নওগাঁ নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
অদ্য পহেলা ডিসেম্বর বৈকাল ৪ টা হইতে ৫ টা পর্যন্ত, সন্মেলন কক্ষে, নওগাঁর নবাগত পুলিশ সুপার, মোহাম্মদ তারিকুল ইসলাম বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সাথে মতবিনিময় করেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন, সদর পুলিশ সার্কেল, ওসি নওগাঁ সদর থানা মোঃনূরে আলম সিদ্দিকী ডিআই-১।
এসময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃখোরশেদ আলম,সাংবাদিক মোফাজ্জল, বেলাল হোসেন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মোঃসাব্বির আহম্মেদ প্রমূখ।পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,সাংবাদিক ও পুলিশের কাজের ধরন কিছুটা মিল রয়েছে। আমরা সাংবাদিকদের সাথে নিয়ে কাজ করতে চাই। তিনি আরও বলেন সামনে জাতীয় নির্বাচন, আপনাদের ভূমিকা অনেক, আমি পুলিশ সুপার হিসেবে চেলেঞ্চ হিসেবে ১০০% সঠিক দ্বায়িত্ব পালনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ।দলমত, ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে সমান সার্ভিস দেওয়ায় পুলিশের মূল লক্ষ।
আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত হয় এটা আমাদের মূল কাজ।উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ কে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা স্বীকার করেন এবং বলেন,আপনারা যে কোন সময় অফিসে এসে যে কোন বিষয় নিয়ে আমার সাথে খোলা মেলা আলাপ করতে পারেন।



আপনার মতামত লিখুন