খুঁজুন
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ, ১৪৩৩

উপকারী পাখির সহায়তায় কীট নিয়ন্ত্রণ কীটনাশক নয় পাচিং পদ্ধতিই জনপ্রিয়

পাবলিক বাংলা :
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৩ পূর্বাহ্ণ
উপকারী পাখির সহায়তায় কীট নিয়ন্ত্রণ কীটনাশক নয় পাচিং পদ্ধতিই জনপ্রিয়

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ কৃষিতে পোকা দমনের জনপ্রিয় উপায় হলো ‘পার্চিং’ পদ্ধতি। এটি ফসলের জমিতে ক্ষতিকর পোকামাকড় দমন করার একটি পরিবেশবান্ধব ও কম খরচের কৌশল। যেখানে পাখিদের বসার জন্য গাছের ডাল, বাঁশের কঞ্চি বা খুঁটি পুঁতে দেওয়া হয়। পাখিরা সেই উঁচু স্থানে বসে ক্ষতিকর পোকা ধরে খেয়ে ফেলে। এর ফলে কীটনাশকের ব্যবহার কমে, উৎপাদন খরচ বাঁচে এবং পরিবেশ দূষণমুক্ত থাকে।
‘পার্চিং’ পদ্ধতিতে ডালপালা পোঁতা ধান বা অন্যান্য ফসলের ক্ষেতে পাখির বসার সুবিধার্থে গাছের শুকনো ডাল, বাঁশের কঞ্চি, বা T-আকৃতির খুঁটি পুঁতে দেওয়া হয়। পাখিরা এই খুঁটি বা ডালে বসে ফসলের ক্ষতিকর পোকা যেমন, মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা ইত্যাদি ধরে খায়। ডেড পার্চিং -এ শুকনো ডাল বা বাঁশের কঞ্চি ব্যবহার করা এবং লাইভ পার্চিং-এ ধইঞ্চা বা জীবন্ত গাছ ব্যবহার করা হয়ে থাকে।
উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর এলাকার কৃষক আব্দুছ সাত্তার ও মো. মোস্তফা ফকির বলেন, কীটনাশকের ব্যবহার না থাকায় -এ পদ্ধতি পরিবেশবান্ধব ও ফসলের কোনো ক্ষতি হয় না। বিশেষ করে ধান, পাট, সবজি ও ডাল জাতীয় ফসলে পার্চিংয়ের ফল উল্লেখযোগ্য। কীটনাশকের খরচ না লাগায় এটি সাশ্রয়ী ও উৎপাদন খরচ কম। পাখির বিষ্ঠা জমিতে পড়ে জৈব সার হিসেবে কাজ করে, যা মাটির উর্বরতা বাড়ায়। কম খরচে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা পায় ও ফলন বৃদ্ধি পায়। দিন দিন কৃষকদের মাঝে এ-পদ্ধতির গ্রহণযোগ্যতা বাড়ছে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ক্ষতিকর প্রভাব এড়াতে পার্চিং এখন টেকসই কৃষি ব্যবস্থার গুরুত্বপূর্র্ণ অংশ হয়ে উঠেছে।
মাঠ পর্যায়ে কর্মরত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, পার্চিং পদ্ধতি ব্যবহারের ফলে জমিতে উপকারী পাখির সংখ্যা বৃদ্ধি পায়, যা প্রাকৃতিকভাবে কীটপ্রতঙ্গ নিয়ন্ত্রণে সহায়তা করে। ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে এবং বিষমুক্ত খাদ্য উৎপাদন সম্ভব হয়। কৃষিতে কীটনাশকের নির্ভরতা কমাতে পার্চিং এখন কৃষকবান্ধব এক সফল উদ্ভাবন।
গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান মুঠোফোনে প্রতিবেদক কে বলেন, পোকা দমনে শুধুমাত্র কীটনাশকেই ভরসা করায় কৃষকদের উৎপাদনের খরচ বৃদ্ধি পায়। পার্চিং পরিবেশ বান্ধব এবং প্রাকৃতিক পদ্ধতিতে বালাই নিয়ন্ত্রণের একটি কার্যকর পদ্ধতি। এই পদ্ধতিতে কৃষকের খরচ নাই বললেই চলে এবং বালাই দমনে উপকারী। তাছাড়া এ-পদ্ধতি বালাইনাশকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে দূষণমুক্ত রাখতে বিশেষ ভ‚মিকা রাখছে। সেই সঙ্গে জমিতে জৈব সার হিসেবে পাখির বিষ্ঠা পড়ে জমির উর্বরতা বৃদ্ধি হচ্ছে।

মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা

নওগাঁর মান্দা উপজেলায় পেট্রল না পেয়ে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শাপলা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শাপলা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হবে এমন খবরে ভোররাত থেকেই মোটরসাইকেলের দীর্ঘ সারি পড়ে যায়। সকাল থেকে স্টেশন কর্তৃপক্ষ তেল বিতরণ শুরু করলেও দুপুরের দিকে মজুত শেষ হয়ে যায়। এতে ক্ষুব্ধ কিছু চালক বিক্ষোভে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে বাবু সরদার (২৪), সোহেল রানা (২৮) ও আলমগীর হোসেন (৩৭) নামে তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা তাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট প্রদর্শনে ব্যর্থ হন। পরে তাদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক ব্যক্তিদের মোটরসাইকেলে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা তেল না পাওয়ার অজুহাতে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মান্দায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী; এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
মান্দায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী; এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের

নওগাঁর মান্দায় মৈনম ইউনিয়নের মৈনম মৌজায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী জানিয়েছে এলাকার সনাতনী ধর্মাবলম্বীরা।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় জয়কালী মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত হয়ে এই এই দাবি জানান।
সরজমিনে গিয়ে দেখা যায়, জয়কালী মন্দিরের পাশে পুকুরটি ইতিমধ্যেই গভীর এবং এই গভীরতার কারণে মন্দিরের জমি ও গাছ ভেঙ্গে পুকুরের মধ্যে পড়ে গিয়েছে। মন্দিরে যাবার রাস্তাটিও ভাঙ্গার উপক্রম হয়ে আছে। তবে পুকুরের পূর্ব এবং দক্ষিণ পাশে সরকারি পাকা রাস্তা থাকায় পুকুর খনন করলে এগুলো ভেঙ্গে যাবার সম্ভাবনা অধিক রয়েছে।
এ বিষয়ে এলাকার সনাতন ধর্মাবলম্বী রাম রতন মোহন্ত জানান, এই জয়কালী মন্দির প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে এই মন্ডপে পূজা শুরু হয় এবং সপ্তাব্যপী পূজা অর্চনা হয় এতে এলাকার হাজার হাজার মানুষ এখানে আসে এবং পূজা অর্চনা করে। কিন্তু পার্শ্বে পুকুর খনন করলে জায়গাটি ভেঙ্গে যাবে মন্দির রক্ষা করা অসাধ্য হয়ে উঠবে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিবে বলে জানা গেছে।

ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা

পাবলিক বাংলা নিউজ
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা

মো : হোসন শাহ্‌ ফকির​ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে রুপালী ব্যাংকের ঋণের টাকা পরিশোধের উদ্দেশ্যে জমি বিক্রি করতে চাওয়ায় পিতা ও বড়ভাইয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।

গত ১৫ এপ্রিল রাতে পৌরশহরে টংগের আলগা উত্তরপাড়া গ্রামে জাহাঙ্গীর আলমের বসতবাড়ী এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বড় ভাই জাহাঙ্গীর আলম  বাদী হয়ে ছোট ভাই ফয়েজ উদ্দিন ওরফে জুয়েলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন

পরিবারসূত্রে জানাযায়,জাহাঙ্গীর আলমের পিতা ওয়াদুদ দীর্ঘদিন ধরে রুপালি ব্যাংকের ঋণ থাকায় ঋণের টাকা পরিশোধের জন্য পৈত্রিক জমি বিক্রির সিদ্ধান্ত নেন পরিবার। কিন্তু ছোট ভাই ফয়েজ উদ্দিন এতে বাধা প্রদান করে আসছিলেন এবং পরিবারের সাথে বিবাদে লিপ্ত হন।

অভিযোগ সূত্রে জানাযায়,গত বুধবার সন্ধ্যায় ফয়েজ উদ্দিনসহ পূর্ব শত্রুতার জের ধরে আমার বসতবাড়ীতে গিয়ে প্রবেশ করে বাড়ী থাকা বৃদ্ধ বাবা ও আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের চেষ্টা চালান। ভুক্তভোগীদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ফয়েজ উদ্দিন প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম জানান,আমার পিতা ব্যাংকের ঋণ টাকা পরিশোধে করাটাই হলো কাল। বাড়িতেই হামলা চালায়নি শেষ নয়। ফয়েজ উদ্দিনের মুঠোফোনের মাধ্যমে আমার ও ব্যাংকের ম্যানেজারসহ বড় বোনকেও হুমকি,গালিগালাজ করেছে।

তিনি আরো বলেন,একটি কুচক্র মহল পরামর্শে আমার ছোট ভাই সহযোগিতা ও চাচাতো বোন লাবনী আক্তারকে দিয়ে মিথ্যা ঘটনা সাজিয়ে আমার বিরুদ্ধে একটি ডাকাত বলে অভিযোগ দায়ের করেন। বর্তমানে আমিও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা মান্দায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী; এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ হারাগাছ মেট্রো থানার এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামির মৃত্যুদন্ড