জামায়াতের মতবিনিময় সভা বর্জণ করলো স্থানীয় সাংবাদিকরা
নওগাঁর পত্নীতলায় জামায়াতে ইসলামী কতৃক আয়োজিত সাংবাদিক নিয়ে আলোচনা সভা বর্জন করেছে স্থানীয় সকল স্তরের সাংবাদিকরা। গতকাল শুক্রবার সন্ধায় জামায়াতে ইসলামী’র এই কর্মসূচি টি বর্জনের ঘোষণা দেওয়া হয়।
জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত কর্মসূচিতে সরেজমিন বার্তার পত্নীতলা উপজেলা প্রতিনিধি মোকছেদুল ইসলাম তথ্য সংগ্রহ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়, সাংবাদিক পরিচয় নিশ্চিত হবার পরেও তারা জানায়, আমাদের নিজেস্ব সাংবাদিক আছে আপনাদের প্রয়োজন নেই,, তবুও যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনার হাত পা ভেঙে দেওয়া হবে।
এই বিষয়টি তাৎক্ষণিকভাবে জামায়াতে ইসলামী’র নওগাঁ ২ আসনে মনোনীত প্রার্থী এনামুল হক, সিনিয়র দায়িত্বশীল মাও হাবিবুর রহমান , আবু হেনা মোস্তফা কামাল , সহকারী সেক্রেটারি হারুণ অর রশিদ, মিডিয়া সেলের আমানুল্লাহ কে অবগত করা হলে তারা বিষয়টি বাহিরে প্রকাশ না করার জন্য অনুরোধ জানান এবং পত্নীতলায় কর্মরত সিনিয়র সাংবাদিকদের নিয়ে উক্ত বিষয়টি মিমাংসার প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তা ধমাচাপা দেওয়া হয়।
এই বিষয়ে স্থানীয় সাংবাদিকরা জানান, আমাদের সাংবাদিক তাদের দাওয়াতে তাদের প্রোগ্রামে গিয়ে লাঞ্ছিত হবে আবার আমরা তাদের কর্মসূচি তে গিয়ে পোলাও কোরমা খাবো এটি কোনদিন হতে পারে না।
সাংবাদিকরা আরো বলেন, যেহেতু সাংগঠনিক প্রোগ্রাম কাভার করতে গিয়েই যেহেতু সাংবাদিক লাঞ্ছিত হয়েছিলেন সেহেতু জামায়াত কে স্থানীয় সাংগঠনিকভাবেই ক্ষমা চাইতে হবে এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে জামায়াত তাদের সাংগঠনিক ভাবেই ব্যবস্থা নিতে হবে।



আপনার মতামত লিখুন