বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
মোঃ রেজাউল করিম মৃধা, নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আইড়মাড়ি ব্রীজ এলাকায় সাব্বির ফিলিং স্টেশন সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিবার ও বনপাড়া হাইওয়ে থানা সুত্রে জানা যায়, ঘটনাস্থলেই নিহত হয়েছেন জাহিদুল ইসলাম (৬৪). তার স্ত্রী শেলী বেগম (৫৬), বোন ইতি (৪০) ও আন্না (৬০), তাদের নিকট আত্মীয় আঞ্জুমান আরা (৭৫), আনু বেগম (৫০)। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সীমা খাতুন (৪৭) ও মাইক্রোবাস চালক সাহাবুদ্দিন (৪৫)। নিহতরা সকলেই একে অপরের নিকটতম আত্মীয় ও কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ধর্মদহ গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে জানা যায়,তারা কুষ্টিয়া দৌলতপুর থেকে নিহত জাহিদুল ইসলামের অসুস্থ পুত্রবধু নিশিকে (৪৫) দেখতে তার আত্মীয়স্বজন নিয়ে একটি মাইক্রোবাসে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইড়মাড়ি ব্রীজ এলাকায় সাব্বির ফিলিং স্টেশনের কাছে পৌঁছাইলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৬ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বনপাড়া ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে থানা পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করূন। তবে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনও মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য মাইক্রোবাসে থাকা চালক সহ ৮ জনই নিহত হন।
উক্ত দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে দুর্ঘটনাস্থলটি পরিদর্শন করেন নাটোরের পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম সারোয়ার হোসেন। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাঈল হোসেন জানান, উক্ত দুর্ঘটনায় নিহতদের আত্বীয়স্বজনের কোনো অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। কিন্তু ট্রাক চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। অপরদিকে বিধ্বস্থ মাইক্রোবাসটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।মোবাইল -০১৭১৩-৭২৪৮৪৫



আপনার মতামত লিখুন