খুঁজুন
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

উপজেলা প্রশাসন কতৃর্ক মির্জাপুর উপজেলায় বিকেন্দ্রীকৃত, পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
উপজেলা প্রশাসন কতৃর্ক মির্জাপুর উপজেলায় বিকেন্দ্রীকৃত, পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন প্রদান

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায়  উপজেলার সভাকক্ষে ১৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণদের নিয়ে বিকেন্দ্রীকৃত, পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষনে ডিএমআইই পদ্ধতি বাস্তবায়ন প্রক্রিয়া ও তথ্যপ্রবাহ, ইউনিয়ন পরিষদের দায়িত্ব, উপজেলার দায়িত্ব, জেলার দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

এছাড়াও প্রশিক্ষণে ডিএমআইই পদ্ধতির প্রতিবেদন ফরম পরিচিতি, প্রতিবেদন ছকে ব্যবহৃত শব্দাবলীর ব্যাখ্যা, প্রতিবেদন তৈরীর জন্য প্রয়োজনীয় তথ্য কোথায় পাওয়া যাবে এবং ডিএমআইই পদ্ধতি বাস্তবায়নের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা/হিসাব সহকারী- কাম কম্পিউটার অপারেটরদের দায়িত্ব কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে ত্রৈমাসিক প্রতিবেদন প্রস্তুতের জন্য দলীয় অনুশীলন এবং তা উপস্থাপন করা হয়।

প্রশিক্ষনের রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত  ছিলেন এ. বি. এম. আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাপুর, টাঙ্গাইল। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প এর উপজেলা সমন্বয়কারী মো: এমরান হক সৌরভ ও সন্ধ্যা মার্ডি। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করন -৩য় পর্যায় প্রকল্পটি স্হানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি  এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার

রংপুরে আজিজার রহমান নামে এক স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর মর্ডান মোড় থেকে তাকে উদ্ধার করা হয়।

আজিজার রহমান গাইবান্ধা -০৩ (পলাশবাড়ি-সাদুল্লাহপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী। মনোনয়ন বাতিল হওয়ায় আপিল শুনানিতে অংশ নিতে ঢাকা গিয়েছিলেন। মনোনয়ন ফেরত পেয়ে বাসযোগে ঢাকা থেকে নিজ এলাকায় তিনি ফিরছিলেন বলে জানা গেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যায় মর্ডান মোড়ে রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আজিজার রহমানকে উদ্ধার করে। পরে তার জ্ঞান ফেরানো হয়।

জিজ্ঞাসাবাদে আজিজার রহমান জানান, বাড়ি ফেরার জন্য বৃহস্পতিবার রাতে ঢাকায় বাসে উঠেছিলেন। তার পূর্ব পরিচিত একজন সঙ্গে ছিলেন। পথে তাকে ডিম খাইয়েছিলেন ওই ব্যক্তি। এরপর তার জ্ঞান হারিয়ে যায়।

ওসি আরও বলেন, আজিজার রহমানকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। যেহেতু তার নিখোঁজের খবরে সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল, তাই সেখান থেকে পুলিশ আসলে তাকে হস্তান্তর করা হবে।

সিংড়ায় জার্জিস কাদিরকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন

আমিনুল হক, সিংড়া ( নাটোর) প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
সিংড়ায় জার্জিস কাদিরকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন

নাটোর-৩ সিংড়া আসনে ১০ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী জার্জিস কাদির বাবুকে
পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিকের ব্যানারে শতাধিক মানুষ।
শুক্রবার বিকেল ৫ টায় সিংড়া বাসস্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান, জুলাই যোদ্ধা বায়েজিদ বোস্তামী, আলআমিন প্রমুখ।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ১০ দলীয় জোটের প্রার্থীতা প্রত্যাহারের দাবি জানানো হয়।
তাছাড়া কঠোর কর্মসূচির ঘোষনা দেন।
বক্তারা বলেন, জার্জিস কাদির বাবু ফ্যাসিবাদের দোসর। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ও রাজশাহীর সাবেক মেয়র লিটনের ঘনিষ্ঠ জন। এর আগে সে রাজশাহীর বিএনপির নেতা মিনুর ঘনিষ্ঠজন ছিলো। তার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান তারা।

কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস।
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ি উপজেলা শাখার সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে পুলিশ আটক করেছে। অভিযোগ উঠেছে, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার মিথ্যা ট্যাগ দিয়ে এই আটক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

স্থানীয় জুলাই যোদ্ধা, সহকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল হোসেন সৌরভ দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি আন্দোলনের সম্মুখসারিতে থেকে সাহসী ভূমিকা পালন করেন। এমন একজন পরিচিত আন্দোলনকর্মীকে হঠাৎ করে ছাত্রলীগের ট্যাগ দিয়ে আটক করার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আটকের খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানান। তারা স্পষ্টভাবে দাবি করেন, শাহজালাল হোসেন সৌরভ কোনো রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত নন। তাকে ভিন্ন পরিচয়ে চিহ্নিত করা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আন্দোলন সংশ্লিষ্টদের মতে, এটি একটি পরিকল্পিত হয়রানি এবং চলমান ছাত্র আন্দোলনের নেতৃত্বকে দমন করার অপচেষ্টা।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক লোকমান হোসেন লিমন এক বিবৃতিতে বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও আমাদের ফুলবাড়ি উপজেলা সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশ গ্রেফতার করেছে। এটি সম্পূর্ণ অন্যায় ও সুস্পষ্ট ষড়যন্ত্র।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ দুপুর ১২টার মধ্যে সৌরভকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা কুড়িগ্রামজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, যাচাই-বাছাই ছাড়াই রাজনৈতিক ট্যাগ দিয়ে কাউকে আটক করা হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ন্যায়বিচারের প্রশ্নকে গভীরভাবে আঘাত করে। তারা দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং নির্দোষ হলে অবিলম্বে সৌরভের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট মহল যথাযথ পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার সিংড়ায় জার্জিস কাদিরকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক ঘাটাইলে আটক ১০৫টি রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল সেনবাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান