খুঁজুন
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৫ বৈশাখ, ১৪৩৩

মাইলস্টোনে নিহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবে খতমে কোরআন ও দোয়া

পাবলিক বাংলা :
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৬:২৫ অপরাহ্ণ
মাইলস্টোনে নিহতদের স্মরণে খাগড়াছড়ি প্রেসক্লাবে খতমে কোরআন ও দোয়া

মোফাজ্জল হোসেন, খাগড়াছড়ি : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় খাগড়াছড়ি প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচী পালিত হয়।

পবিত্র কোরআন খতম শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, এই দুর্ঘটনা আমাদের জন্য একটি গভীর বেদনার বিষয়। নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আমরা এ আয়োজন করেছি।

পরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ রায়হান উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগন।

নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ
নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) নৈদিঘী হজরত আলী উচ্চ বিদ্যালয় হল রুমে স্কুল পর্যায়ে “প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারি উদ্যোগের চেয়ে জনসচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ” বিষয়ে বিতর্ক এবং “প্রাকৃতিক দূর্যোগ” বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলার নৈদিঘী হজরত আলী উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করে বিএমজেড এবং নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্প। স্কুলের স্টুডেন্ট ফোরামের সদস্যবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র প্রধান অতিথি হিসেবে বিতার্কিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং অগ্রযাত্রা প্রকল্পের এ্যাডভোকেসি ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানী প্রতিযোগিতাটি পরিচালনা করেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অধিবেশনে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকমন্ডলীগণ এবং ইউনিট ম্যানেজার আব্দুর রউফ মিলন।

হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ

জনী শেখ, ​হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ

 

দিনাজপুরের হাকিমপুরে খরিপ-১ মৌসুমে মুগডাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কার্যালয়ে ২০ জন কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

​উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর  কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. আজাদ।

​হাকিমপুর  কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি মুগডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। মূলত মাটির উর্বরতা রক্ষা ও আমিষের চাহিদা পূরণে কৃষকদের উদ্বুদ্ধ করতেই সরকারের এই উদ্যোগ।

তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়।

মো: মাহামুদুল হাসান মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়।

 

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি এলাকায় এক মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেল্লাল মুন্সী, বিএনপি নেতা সেলিম আকন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলেম বেপারী, আইয়ুব আলী সিকদার, রহিম বেপারী, মাসুদ বেপারী, জাকির সিকদার, কালাম ফরাজী, হাবু শেখ, জাফর ফকির, তুহিন হাওলাদার ও সুবাহান বেপারীসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন রায়েরকান্দি যুব উন্নয়ন সংঘের সহ-সভাপতি মিজানুর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন মুন্সী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল শিকদার, নির্বাহী সদস্য পলাশ শিকদার, জুয়েল মোল্লা ও সুমন খালাসী। যুবদল নেতা রাজিব ফরাজীসহ স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিরখাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় এলাকার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের আস্তানা চিহ্নিত করে তা ভেঙে দিতে হবে এবং নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও চুরি-ডাকাতির মতো অপরাধের বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে এসব অপরাধীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলে প্রশাসনের সহায়তায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, মাদক, চুরি ও বালুদস্যু নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
সভায় সামাজিক প্রতিরোধ জোরদারের লক্ষ্যে এলাকাভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

নওগাঁর আত্রাই ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল পর্যায়ে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হিলিতে কৃষকদের মাঝে বিনামূল্যে মুগডাল বীজ ও সার বিতরণ তরুণ সমাজ বাঁচাতে মাদারীপুরে মাদকবিরোধী ঐক্য; অপরাধীদের ঠাঁই নেই শিরখাড়ায়। মান্দায় ওয়েভ ফাউন্ডেশনের লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা নালিতাবাড়ীতে বন্যহাতির ভয়ে আধাপাকা ধান কাটছে কৃষক