গাজীপুরের কালীগঞ্জে এস এস সি পরীক্ষার ফলাফল ও পরবর্তী কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
গাজীপুরের কালীগঞ্জে এস এস সি পরীক্ষার ফলাফল ও পরবর্তী কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ,গাজীপুর প্রতিনিধি : ২০২৫ সালের মাধ্যমিক স্কুল, মাদ্রাসার এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল নিয়ে পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উত্ত কর্মশালার আয়োজক গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলা মিলনায়তনে এস,এস সি ২০২৫ খৃঃ এর ফলাফল ও পরবর্তী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই জান্নাত, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মাহমুদুল হাসান, মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গভর্নিংবডির সভাপতি ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীসহ প্রমুখ।
কর্মশালায় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের ফলাফল পর্যালোচনা, জবাবদিহিতা ও শিক্ষার্থীদের ভাল ফলাফল করার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে ২০২৫ সালের এস,এস,সি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠানসমুকে পুরস্কার প্রদান করা হয়।



আপনার মতামত লিখুন