খুঁজুন
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১১ আষাঢ়, ১৪৩৩

অল্প খরচে মাচায় লাউ চাষে কালীগঞ্জে কৃষকের মুখে হাসি

পাবলিক বাংলা :
প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ণ
অল্প খরচে মাচায় লাউ চাষে কালীগঞ্জে কৃষকের মুখে হাসি

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এখন লাউ চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। অনুকুল আবহাওয়া, উন্নত জাতের বীজ ও কৃষি কর্মকর্তাদের পরামর্শে বাড়ছে লাউ চাষের পরিধি। কম সময়ে ফলন বেশী, মুজুরি খরচ কম ও বাজারে ব্যাপক চাহিদা থাকায় লাউ চাষে ঝুঁকছে কৃষকরা। এতে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি। লাউ চাষ কৃষকদের অর্থনৈতিক স্বনির্ভরতার নতুন সম্ভাবনা তৈরি করছে। বাণিজ্যিকভাবে মাচায় লাউ চাষ ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে।
সরেজমিনে উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে দেখা যায়, উফসী জাতের বারি-১,২,৩,৪ এবং উন্নত হাউব্রীড জাতের ‘ময়না’ চাষ হচ্ছে ব্যাপক পরিমাণে।
স্থানীয় কৃষক মো. জয়নাল মিয়া জানান, দুই বিঘা জমিতে লাউ চাষে তার খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা, কিন্তু ইতোমধ্যে বিক্রি করেছেন ৫০ হাজার টাকারও বেশি লাউ। তিনি আরোও বলেন, কৃত্রিম পরাগায়নের মাধ্যমে বেশি ফলন পাওয়া যায়। অন্য ফসলের তুলনায় লাউ চাষে ঝুঁকি কম, লাভও বেশি।

আরেক কৃষক রনি সরকার জানান, লাউ গরম ও আদ্র আবহাওয়ায় ভাল জন্মে। ফেব্রæয়ারী থেকে এপ্রিল এবং জুন থেকে আগষ্ট পর্যন্ত লাউ চাষের উপযুক্ত সময়। লাউ চাষে পানি সরবরাহ থাকা অত্যন্ত জরুরী। বর্তমানে স্থানীয় বাজারে প্রতিটি লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার প্রায় ২১৫ হেক্টর জমিতে এবার লাউ চাষ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে প্রতি বিঘায় গড়ে ১০ টন বা প্রতি হেক্টরে ৫০ টন ফলন পাওয়া সম্ভব। তবে উন্নত পদ্ধতি ও সঠিক জাত নির্বাচন করতে পারলে ফলন আরোও বাড়তে পারে। বারি লাউ-৪ ও ময়না জাত হচ্ছে উন্নত ফলনশীল জাত।
স্থানীয় একাধিক কৃষকরা জানায়, উপজেলার নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে গড়ে উঠেছে ফসলের প্যাকেজিং হাউজ। যার মাধ্যমে দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশে সবজি রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সরকারী ভাবে সহায়তা পেলে কৃষকরা আরও বেশি লাভবান হতো এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা উম্মুচিত হতো।
উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনির উদ্দিন মোল্লা বলেন, অত্র অঞ্চলের মাটি লাউ চাষের জন্য অত্যন্ত উপযোগী। দো-আঁশ ও বেলে দোআঁশ ঝুরঝুরে মাটিতে লাউ ভাল জন্মায়। আমরা কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে পরামর্শ দেয়ায় ফলন ও আগ্রহ দুটোই বেড়েছে। রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে লাউ চাষ করে কৃষকরা বছরে কয়েক গুণ বেশী লাভ করতে পারছে।

গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান মুঠোফোনে বলেন, মাচায় লাউ চাষ একটি লাভজনক কৃষি পদ্ধতি। সঠিক পরিকল্পনা ও পরিচর্যা থাকলে ভালো ফলন হয়। উন্নত জাত ও সঠিক সময়ে চারা রোপণ করতে পারলে এবং পরিচর্যায় পোকামাকড়ের আক্রমণ কম হয়। জৈবিক পদ্ধতিতে বালাই দমন করে নিরাপদ সবজি উৎপাদনে খরচও কম হয়। সবজি ও শাক হিসেবে লাউ এর চাহিদা রয়েছে। গাজীপুরে ৪ হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সবজীর বীজ ও সার বিতরণ করা হয়েছে।

