বড়াইগ্রামে চলতি মৌসুমে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ২০২৫–২০২৬ অর্থবছরের অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলার বনপাড়া খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ মারফুদুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক ও বনপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
চলতি আমন সংগ্রহ মৌসুমে প্রতি কেজি চাল ৫০ টাকা এবং ধান প্রতি কেজি ৩৪ টাকা দরে ক্রয় করা হবে। উল্লেখ্য চলতি মৌসুমে সমগ্র উপজেলায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা—ধান: ১৭৯.০০০ মেট্রিক টন এবং চাল: ৪৯০৪.০০০ মেট্রিক টন ধরা হয়েছে।
এ বছর অভ্যন্তরীন আমন সংগ্রহ অভিযানে উপজেলার মোট ২৫টি মিল অংশ নিচ্ছে বলে জানা গেছে।



আপনার মতামত লিখুন