পত্নীতলায় অভিবাসী ও প্রবাসী দিবস পালিত
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.আলীমুজ্জামান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মোছা.রুজিনা পারভীন,সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন,যুব উন্নয়ন অফিসার আশিষ কুমার ঘোষ, প্রবাসী কল্যাণ ব্যাংক পত্নীতলা শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়াহাব, মহিলা বিষয় অফিসার মনোরঞ্জন পাল, সমবায় অফিসার শামসুল হক,জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম,এনজিও ফোরাম পত্নীতলার সমন্বয়কারী মো.আসির উদ্দিন,নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় প্রবাস জীবনে বিভিন্ন প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন প্রবাস ফেরত চক মহেশ গ্রামের আবুল কালাম আজাদ,আতোয়ার তিনি দালালের খপ্পরে পড়ে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সে বিষয়টি তুলে ধরেন। অভিবাসনের জন্য যারা দেশের বাইরে যাবেন তাদের বিএমআইটি কার্ড নিয়ে দক্ষতা নিয়ে বিদেশ যাওয়ার আহ্বান জানান ।



আপনার মতামত লিখুন