খুঁজুন
বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭ শ্রাবণ, ১৪৩৩

ভর্তি বানিজ্যসহ অনিয়মের অভিযোগ কালীগঞ্জের আজমতপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মু, সোহরাব হোসেন সরকার :
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৮ অপরাহ্ণ
ভর্তি বানিজ্যসহ অনিয়মের অভিযোগ কালীগঞ্জের আজমতপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর কলেজে লাগামহীনভাবে একাদশ শ্রেণীতে ভর্তির ফি নেয়ার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার নাম করে ভর্তি ফি বাবদ অতিরিক্ত অর্থ আদায় ছাড়াও ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, অত্র কলেজের শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে নিয়ামত আলী ১৪ সেপ্টেম্বর তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগে অত্র কলেজের এডহক কমিটি ও কলেজের অবৈধ ভারপ্রাপ্ত উল্লেখ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জহিরুল ইসলামের বিরুদ্ধে উপবৃত্তির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নির্ধারিত ভর্তি ফি ১৫০০ টাকার স্থলে ৪৩০০ টাকা আদায় করা হচ্ছে। তাছাড়া প্রতিষ্ঠানে কোন নিয়ম শৃঙ্খলা মানা হয় না, নির্ধারিত সময় পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান না করানো, ১:৩০ মিনিটের মধ্যেই কলেজ ছুটি হওয়া, শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করা, কলেজের আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলার অভাব, প্রশাসনিক নানা অনিয়ম, শিক্ষার্থীদের লেখা পড়ার গুনগত মানের ঘাটতিসহ শিক্ষক-অভিভাবক দলাদলি বা গ্রুপিং-এ লিপ্ত রয়েছে।
অভিযোগে আরোও বলা হয়, অভিযোগের বিষয়টি তদন্ত, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণ, অতিরিক্ত আদায়কৃত অর্থ শিক্ষার্থীদের ফেরত দেয়া এবং কলেজের শৃঙ্খলা ফেরাতে প্রবিধানমালা ২০২৪ অনুচ্ছেদ ৬৭ অনুযায়ী বিশেষ পরিস্থিতি কমিটি গঠনের অনুরোধ করেন।
শিক্ষার্থীর অভিভাবক বাদল সরকার জানান, আমার মেয়ের ভর্তি বাবদ ৩৩০০ টাকা জমা দিয়েছি আরো এক হাজার টাকা জমা দিতে হবে।
আজমতপুর আদর্শ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা স্বীকার করে প্রতিবেদককে বলেন, এডহক কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত ও রেজুলেশন অনুযায়ী শিক্ষার্থীদের নিকট হতে ব্যাজ সোল্ডার ও ভর্তি ফি বাবদ ৪৩০০ টাকা আদায় করা হচ্ছে।
অনিয়ম ও অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম বলেন, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি যাচাই বাছাই পূর্বক প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করতঃ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক প্রতিবেদককে মুঠোফোনে জানান, আর্থিক লেনদেনের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবে। তবে শিক্ষার্থীদের নিকট হতে সরকারি নির্দেশের বাইরে অতিরিক্ত আদায় মোটেও গ্রহনযোগ্য নয়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অভিভাবক মহল ও এলাকার সচেতন মহলরা বলেন, দীর্ঘদিন যাবৎ কলেজের অব্যবস্থাপনার কারনে কলেজের শিক্ষার পরিবেশ ব্যাহত এবং প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
১৬/০৯/২৫ইং

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদ সভাকক্ষে মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বাবুল। সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, গুনারীতলা ইউপি প্রশাসক রাসেল দিও, কড়ইচড়া ইউপি প্রশাসক কৃষিবিদ হাবিবুর রহমান, চরপাকেরদহ প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ কাজী ও ইউপি সচিববৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শান্তিপূর্ণ ও নিরাপদ মাদারগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সাংবাদিক এম এ সালাম রুবেল সহকারী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

বিএমএসএস দীর্ঘদিন ধরে দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে কাজ করে আসছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন সহকর্মীরা।

দায়িত্ব পাওয়ার পর এম এ সালাম রুবেল সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে এম এ সালাম রুবেলের এ মনোনয়নে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

Oplus_131072

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) পুলিশ লাইনস্ ড্রিল শেড-এ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় জুন-২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলিজনিত বিদায়ী অতিথি অফিসার ইনচার্জ, (গোপালগঞ্জ সদর থানা) পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আনিসুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

একই দিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় জুন-২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর (চাউল) বিতরণ ও ইউনিয়ন পরিদর্শন এমপি সুলতান মাহমুদ বাবুর উদ্যোগে চরপুটিমারীর অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া