পৌরসভার২০২৫/২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
কালীগঞ্জ পৌরসভার২০২৫/২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা
মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় নুতন কোন কর আরোপ ছাড়াই ৬১ কোটি ৮৮ লক্ষ ৩৬ হাজার ৩০৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ রোববার ২০ জুলাই কালীগঞ্জ পৌরসভার মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ৮ কোটি ২৬ লক্ষ ৬৯ হাজার ৬৪৯ টাকা এবং উন্নয়ন খাতে আয় ৫৩ কোটি ৬১ লক্ষ ৩৬ হাজার ৬৫৬ টাকা লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়।
রাজস্ব খাতে ব্যয় ৮ কোটি ৬ লক্ষ ৬০ হাজার টাকা।উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি ৪২ লক্ষ টাকা। সব মিলিয়ে ব্যয়ধরা হয়েছে ৬১ কোটি ৮৮ লক্ষ ৩৬ হাজার ৩০৫ টাকা নির্ধারণকরা হয়েছে।
বাজেট ঘোষণায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর সভার দায়িত্ব প্রাপ্ত প্রশাসক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজওয়ানা রশিদ, পৌর নির্বাহি কর্মকর্তা শ্যমল কুমার দত্ত সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমুখ।
পরে অসহায় দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে বিভিন্ন ধরণের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।



আপনার মতামত লিখুন