খুঁজুন
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ, ১৪৩৩

মাদক ব্যবসায়ীরা দেশকে পিছিয়ে দিচ্ছে তারা দেশের শত্রু – ৬১ বিজিবির অধিনায়ক –  মাসুম

সিরাজুল ইসলাম-হাতীবান্ধা
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ১১:০৯ অপরাহ্ণ
মাদক ব্যবসায়ীরা দেশকে পিছিয়ে দিচ্ছে তারা দেশের শত্রু – ৬১ বিজিবির অধিনায়ক –  মাসুম

দেশকে পিছিয়ে দেওয়ার জন্য মাদক ব্যবসায়ীরা কাজ করছে,তারা দেশের শত্রু,তারা আপনার বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন, ৬১ বিজিবির অধিনায়ক লে.কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম

বৃহস্পতিবার দুপুরে তিস্তা- ৬১ ব্যাটালিয়ন বিজিবি’র আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকার নিজ শেখ সুন্দর দাখিল মাদ্রাসায় জনসচেতনতামূলক সভায় এই মন্তব্য করেন তিনি।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তিস্তা- ব্যাটালিয়ন  এর ৬১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামিম মিঞা, অফিসার ইনচার্জ মাহমুদুন নবী ও স্থানীয় প্রতিনিধি, স্কুল/মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ।

এসময় ৬১বিজিবি’র অধিনায়ক, লেঃ কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম, পিএসসি বলেন, দেশকে পিছিয়ে দেওয়ার জন্য মাদক ব্যবসায়ীরা কাজ করছে,তারা দেশের শত্রু,তারা আপনার বন্ধু হতে পারে না। তিনি আরও বলেন মাদক মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে দেশে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচাররোধে অতন্দ্র প্রহরীর হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপারেশনাল কার্যক্রমের মাধ্যমে একদিকে মাদকের অপব্যবহার রোধ, সরবরাহ হ্রাস এবং চোরাচালানে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, একই সাথে মাদকবিরোধী জনসচেনতনতামূলক সভার মাধ্যমে জনগণকে সচেতন করার কাজ করছে বিজিবি।

  1. এছাড়াও উক্ত সভায় বক্তাগণ মাদক পরিবহন,সেবন,বিক্রয় ও মজুদ সম্পর্কে আলোকপাত করার পাশাপাশি মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তার বিষয়ে বলেন। স্থানীয় স্কুল/মাদ্রাসার শিক্ষকগণ মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন।

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার

পাবলিক বাংলা নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ
ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক ও মহাসড়ক দখল করে নিয়মিত বসছে হাট-বাজার। হাটের নিজস্ব জায়গা থাকা সত্ত্বেও সড়কের ওপর বাজার পরিচালিত হওয়ায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা।
সবচেয়ে বেশি ভোগান্তির চিত্র দেখা যায় উপজেলার পাহাড়ি অঞ্চলের গারোবাজার, সাগরদীঘি, জোড়দীঘি, ধলাপাড়া ও চাপড়ি হাটে। এছাড়া টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের পাকুটিয়া, ব্রাহ্মণশাসন, কদমতলী ও হামিদপুর হাটেও একই চিত্র বিরাজ করছে। হাটের নির্ধারিত জায়গা ফাঁকা রেখেই সড়কের ওপর বসানো হচ্ছে আনারস, কাঁঠাল, কলা, ধান, সবজি ও অন্যান্য পণ্যের বাজার।
বিশেষ করে গারোবাজার ও সাগরদীঘি হাটে সাপ্তাহিক দুই দিনের হাট ছাড়াও বর্ষা মৌসুমে প্রতিদিনই ফল ও কৃষিপণ্যের বাজার বসে। ফলে বাজারসংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে বিভিন্ন যানবাহন।
সরেজমিনে গারোবাজার এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের মাঝেই চলছে কেনাবেচা। বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও পরিবহন একসঙ্গে চলাচল করায় পুরো এলাকায় অচলাবস্থার সৃষ্টি হয়। এতে অ্যাম্বুলেন্স, বাস, ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন দীর্ঘ সময় আটকা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর ও ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সংযোগস্থলে অবস্থিত গারোবাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। বাজারটির সঙ্গে পাঁচটি পাকা সড়কের সংযোগ রয়েছে। গারোবাজার–পোড়াবাড়ি এবং গারোবাজার–ফুলবাড়িয়া সড়ক বাজারটিকে দুই ভাগে বিভক্ত করেছে। একই সময়ে সিরাজনগর গারোবাজার ও সুনামগঞ্জ গারোবাজার নামে দুটি পৃথক হাট বসে।
সুনামগঞ্জ গারোবাজারের প্রায় আট একর সরকারি সম্পত্তি থাকলেও এর অনেক অংশ প্রভাবশালীদের দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে সড়কের ওপরই বসছে ফল ও কৃষিপণ্যের বাজার। চলতি অর্থবছরে এ হাটের ইজারা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। অপরদিকে সিরাজনগর গারোবাজার অংশের প্রায় ৩৭৭ শতাংশ সরকারি জমিরও বড় একটি অংশ দখলে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। এ অংশের ইজারা মূল্য প্রায় ২৭ লাখ টাকা।
যানজটে আটকে পড়া যাত্রী ফজলুল হক বলেন, “আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই। যারা হাটের ইজারা দিয়েছে এবং যারা নিয়েছে, তারাই সড়ক দখল করে বাজার বসিয়ে খাজনা আদায় করছে। সাধারণ মানুষের কষ্টে তাদের কোনো মাথাব্যথা নেই।”
স্থানীয় কবি ও কৃষক ইদ্রিস কাজল বলেন, “এই এলাকায় কোনো গুরুতর অসুস্থ রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হলে বড় ঝুঁকির মুখে পড়তে হয়। দীর্ঘ যানজটে রোগীর জীবনও বিপন্ন হতে পারে। জনদুর্ভোগ কমাতে দ্রুত বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া উচিত।”
এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষের দুর্ভোগ বা রোগীর মৃত্যুঝুঁকি—কোনো কিছুরই যেন গুরুত্ব নেই। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।”
মুরাইদ সিরাজনগর গারোবাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তরফদার বলেন, “ইজারাদারদের সঙ্গে নিয়ে আমরা বাজারকে নির্ধারিত জায়গায় স্থানান্তরের চেষ্টা করি। কিন্তু ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের অনীহার কারণে তা পুরোপুরি সম্ভব হচ্ছে না। বিষয়টি রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, “সমস্যাটি দীর্ঘদিনের। জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”
দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানে হাটকে নিজস্ব জায়গায় স্থানান্তর, সড়ক দখলমুক্ত রাখা এবং বিকল্প সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মাদারগঞ্জে চেয়ারম্যান প্রার্থী’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