০১৫৫৩৩৫৪২৮৪
কালীগঞ্জ, গাজীপুর
৩১/১০/২৫ইং

ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী এলাকার বাসিন্দা মোরশেদ আলম একজন ব্যাটারিচালিত ভ্যানচালক। দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে উপার্জিত আয়েই চলছিল তার ছয় সদস্যের পরিবারের জীবিকা। কিন্তু একটি ভ্যান চুরির ঘটনায় আজ তিনি ও তার পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

জানা যায়, গত ২০ জুন রাত প্রায় ১০টার দিকে উপজেলার মিলন বাজার এলাকায় নিজের ব্যাটারিচালিত ভ্যানটি রেখে দিনের ভাড়ার টাকা তুলতে যান মোরশেদ আলম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, অজ্ঞাত ব্যক্তি তার একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানগাড়িটি চুরি করে নিয়ে গেছে। ভ্যানটি খুঁজে পেতে তিনি বাজারের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবার নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন।

সরেজমিনে মোরশেদ আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা ও জরাজীর্ণ একটি ঘরে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন তিনি। ঘরের পাশাপাশি রান্নাঘরের অবস্থাও অত্যন্ত নাজুক। ভাঙা টিনের বেড়া ও ঝুঁকিপূর্ণ পরিবেশে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।
উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে বর্তমানে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে মোরশেদ আলমকে। পরিবার-পরিজনের মুখে দুমুঠো খাবার তুলে দিতেও হিমশিম খেতে হচ্ছে তার।

মোরশেদ আলমের প্রত্যাশা, এলাকার সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা তার দুর্দশার কথা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একটি ব্যাটারিচালিত ভ্যান পেলে তিনি পুনরায় কর্মে ফিরতে পারবেন এবং পরিবারের জীবিকা নির্বাহের পথ সুগম হবে।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, “মোরশেদ আলম অত্যন্ত দরিদ্র একজন মানুষ। ভ্যান চালিয়েই তার সংসার চলতো। ভ্যানটি চুরি হওয়ার পর তিনি কর্মহীন হয়ে পড়েছেন। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের কাছে তার জন্য একটি ভ্যানের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।”

স্থানীয়দের দাবি, অসহায় এই পরিবারের পাশে সরকার, জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে মোরশেদ আলম আবারও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

গোলাম রাব্বানী :
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দাতা সংস্থা নেটস্ বাংলাদেশ ও বিএমজেড সহায়তায় ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তায়িত অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে (২৪ জুন) বুধবার নাচোল উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপজেলার ৪ নং নেজামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজন করা হয়েছে।
দিবস পালন অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক, ইউপি সদস্য মোঃ আঃ জব্বার, মোঃ বাবুল হক, মোঃ এমদাদুল হক ও নারী সদস্য মোসাঃ গুলনাহার বেগম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের শিশু সুরক্ষা বিষয়ক কর্মী মোঃ শহিদুল ইসলাম ও ইউনিয়ন সমাজকর্মী মোঃ জহির উদ্দিন। প্রকল্পের এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর মোসাঃ নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় শুরু হয় এবং লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম বাস্তাবায়ন ও দিবস পালন প্রত্যাশা উপস্থাপন করেন নাচোল ইউনিটের ইউনিট ম্যানেজার আবু হেনা মোহাম্মদ ফিরোজ ইউএম মোঃ রায়হান মন্ডল, এফ এফ মোঃ রেজাউল করিম ও মোঃ নাসির ।
দিবস পালনের কর্মসূচীর মধ্যে র‌্যালী, আলোচনা সভা ও সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ আয়োজন করা হয়।
কর্মসূচীতে প্রকল্পের সুফলভোগী ও জনপ্রতিনিধি সহ প্রায় ১০০ এর অধিক মানুষের উপস্থিতি ছিল।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

মো : হোসন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন ২০২৬-২৭ অর্থবছরের মোট ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।

বাজেট অধিবেশনে পৌর নিবার্হী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুবনেতা এনামুল করিম ডেবিট, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক হোসেন শাহ ফকির, মুনতাসির খান লোহানী সিয়ামসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় পৌর সভার কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।২৩.০৬.২০২৬

ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা