হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। এই হত্যাকাণ্ডের আরেক আসামি আলমগীরকেও গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়ও এ সংক্রান্ত খবর দিয়েছে।এএনআই জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অবৈধভাবে ভারতে প্রবেশ এবং অবস্থানের দায়ে বনগাঁ সীমান্ত এলাকা থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। এই দুই ব্যক্তি বাংলাদেশে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
এদিকে ভারতের এই সময়’র খবরে বলা হয়, বাংলাদেশে ওসমান হাদিকে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হন হাদি। এর পরেই বাংলাদেশ জুড়ে নতুন অশান্তি শুরু হয়। হাদির স্মৃতির উদ্দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল ঢাকা। এমনকি তাকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরেও। এই গ্রেপ্তারি বড় সাফল্য বলে মনে করছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
সম্পর্কিত খবর
হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই মাদক কারবারি আটক
মাদারগঞ্জে ২২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
শ্রীমঙ্গলে চোরাইকৃত অটোরিকশার ৪ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২
৩ হাজার পিছ ইয়াবাসহ কালীগঞ্জের মাদক সম্রাট ঢাকায় গ্রেফতার।
ঠাকুরগাঁওয়ে সাংবাদিক রকিবুলের ওপর অতর্কিত হামলা, যুবক আটক
আরও পড়ুন
হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। এই হত্যাকাণ্ডের আরেক আসামি আলমগীরকেও গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়ও এ সংক্রান্ত খবর দিয়েছে।এএনআই জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অবৈধভাবে ভারতে প্রবেশ এবং অবস্থানের দায়ে বনগাঁ সীমান্ত এলাকা থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। এই দুই ব্যক্তি বাংলাদেশে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
এদিকে ভারতের এই সময়’র খবরে বলা হয়, বাংলাদেশে ওসমান হাদিকে খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। ধৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হন হাদি। এর পরেই বাংলাদেশ জুড়ে নতুন অশান্তি শুরু হয়। হাদির স্মৃতির উদ্দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিল ঢাকা। এমনকি তাকে সরকারি উদ্যোগে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুরেও। এই গ্রেপ্তারি বড় সাফল্য বলে মনে করছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
সম্পর্কিত খবর
হারাগাছে চুল ছিনতাই অভিযোগে আসামি গ্রেপ্তার
মাদারগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ বগুড়ার দুই মাদক কারবারি…
মাদারগঞ্জে ২২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
শ্রীমঙ্গলে চোরাইকৃত অটোরিকশার ৪ ব্যাটারি উদ্ধার, গ্রেপ্তার ২
৩ হাজার পিছ ইয়াবাসহ কালীগঞ্জের মাদক সম্রাট ঢাকায়…