খুঁজুন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩

কাউনিয়ায় চারদিন ধরে খোলা আকাশের নিচে অসুস্থ স্ত্রীকে নিয়ে একটি পরিবারের

রিয়াজুল হক সাগর, রংপুর:
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৭:২১ অপরাহ্ণ
কাউনিয়ায় চারদিন ধরে খোলা আকাশের নিচে অসুস্থ স্ত্রীকে নিয়ে একটি পরিবারের

অভাব অনটনের সংসারে জীবন বাঁচাতে সামান্য যে টুকু ভিটেমাটি ছিল তা বিক্রি করে স্ত্রী ও এক পুত্র সন্তান কে নিয়ে প্রায় ১০ বছর আগে কাজের উদ্দ্যেশে ঢাকায় পাড়ি জমান কাউনিয়া উপজেলার তালুক শাহবাজ গ্রামের বন বিহারি চন্দ্রের পুত্র তপন চন্দ্র বর্মন(৪৮) ঢাকার সাভার থানার মধুপুর গণকবাড়ী ধামসোনা নামক স্থানে একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ শুরু করেন । বেশ সুখেই চলছিল তার সংসার ও ছেলের পড়া লেখা। এরই মাঝে হঠাৎ করে স্ত্রী সিন্ধু রানী (৩৮)স্টোক করে হাত-পা অবশ হয়ে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়েন। নিজে চলাফেরার সামর্থ্য হারিয়ে ফেলেন স্ত্রী । হুইলচেয়ার বসে স্বামীর সহযোগিতা ছাড়া খাওয়া দাওয়া প্রকৃতির ডাকে সারা দেওয়া কোনটাই তিনি করতে পারেন না। এ অবস্থায় স্বামী তপন চন্দ্র বর্মন স্ত্রী কে নিয়ে প্রায় এক মাস আগে কাউনিয়ার তালুক শাহবাজ গ্রামে এসে ভাইয়ের বাড়িতে ওঠেন। স্ত্রীর চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার প্রশান্ত কুমার পন্ডিত কাছে নিয়ে গিয়ে চিকিৎসা গ্রহন করেন। হাতে টাকা পয়সা না থাকায় বর্তমানে এক রকম চিকিৎসা বন্ধ হয়ে পরে। এদিকে

ভাইয়ের বাড়িতে পর্যাপ্ত ঘর না থাকায় এবং অসুস্থ স্ত্রীর প্রশাব-পায়খানার গন্ধের কারণে চার দিন আগে নিজের ভাই তার অসুস্থ স্ত্রী সিন্ধু রানী সহ তাকে বাড়ি থেকে বের করে দেন।
এ বিষয়ে তপন চন্দ্রের বড় ভাই কেরকা চন্দ্র বর্মন বলেন তিন চার শতক জমিতে আমার তিনটি ছোট ছোট ঘর আমার ছেলে মেয়ে নিয়ে থাকার মতো আমারে জায়গা হয়না, আমি তাদের কোথায় থাকতে দেই।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে প্রতিবেশির উঠানে খোলা আকাশের নীচে মাটিতে ধানের খড় বিছিয়ে পলিথিন টাঙ্গিয়ে অসুস্থ স্ত্রী কে নিয়ে চার দিন ধরে কনকনে ঠান্ডায় বিনিন্দ্র রজনী যাপন করছেন তপন চন্দ্র বর্মন। স্থানীয় নশু মেকার বলেন আমি বৃহস্পতিবার বিকালে একটি চৌকি ক্রয় করে তাদের থাকতে দিয়েছি। একমাত্র ছেলে চাকুরীর জন্য কী একটি প্রশিক্ষণ নিতে ঢাকায় আছেন।
এ কারণে তপন চন্দ্র বর্মন একটি কৃষি খামারে কাজ নিলেও অসুস্থ স্ত্রী ফেলে রেখে কাজে যেতে পারছেন না। আয় রোজগার না থাকায় তাই প্রতিবেশিদের দান করা খাবার খেয়ে চলছে তাদের স্বামী স্ত্রীর জীবন। এমনি যেখানে খাবার জোটানো দায় সেখানে স্ত্রীর চিকিৎসার জন্য টাকা পয়সা পাবে কোথায়। এ জন্য তিনি স্ত্রী চিকিৎসার জন্য কিছু অর্থ, প্রতিবেশি বা দানশীল ব্যক্তি ও সরকারের নিকট বাড়ি করার জন্য ২ শতক জমি ও একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আকুতি জানিয়েছেন।
প্রতিবেশি রবীন্দ্রনাথ বর্মণ বলেন তাদের এ অবস্থা দেখে আমরা প্রতিবেশিরা তাদের খাবার দিয়ে আসছি।
তালুক শাহবাজ গ্রামের বাসিন্দা মুত্তালেব হোসেন বলেন তপনের স্ত্রী খুবই অসুস্থ তার চিকিৎসা করার মত অর্থকড়ি নেই তাই সবাইকে সাহায্য হাত বাড়িয়ে দেওয়ার আহব্বান জানাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বলেন আপনাদের মাধ্যমে বিষয় আমি জানতে পারলাম। সরেজমিনে গিয়ে বিষয় টি দেখবো।

