ত্রিশালে নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটনের সাথে প্রশাসন কর্মকর্তাদের মতবিনিময় মোহাম্মদ সেলিম,

অনলাইন নিউজ ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩২ পিএম
ত্রিশালে নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মাহাবুবুর রহমান লিটনের সাথে প্রশাসন কর্মকর্তাদের মতবিনিময় মোহাম্মদ সেলিম,

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ত্রিশালে নবনির্বাচিত সংসদ সদস্য ডা: মাহাবুবুর রহমান লিটনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৩ ফেব্রুয়ারি সোমবার
সকালে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে সভা প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা:মাহাবুবুর রহমান লিটন। মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্য প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের কাজের খোঁজখবর নেন এবং সরকারি প্রকল্পগুলো দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে দ্রুত সময়ের মধ্যে যাতে বাস্তবায়ন হয় সে বিষয়ে অনুরোধ করেন । উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভুঁইয়াসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...