কালীগঞ্জে মহিলা জামায়াতের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মহিলা জামায়াতের উদ্যোগে ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সম্মেলনে পৌরসভা ও ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বশীলা নারী প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল হতে দুপুর পর্যন্ত উপজেলা জামায়াতের কার্যালয়ে মহিলা জামায়াত ইসলামী আয়োজনে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের মহিলা বিভাগের শুরা ও কর্ম পরিষদ সদস্য নারগিছ আমিনের সঞ্চলনায় এবং উপজেলা মহিলা জামায়াতের দায়িত্বশীলা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিভাগের দায়িত্বশীল ও কেন্দ্রীয় মহিলা জামায়াতের মজলিসে শুরা সদস্য নাছরিন আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহিলা শাখার শুরা ও কর্মপরিষদ সদস্য তাছলিমা হাকিম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা জামায়াতের দায়িত্বশীলা নাছরিন আক্তার।
এসময় অনুষ্ঠানে উপজেলার পৌর ও ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের দায়িত্বশীলা নারী সদস্যরা উপস্থিত ছিলেন। পৌরসভার ৯টি ওয়ার্ড হতে ৯ জন এবং ৭ টি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড হতে ৬৩ জন দায়িত্বশীলা নারী সদস্যসহ অন্যান্য নারী সদস্যরাও উপস্থিত ছিলেন।
মহিলা প্রতিনিধি সম্মেলনের বরাদ দিয়ে উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিন প্রতিবেদককে জানান, প্রতিনিধি সভার শুরুতে পবিত্র কোরান থেকে দারস পেশ করা হয়। পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে পরিকল্পিতভাবে কাজ করা, মা- বোনদের কাছে গিয়ে ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেয়া, নির্বাচনে পোলিং এজেন্টদের করনীয় ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনাসহ বিবিধ বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।



আপনার মতামত লিখুন