খুঁজুন
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ, ১৪৩৩

আপিলে প্রার্থীতা ফিরে পেলেন আইনিন নাহার নিপা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
আপিলে প্রার্থীতা ফিরে পেলেন আইনিন নাহার নিপা

মোঃ সবুজ সরকার সৌরভ, (ঘাটাইল) টাঙ্গাইল প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আইনিন নাহার নিপার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ঘোষণার মধ্য দিয়ে শুধু একজন প্রার্থীর নির্বাচনী বৈধতা ফিরে আসেনি, বরং ঘাটাইলের রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক অনন্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে সার্বিক দিক বিবেচনায় আইনিন নাহার নিপার মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়। এর ফলে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নির্বাচনে অংশগ্রহণের পথে তার সামনে আর কোনো আইনগত বাধা রইল না। প্রথম দফায় যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটির কারণে তার মনোনয়ন বাতিল হলেও ন্যায়বিচারের ওপর আস্থা রেখে তিনি নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। আপিল শুনানিতে তার পক্ষে রায় প্রদান করা হলে প্রার্থিতা পুনর্বহাল হয় এবং সেটিই আজ ঘাটাইলবাসীর জন্য পরিণত হয়েছে এক ঐতিহাসিক আনন্দের সংবাদে। মনোনয়ন বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সমর্থক, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষ এটিকে শুধু একটি প্রার্থীর জয় নয়, বরং সত্য, ন্যায় এবং সাহসের জয় হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, এই বৈধতা প্রমাণ করেছে যে সত্য ও ন্যায়ের পথে থাকলে শেষ পর্যন্ত বিজয় অর্জন সম্ভব। প্রতিক্রিয়ায় আইনিন নাহার নিপা মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি ন্যায়বিচারের ওপর আস্থাশীল ছিলেন এবং নির্বাচন কমিশন সেই ন্যায়বিচার নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, ঘাটাইলের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে চান এবং জনগণের পাশে থেকে উন্নয়ন ও কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। এই মনোনয়ন বৈধ হওয়ার ঘটনাকে ঘাটাইলের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত ও স্মরণীয় অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। কারণ এই আসনের সংসদীয় ইতিহাসে আইনিন নাহার নিপাই প্রথম নারী, যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে পুরুষপ্রধান রাজনীতির ধারা ভেঙে তার এই সাহসী পদক্ষেপ ঘাটাইলের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। বিশেষ করে নারী ভোটার ও তরুণ সমাজের মধ্যে তাকে নিয়ে বাড়তি আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, তিনি শুধু একজন প্রার্থী নন, বরং নারী নেতৃত্বের প্রতীক এবং পরিবর্তনের বার্তাবাহক। আইনিন নাহার নিপা ঘাটাইল উপজেলার কমলাপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকীর কন্যা। বর্তমানে তিনি আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় বসবাস করছেন। তার হলফনামার তথ্য অনুযায়ী, তিনি একজন শিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী। বিবিএ পাস করা এই নারী প্রার্থীর নগদ অর্থ, অস্থাবর ও স্থাবর সম্পদের হিসাবও নির্বাচন কমিশনে দাখিল করা হয়েছে, যা তার আর্থিক স্বচ্ছতার প্রমাণ দেয়। তিনি বিবাহিত এবং তার স্বামী একজন ব্যবসায়ী। মনোনয়ন বৈধ হওয়ার পর থেকেই ঘাটাইল-৩ আসনে তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে নতুন গতি এসেছে। ঘাটাইল ও সংগ্রামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তিনি গণসংযোগ ও মতবিনিময় করেন, যেখানে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পথসভা, করমর্দন, কুশল বিনিময় ও লিফলেট বিতরণের মাধ্যমে তিনি মানুষের কাছে তার পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন। গণসংযোগে অংশ নেওয়া অনেকেই জানান, অরাজনৈতিক ভাবমূর্তি, মানবিক কর্মকাণ্ড ও উন্নয়নমুখী চিন্তাধারা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন, যা সাধারণ মানুষের মনে আস্থা তৈরি করছে। আইনিন নাহার নিপা বারবারই উল্লেখ করেছেন, তিনি ক্ষমতার রাজনীতি করতে আসেননি, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং ঘাটাইলকে এগিয়ে নেওয়াই তার প্রধান অঙ্গীকার। তিনি বলেন, ঘাটাইলের মানুষের দোয়া ও ভালোবাসাই তার শক্তি এবং তিনি স্বচ্ছ, শান্ত ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। মনোনয়ন বৈধ হওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই আশা প্রকাশ করছেন, জনগণের সমর্থন পেলে আইনিন নাহার নিপা ঘাটাইলকে উন্নয়ন, স্বচ্ছতা ও মানবিকতার এক নতুন দৃষ্টান্ত উপহার দেবেন। সব মিলিয়ে বলা যায়, নানা বাধা পেরিয়ে মনোনয়ন বৈধ হওয়া, ইতিহাসের প্রথম নারী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে অবতরণ এবং গণসংযোগে বিপুল সাড়া পাওয়া—সবকিছু মিলিয়ে আইনিন নাহার নিপা আজ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে এক অজেয় ইতিহাস সৃষ্টির পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছেন।

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদ সভাকক্ষে মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বাবুল। সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, গুনারীতলা ইউপি প্রশাসক রাসেল দিও, কড়ইচড়া ইউপি প্রশাসক কৃষিবিদ হাবিবুর রহমান, চরপাকেরদহ প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ কাজী ও ইউপি সচিববৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শান্তিপূর্ণ ও নিরাপদ মাদারগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সাংবাদিক এম এ সালাম রুবেল সহকারী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

বিএমএসএস দীর্ঘদিন ধরে দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে কাজ করে আসছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন সহকর্মীরা।

দায়িত্ব পাওয়ার পর এম এ সালাম রুবেল সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে এম এ সালাম রুবেলের এ মনোনয়নে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

Oplus_131072

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) পুলিশ লাইনস্ ড্রিল শেড-এ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় জুন-২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলিজনিত বিদায়ী অতিথি অফিসার ইনচার্জ, (গোপালগঞ্জ সদর থানা) পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আনিসুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

একই দিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় জুন-২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর (চাউল) বিতরণ ও ইউনিয়ন পরিদর্শন এমপি সুলতান মাহমুদ বাবুর উদ্যোগে চরপুটিমারীর অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া