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার কাভার্ড ভ্যান

স্টাফ রিপিটার ( গাজীপুর) মোঃ লোকমান হোসেন পনির
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ
গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার কাভার্ড ভ্যান

গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) ভোর ৩টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি দল বাসন থানার ভোগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) মোঃ কামরুল হাসান ও এএসআই (নিরস্ত্র) মোঃ আলামিন হোসেনের নেতৃত্বে পুলিশের সদস্যরা জনৈক কামাল হোসেনের গাড়ির ওয়ার্কশপের সামনে অবস্থানরত কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে নজরদারিতে রাখেন।
একপর্যায়ে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে সর্বমোট ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ড-১৪-০৩৬১) জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার দাসকান্দি এলাকার হুমায়ুন কবিরের ছেলে মোঃ ইমন শাহরিয়ার (২৮) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘোড়াশাল এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ শরিফ (২৮)।
পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ইমন শাহরিয়ারের বিরুদ্ধে একটি মাদক মামলা এবং শরিফের বিরুদ্ধে একটি দস্যুতা মামলা রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল, পিপিএম-এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানগর এলাকায় মাদক চোরাচালান ও ব্যবসার বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী এলাকার বাসিন্দা মোরশেদ আলম একজন ব্যাটারিচালিত ভ্যানচালক। দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে উপার্জিত আয়েই চলছিল তার ছয় সদস্যের পরিবারের জীবিকা। কিন্তু একটি ভ্যান চুরির ঘটনায় আজ তিনি ও তার পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

জানা যায়, গত ২০ জুন রাত প্রায় ১০টার দিকে উপজেলার মিলন বাজার এলাকায় নিজের ব্যাটারিচালিত ভ্যানটি রেখে দিনের ভাড়ার টাকা তুলতে যান মোরশেদ আলম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, অজ্ঞাত ব্যক্তি তার একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানগাড়িটি চুরি করে নিয়ে গেছে। ভ্যানটি খুঁজে পেতে তিনি বাজারের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবার নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন।

সরেজমিনে মোরশেদ আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা ও জরাজীর্ণ একটি ঘরে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন তিনি। ঘরের পাশাপাশি রান্নাঘরের অবস্থাও অত্যন্ত নাজুক। ভাঙা টিনের বেড়া ও ঝুঁকিপূর্ণ পরিবেশে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।
উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে বর্তমানে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে মোরশেদ আলমকে। পরিবার-পরিজনের মুখে দুমুঠো খাবার তুলে দিতেও হিমশিম খেতে হচ্ছে তার।

মোরশেদ আলমের প্রত্যাশা, এলাকার সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা তার দুর্দশার কথা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একটি ব্যাটারিচালিত ভ্যান পেলে তিনি পুনরায় কর্মে ফিরতে পারবেন এবং পরিবারের জীবিকা নির্বাহের পথ সুগম হবে।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, “মোরশেদ আলম অত্যন্ত দরিদ্র একজন মানুষ। ভ্যান চালিয়েই তার সংসার চলতো। ভ্যানটি চুরি হওয়ার পর তিনি কর্মহীন হয়ে পড়েছেন। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের কাছে তার জন্য একটি ভ্যানের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।”

স্থানীয়দের দাবি, অসহায় এই পরিবারের পাশে সরকার, জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে মোরশেদ আলম আবারও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

গোলাম রাব্বানী :
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দাতা সংস্থা নেটস্ বাংলাদেশ ও বিএমজেড সহায়তায় ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তায়িত অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে (২৪ জুন) বুধবার নাচোল উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপজেলার ৪ নং নেজামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজন করা হয়েছে।
দিবস পালন অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক, ইউপি সদস্য মোঃ আঃ জব্বার, মোঃ বাবুল হক, মোঃ এমদাদুল হক ও নারী সদস্য মোসাঃ গুলনাহার বেগম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের শিশু সুরক্ষা বিষয়ক কর্মী মোঃ শহিদুল ইসলাম ও ইউনিয়ন সমাজকর্মী মোঃ জহির উদ্দিন। প্রকল্পের এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর মোসাঃ নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় শুরু হয় এবং লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম বাস্তাবায়ন ও দিবস পালন প্রত্যাশা উপস্থাপন করেন নাচোল ইউনিটের ইউনিট ম্যানেজার আবু হেনা মোহাম্মদ ফিরোজ ইউএম মোঃ রায়হান মন্ডল, এফ এফ মোঃ রেজাউল করিম ও মোঃ নাসির ।
দিবস পালনের কর্মসূচীর মধ্যে র‌্যালী, আলোচনা সভা ও সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ আয়োজন করা হয়।
কর্মসূচীতে প্রকল্পের সুফলভোগী ও জনপ্রতিনিধি সহ প্রায় ১০০ এর অধিক মানুষের উপস্থিতি ছিল।

গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার কাভার্ড ভ্যান ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।