মান্দায় ফতেপুর নক-আউট অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ডাঃ টিপু
নওগাঁর মান্দা উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী “রবীন্দ্র বৈঠকী” অনুষ্ঠান। শতবর্ষী ঐতিহ্যবাহী বৈলশিং বটতলায় বিকাল ৪টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
প্রকৃতির নির্মল পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ মান্দা আসনের মাননীয় সংসদ সদস্য ডা. একরামুল বারী টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত রবীন্দ্রভক্ত ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কবিগুরুর সাহিত্য, দর্শন ও মানবতার চেতনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি রবীন্দ্র সংগীত, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে শতবর্ষী বটবৃক্ষের পাদদেশ।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রচর্চা ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে।
জার্মান ডক্টরস্ এর আর্থিক সহায়তায় ডাসকো ফাউন্ডেশন-এর A-EMPOWER প্রকল্প এবং নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে নওগাঁ জেলার ১১ টি উপজেলার মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) এবং ১১ টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত সেবাদানকারী (এসএসিএমও, এফডব্লিউভি ও ফার্মাসিস্ট) এবং প্রকল্প স্টাফদের নিয়ে দুইদিন ব্যাপি যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং মনোসামাজিক সহায়তা বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণটি পরিচালনা করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের জনাব গোলাম মোঃ আজম-উপপরিচালক, জনাব মৌসুমী প্রামানিক-সহকারী পরিচালক (সিসি), জনাব মোছাঃ শামীমা আকতার-সহকারী পরিচালক এবং ডাসকো ফাউন্ডেশনের প্রশিক্ষকবৃন্দ । প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. কস্তুরী আমিনা কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ।
পরিচালক মহোদয় প্রশিক্ষণটি আয়োজনের জন্য ডাসকো ফাউন্ডেশন-এর A-EMPOWER প্রকল্প কে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন প্রশিক্ষণ গ্রহনের ফলে সেবাদানকারীগণ মনোসামাজিক সহায়তা বিষয়ে দক্ষতা অর্জন করেছে যার ফলে আরো বেশী সংখ্যক কিশোর-কিশোরী মান সম্পন্ন সেবার আওতায় আসবে।
জামালপুরে ইসলামপুর অবস্থিত ঝর্ণা ফিলিং স্টেশনে গোপনে জ্বালানি তেল বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মিজানকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে ইসলামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুওয়ান ইফতেকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুত ও বিক্রির ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ ছিল। অভিযান চালিয়ে দেখা যায়, ফিলিং স্টেশনে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি তেল মজুত রয়েছে। এ ঘটনায় গোপনে তেল বিক্রি ও অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা এবং ৪৬ ধারায় ঝর্ণা ফিলিং স্টেশনকে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে ট্যাগ অফিসার মোস্তফা মনোয়ার জানান, দুইটি ডিওতে পেট্রোল, অকটেন ও ডিজেল মিলিয়ে মোট ২৬ হাজার লিটার থাকার কথা ছিল। তবে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে মাত্র ১৩ হাজার ২০০ লিটার জ্বালানি পায়।
ইসলামপুর থানা-এর অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম গাজী জানান, ভ্রাম্যমাণ আদালতের রায় কার্যকরের লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিকে থানায় এনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন