ত্রিশালে ধানের শীষের প্রার্থীসহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশালে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন ত্রিশাল থানা বিএনপির সাবেক সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।২৯ (ডিসেম্বর) সোমবার দুপুরে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত সিদ্দিকীর নিকট তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।
এসময় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসাইন মিলনসহ সকল নেতারা উপস্থিত ছিলেন। পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডাঃ মাহবুবুর রহমান লিটন বলেন জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং ত্রিশাল উপজেলার সার্বিক উন্নয়নে তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে বাংলাদেশের উন্নয়ণে কাজ করার জন্য সহযোগিতার আহ্বান জানান। এছাড়াও আরও ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। প্রর্থীরা হলেন,সাবেক সাংসদ আব্দুল খালেকের ছেলে আনোয়ার সাদাত(স্বতন্ত্র),আছাদুজ্জামান জামায়াতে ইসলামী,ইব্রাহীম খলিল উল্লাহ ইসলামী আন্দোলন, আঃ কদ্দুস বাংলাদেশ খেলাফত মজলিস,জহিরুল ইসলাম জাতীয় পার্টি,জয়নাল আবদীন স্বতন্ত্র,নজরুল ইসলাম খেলাফত মজলিস,আবুল মনসুর স্বতন্ত্র।



আপনার মতামত লিখুন