আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ: ত্রিশালে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত
মোহাম্মদ সেলিম,স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ– ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে এক মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে একটি র্যালি পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
নারীর প্রতি সহিংসতা রোধে জনসচেতনতা সৃষ্টি করাই ছিল এই র্যালির মূল উদ্দেশ্য।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময়
উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন। এবং নারী নির্যাতন প্রতিরোধের বার্তা ছড়িয়ে দেন।



আপনার মতামত লিখুন