নাচোলে বিজয় দিবস উপলক্ষে ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প
মহান বিজয় দিবস ২০২৫ ইং উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋন প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছ।
তারই অংশ হিসেবে ১৮ ই ডিসেম্বর ,২০২৫ ইং বৃহস্পতিবার নাচোল উপজেলার আশা সোনাইচন্ডী স্বাস্থ্যসেবা কেন্দ্র আশা জিনারপুর ব্রাঞ্চে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে উদ্বোধন করেন আশা-নাচোল অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ম্যানেজার জনাব মোঃ আশরাউল হক। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন আশা জিনারপু ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম ও সহকারী ম্যানেজার মোঃ সাইদুর রহমান সহ এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ ।
দিনব্যপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি,ডায়াবেটিস পরিক্ষা এবং ক্যাম্পে আগত সবাইকে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।
আশা-কর্পোরেটরেসপন্সিবিলিটি (CSR) র্কাযক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ্য মানুষকে স্বাস্থ্য,শিক্ষা,ত্রান শীতবস্ত্র স্যানিটেশনিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ উদ্বৃত তহবিল থেকে দেওয়া হয়।



আপনার মতামত লিখুন