খুঁজুন
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ, ১৪৩৩

ইসলামপুর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ সুলতান মাহমুদ বাবু, এমপি

পাবলিক বাংলা :
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
ইসলামপুর উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ সুলতান মাহমুদ বাবু, এমপি

Oplus_131072

মোঃ হোসন শাহ্‌ ফকির ইসলামপুর ( জামালপুর) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু।

ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর অশেষ রহমত ও মাগফেরাতের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের এক অনন্য শিক্ষা নিয়ে আসে এই ঈদ। আমি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি- ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।”
জাতীয় রাজনীতির প্রেক্ষাপট তুলে ধরে এমপি  আলহাজ সুলতান মাহমুদ বাবু বলেন, “আজ আমরা এক নতুন বাংলাদেশে ঈদ পালন করছি। জননেতা ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে দেশ আজ এক বৈষম্যহীন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে এগিয়ে চলেছে। তাঁর দিকনির্দেশনায় আমরা একটি সুন্দর, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর এই লক্ষ্য বাস্তবায়নে ইসলামপুরের মানুষ সবসময় ঐক্যবদ্ধ থাকবে বলে আমার বিশ্বাস।”
তিনি আরও বলেন, “এবারের ঈদ আমাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। জুলাই বিপ্লবের বীর শহিদদের আত্মত্যাগ এবং অগণিত ছাত্র-জনতার সংগ্রামের বিনিময়ে আমরা আজ নতুনভাবে নিশ্বাস নিতে পারছি। ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি সকল শহিদ ও আহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”
ইসলামপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। আসুন, আমরা ঈদের এই খুশিতে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সব ধরণেরর অপপ্রচারকে রুখে দিয়ে আমরা চাঁদাবাজ, দখলবাজ ও সকল প্রকার অবিচারের বিরুদ্ধে লড়াই জারি রাখব এবং ইসলামপুর উপজেলাকে একটি আধুনিক মডেল আসন হিসেবে গড়ে তুলব।” তিনি দেশ ও জাতির সুখ, শান্তি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে পুনরায় ঈদের শুভেচ্ছা জানান।

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ

হোসেন আলি
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ

Oplus_131072

মোঃ : হোসন শাহ্‌ ইসলামপুর জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত জেড়ে বিরোধ। গ্রাম্য সালিশি রায় অমান্য করে উল্টো হুমকি।

উপজেলা নোয়ারপাড়া ইউনিয়নে পশ্চিম নতুনপাড়া গ্রামের ভুক্তভোগী আতা,খাজা ও মালেক উদ্দিন জানান, পৈত্রিকসূত্রে আবাদি জমি প্রায় ১একর ৮৬শতাংশ অযথাই সৎ ভাই বাদশা ও কুদরত গংরা গত কয়েক বছর ধরে আমাদের সঙ্গে বিরোধ করে আসছে। এবং জোরপূর্বক ভাবে দীর্ঘদিন ধরে জমি দখল করে রেখেছেন। আমাদের পৈত্রিক সূত্রের জমি পাওয়া এবং নিজেদের ক্রয় করা জমি বেদখল করা অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে গণ্যমান্য ব্যক্তি বিষয়টি মীমাংসার জন্য অন্তত ১০বার গ্রামের সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির,ইউপি সদস্যসহ উপস্থিতিতে একটি সালিশ অনুষ্ঠিত হয়। নোয়ারপাড়া মৌজা,আরওআর খতিয়ান নং-১৪১২ ও ১৫৫৯ এবং বিআরএস-৩০১৭,৩০১৮ ও ৩৩২১ নং খতিয়ানের ১৪দাগে পৈত্রিক সূত্রে মালিক খাজাগংরা। দুইপক্ষে কাগজপত্রের ভিত্তিতে খাজা,আতা ও মালেকদের জমির দলিলপত্র স্বচ্ছতা পাওয়া তাদের অংশ হিসাবে ১একর ৮৬শতাংশ জমি শালিশিতে রায় হয়।

​ভুক্তভোগীদের অভিযোগ,বাদশা ও কুদরত হোসেন সালিশি রায় মেনে নিয়ে উল্টো ভুক্তভোগী ও সালিশিতে থাকা গণ্যমান্য ব্যক্তিদের মুঠোফোনে বিভিন্ন সময়ে হুমকি প্রদান করেন রফিকুল ইসলাম।

স্থানীয় এলাকাবাসী,তুরাপ আলী আকন্দ,ইব্রাহিম আকন্দ ও এশানুর রহমান বলেন,বিবাদীরা প্রভাবশালী এবং তাদের সন্তানরা ভালো চাকরি করার সুবাদে তারা অর্থের দাপট দেখিয়ে অসহায় আতা ও মালেকগং দের পরিবারের তাদের প্রাপ্য জমি থেকে ভয় ভিত্তি দেখায়ে বঞ্চিত করছেন।

এ ব্যাপারে বাদশা ও কুদরত সঙ্গে একাধিক বার মোটফোনে যোগাযোগ করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়,ভুক্তভোগী পরিবারদের পক্ষে গ্রামবাসী একত্রিত হয়ে বিবাদীদের এমন অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছেন। এবং ভুক্তভোগী পরিবার তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে দ্রুত এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান হয়। এবং প্রকৃত মালিক তাদের জমি ফিরে পান।

হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড

 

রংপুর হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামী পারভেজ রহমান পলাশ (২৬) কে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশ হারাগাছ থানার বাহারকাছনার তেলিপারার জাহিদু ইসলামের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদকসেবী পলাশের ছুরিকাঘাতে এএসআই পিয়ারুল গুরুতর আহত হয়। পরে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ আসামী পারভেজ রহমান পলাশকে গ্রেফতার করে। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবিদের যুক্তি-তর্ক শেষে আজ আদালত আসামী পলাশের মৃত্যুদন্ডসহ দশ হাজার টাকা অর্থদন্ডের রায় দেন।

এছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।

এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহামুদুল করিম (লিটন) জানান, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমান করতে সক্ষম হওয়ায় আদালত আসামির মৃত্যুদন্ডের রায় দিয়েছেন।

ইসলামপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষি কার্ড বিতরণ করা হয়

মোঃহোসন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
ইসলামপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষি কার্ড বিতরণ করা হয়

 

প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দিয়ে  মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনের সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।
প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিতায় জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কৃষকদের মাঝে কৃষিকার্ড বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মো: ইউসুপ আলীর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন,  বেসামরিক বিমান পরিবহন  ও পর্যটন প্রতিমন্ত্রী  এম.রশিদুজ্জামান মিল্লাত।
মূখ্য আলােচক ছিলেন ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু।
বিশেষ অতিথি ছিলেন, জামালপুর সদরের সংসদ সদস্য এড. শাহ ওয়ারেজ আলী মামুন, মেলান্দহ-মাদারগঞ্জ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা পরিষদের প্রশাসক সাবেক
স্বাস্থ্য উপমন্ত্রী  সিরাজুল হক,পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।
কৃষি কার্ড বিতরণ হওয়ায়  সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
কৃষি কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরা নগদ প্রণোদনা, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচসুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষিবিমাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।
পেশাজীবী হিসেবে কৃষকের স্বীকৃতি প্রদান, আয় বৃদ্ধি এবং ভর্তুকি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আগামী চার বছরে ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা।
এ সময় উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড ইসলামপুরে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষি কার্ড বিতরণ করা হয় মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে সেচপাম্প চালকের মৃত্যু'পরিবারে আহাজারি খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত