বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুর ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুরে ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ আমজাত হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর সহ-সাংগঠনিক সম্পাদক ও ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অব বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল হক রবিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর গাজীপুর জেলার কোষাধ্যক্ষ ও ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ কাপাসিয়া উপজেলা শাখার মহাসচিব মোঃ আয়নাল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা শাখার মহাসচিব মোঃ সাইদুর রহমান মিঠু।
দোয়া মাহফিল অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক উপ-সহকারী কৃষি অফিসার, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা এবং উপ-সহকারী প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোনাজাত ও দোয়া পরিচালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর গাজীপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।



আপনার মতামত লিখুন