আত্রাই আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত
বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ (ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার বিশা ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি র্যালী বের হয়ে সমসপাড়া বাজার এবং স্থানীয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন বিশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ মোতালেবে হোসেন, ইউপি মেম্বরগণ, সুশিল সমাজের ব্যক্তিবর্গ এবং এলাকার ব্যবসায়িকবৃন্দ।
এছাড়াও অংশ গ্রহন করেন অগ্রযাত্রা প্রকল্পের ইউনিট ম্যানেজার মোঃ আব্দুর রউফ মিলন, এ্যাডোকেসী ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানী, ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ মোমিনুল ইসলামসহ প্রকল্পের উপকারভোগীগণ।
র্যালীটি শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব, মোঃ মোতালেব হোসেন। গোলাম রাব্বানীর উপস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসিক মোঃ জনাব মাহামুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ আব্দুল লতিফ, ইউপি সদস্য মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।



আপনার মতামত লিখুন