ইসলামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জামালপুরে ইসলামপুর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা যুবদলের উদ্যোগে, কোর্ট মাঠ প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব বলেন,
সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের অহংকার ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর বর্তমান শারীরিক অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিকভাবে প্রার্থনা করি—তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন, রোগ-শোকমুক্ত হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দেওয়ার তৌফিক লাভ করেন। জাতির স্বার্থে তাঁর অভিজ্ঞতা,প্রজ্ঞা ও নেতৃত্ব আজও সমানভাবে প্রয়োজন। আল্লাহ তাঁকে দীর্ঘায়ু ও শক্তি দান করুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মেদ আলী,যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার,কোষাধ্যক্ষ প্রিন্স আলম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ,কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম সম্রাট,ক্রিয়া বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম,শহিদুর রহমান,সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাঈদ খান লোহানী, যুবদলের সদস্য তারা শাহ ফকির,শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিপ মাজহারুল ইসলাম বিপুল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন,উপজেলা বিএনপি সহ সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ বাবু,আতিকুর রহমান বিপুল,পৌর বিএনপি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির,সেচ্ছাসেবক দলের সদস্য সচিপ সিয়াম আল শাহফুল হক খলিফা,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিপ্লব খন্দকার বিপুল, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল রাব্বি, সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আকরাম হোসেন,ছাত্রনেতা আলমগীর হোসেন ও শ্রমিক নেতা লায়ন শাহ ফকির প্রমুখ। দোয়া মাহফিলে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন