হাতীবান্ধায় গাছের ডাল কুড়ানোকে কেন্দ্র করে যুবকের মৃত্যু, সড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি গাছের ভেঙে পড়া ডাল কুড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহতের পরিবার-স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছেন।
রবিবার (৩১ আগস্ট)রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার। এর আগে গত ১৭ আগস্ট উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের দক্ষিণ ধুবনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিতে ভেঙে পড়া সরকারি গাছের ডাল কুড়ানোকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও শহিদুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহিদুলের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার। পরে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে তিনি আজ সকালে মারা যান।
এদিকে আনোয়ারের মৃত্যুর খবরে উত্তেজিত হয়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে।
সম্পর্কিত খবর
সাংবাদিক সমাজকে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত…
রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৪ তম সাহিত্য বৈঠক অনুষ্ঠিত
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ…
কাবাডিতে দেশসেরা হাতীবান্ধার শাহ গরীবুল্যাহ বিদ্যালয়ের মেয়েরা
জোর করে বিয়ের কাগজে স্বাক্ষর, গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়, মানুষের সেবা’—সরকার আলী বেপারী
হাতীবান্ধায় গাছের ডাল কুড়ানোকে কেন্দ্র করে যুবকের মৃত্যু, সড়ক অবরোধ

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি গাছের ভেঙে পড়া ডাল কুড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে নিহতের পরিবার-স্বজন ও এলাকাবাসী বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেছেন।
রবিবার (৩১ আগস্ট)রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ার। এর আগে গত ১৭ আগস্ট উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের দক্ষিণ ধুবনী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টিতে ভেঙে পড়া সরকারি গাছের ডাল কুড়ানোকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও শহিদুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শহিদুলের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার। পরে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৫ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে তিনি আজ সকালে মারা যান।
এদিকে আনোয়ারের মৃত্যুর খবরে উত্তেজিত হয়ে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে রাখে।
সম্পর্কিত খবর
সাংবাদিক সমাজকে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ…
রংপুর সাহিত্য -সংস্কৃতি পরিষদের ১২৮৪ তম সাহিত্য বৈঠক…
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক…
কাবাডিতে দেশসেরা হাতীবান্ধার শাহ গরীবুল্যাহ বিদ্যালয়ের মেয়েরা
জোর করে বিয়ের কাগজে স্বাক্ষর, গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জনপ্রতিনিধি হওয়া মানে ক্ষমতা নয়, মানুষের সেবা’—সরকার আলী…
