মান্দায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি’র নির্বাচনী সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দায় তেঁতুলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাতহন্ডা মডার্ন ক্লাব মাঠে এই সভা অনুষ্ঠিত হয় ।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল জব্বার প্রামানিকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও নওগাঁ-৪ মান্দা আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।
এসময় তিনি নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে আগামী নির্বাচনে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে উন্নয়নবান্ধব ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দলের পক্ষে প্রচারণা চালানো এবং দলীয় প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে কাজ করার জন্য আহ্বান জানান।
নির্বাচনী সভায় ইউনিয়নের বিভিন্ন স্থানের কর্মী সমর্থক ও মহিলারা উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন