খুঁজুন
রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ়, ১৪৩৩

শেরপুরে ইসলামী ছাত্রীসংস্থা শাখার উদ্যোগে ইফতার ও কোরআন শরিফ বিতরণ

জুবায়ের আহমেদ রাসেল :
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
শেরপুরে ইসলামী ছাত্রীসংস্থা শাখার উদ্যোগে ইফতার ও কোরআন শরিফ বিতরণ

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা শেরপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও কোরআন শরিফ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে শেরপুর সরকারি কলেজের ৫ নম্বর ভবন (বিজ্ঞান ভবন) মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৩০০ নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা মহিলা বিভাগের দায়িত্বশীলা রাশেদা হেলালী। তিনি পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও মাহাত্ম্য বিষয়ক মূল্যবান আলোচনা উপস্থাপন করেন।

 

এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ শেরপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি। তিনি লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং রমজান বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য আগে থেকেই রেজিস্ট্রেশন ও কুপন পদ্ধতি চালু করা হয়েছিল। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৩০০ নারী শিক্ষার্থী এতে রেজিস্ট্রেশন করেন। তবে এর চেয়েও কিছু বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উপস্থিত সকল শিক্ষার্থীই ইফতার পেয়েছেন এবং পুরো আয়োজনের পরিবেশ ছিল অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল। কর্মসূচির অংশ হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ২৫০টি কোরআন শরিফ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শেরপুর জেলা মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা শেরপুর জেলা শাখার সভানেত্রী জান্নাতুল সুরাহা মুন্নী।

যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ

এম এ সালাম রুবেল স্টাফ রিপোর্টার : যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং একটি সুন্দর, সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার ১ নম্বর গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সমাবেশ।

শনিবার (২৭ জুন) রাতে মিলনপুর এলাকায় সচেতন এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক বর্তমানে সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে। এর কারণে বিপথগামী হচ্ছে তরুণ প্রজন্ম, বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই, পারিবারিক কলহসহ নানা সামাজিক অপরাধ। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন মাদকবিরোধী কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ (মাষ্টার), গড়েয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ত্বসারফ হোসেন স্বরণ, প্যানেল চেয়ারম্যান বেলাল হোসেন রেনু, বিএনপির নেতা জুলফিকার আলী, ইয়াছিন আলী (মাস্টার), ওয়ার্ড সদস্য আব্দুর রউফ এবং ছাত্রদল নেতা শরিফ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশ শেষে উপস্থিত সবাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মাদকমুক্ত মিলনপুর ও গড়েয়া ইউনিয়ন গড়ে তুলতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জনগনের সন্তুষ্ঠিই আমার সন্তুষ্টি সাধারন মানুষ পাবে ইনসাফ এ,কে,এম ফজলুল হক মিলন এমপি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
জনগনের সন্তুষ্ঠিই আমার সন্তুষ্টি সাধারন মানুষ পাবে ইনসাফ এ,কে,এম ফজলুল হক মিলন এমপি

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি : শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ও দুস্থ নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে মাননীয় সংসদ সদস্য জনাব এ কে এম ফজলুল হক মিলন এ কথা বলেন।
আজ ২৬/০৬/২০২৬ শুক্রবার কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়া মাঠে অনুষ্ঠিত হলো শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ও দুস্থ নারীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান ২০২৬
অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৫ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কালীগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ রেজাউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজের উদাহার হিসাবে আজকের এই আয়োজনের কথা উল্লেখ করেন, তিনি বলেন আমি স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বরাদ্দ থেকে যে অর্থ পেয়েছি তা অন্য কোন খাতে খরচ না করে শিক্ষা খাতে খরচ করেছি যাতে দুস্থ অসহায় ছাত্র / ছাত্রীরা সময় মত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারে যাতে করে তাদের পড়াশোনা কোন ক্ষতি না হয়। অসহায় দরিদ্র নারীরা ঘরে বসে উপার্জন করতে পারে। আমি বিভিন্ন বিদ্যলয়ে ক্রীড়া সামগ্রীর ব্যবস্থা করেছি ভবিষ্যতে আরও করব ইনশাআল্লাহ আমার কাছ থেকে ইনসাফ পাবেন আপনাদের সন্তুষ্টি আমার সন্তুষ্টি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ,বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী শিক্ষকগণ,অভিভাবকবৃন্দ মিডিয়ার সাংবাদিকগণ ও এলাকার সাধারণ জনগন।

গভীর সমুদ্রে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কুয়াকাটায়

কুয়াকাটা ( পটুয়াখলী ) প্রতিনিধি: 
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১:২৮ অপরাহ্ণ
গভীর সমুদ্রে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কুয়াকাটায়

 

পটুয়াখালীর মহিপুর থানার গঙ্গামতি উপকূলের গভীর সমুদ্রে নিখোঁজ হওয়ার দুই দিন পর কুয়াকাটা থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত জেলে শাহাবুদ্দিন মাঝি (৬০) লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর গাছিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

জানা গেছে, গত ২৩ জুন ভোর ৫টার দিকে ধূলাসার ইউনিয়নের গঙ্গামতি মৎস্যঘাট থেকে মাছ শিকারের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যান জেলেরা। সকাল আনুমানিক ১০টার দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। এ সময় জাল তোলার সময় প্রবল ঢেউয়ের আঘাতে জালাল মুন্সির ট্রলার থেকে শাহাবুদ্দিন মাঝি সমুদ্রে ছিটকে পড়ে তলিয়ে যান।

ঘটনার পর সহকর্মী জেলেরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

আজ ( ২৫ জুন ) বৃহস্পতিবার গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় শাহাবুদ্দিন মাঝির মরদেহ দেখতে পান লেম্বুর বনঘাট এলাকার কয়েকজন জেলে। তারা বিষয়টি স্বজনদের জানালে নিহতের পরিবারের সদস্যরা অন্য একটি নৌকার সহযোগিতায় ঘটনাস্থলে যান। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গভীর সমুদ্র থেকে মরদেহটি উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।

খবর পেয়ে স্থানীয় নৌ-পুলিশ, থানা পুলিশ ও টুরিস্ট পুলিশ   ঘটনাস্থলে পৌঁছে আইনগত কার্যক্রম শুরু করেছে।

এ ঘটনায় জেলে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সমুদ্রে মাছ ধরতে গিয়ে এমন দুর্ঘটনায় জেলেদের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ জনগনের সন্তুষ্ঠিই আমার সন্তুষ্টি সাধারন মানুষ পাবে ইনসাফ এ,কে,এম ফজলুল হক মিলন এমপি গভীর সমুদ্রে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার কুয়াকাটায় তিস্তার ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ভিটেমাটি ফসলি জমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছ, মহিপুরে সংবাদ সম্মেলন