পাবলিক বাংলা নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
মাদারগঞ্জে চেয়ারম্যান প্রার্থী’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোহাম্মদ আলী জিন্নাহ্, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪ টায় উপজেলার ২ নং কড়ইচুড়া ইউনিয়নের লালডোবা ইলশামারী চৌরাস্তা মোড়ে মানববন্ধনে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেয় ।

মানববন্ধনে বক্তব্য দেন ২ নং কড়ইচুড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান (মিজান), ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি এনামুল হক ও মজনু পলান , ইউপি সদস্য ইয়াকুব আলী, ইউনিয়ন যুবদল নেতা মুক্তার হোসেন, অবঃ চাকরিজীবী আবুল হোসেন, ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া, সাবেক উপজেলা জাসাস নেতা খালেদ মাহমুদ সুজন সহ মহিলাবৃন্দ।

বক্তারা বলেন, সম্প্রতি দায়ের করা মাদক মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা দাবি করেন, নিরীহ মানুষকে হয়রানি ও রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে চাপে রাখতেই এ মামলা দায়ের করা হয়েছে।
এটা সম্পন্ন ষড়যন্ত্রমূলকভাবে চেয়ারম্যান প্রার্থী মিজান কে ফাঁসানো হয়েছে।
বক্তারা আরো বলেন, মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। অবিলম্বে মামলা থেকে মিজানের নাম প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি : কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে এবং পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতা আর এইচ এল প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন সহনশীল বসতবাড়ির উদ্বোধন শেষে ‘বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন করা হয়েছে। ২৮ জুলাই (মঙ্গলবার) বেলা ১১ টায় নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসতবাড়ির উদ্বোধন এবং গাছের চারা বিতরন উপলক্ষে এক আলােচনা সভা জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক মাইক্রোফাইন্যান্স মোঃ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তৃতা করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের উপ-সহকারি পরিচালক শেখ মোজাম্মেল হক। বক্তৃতা করেন কয়রা থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান হাসান, শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল , সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন, জাগরণী চক্র ফাউন্ডেশনের সাতক্ষীরা জোনের জোনাল ম্যানেজার আজাদুর রহমান, কয়রার কো-অর্ডিনেটর মোঃ ইউছুফ আলী, ব্রাঞ্চ ম্যানেজার তরিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার আরমান আলী, বিএনপিনেতা এফএম মহরম হােসেন,আব্দুল গফফার গাজী, যুবদলনেতা মােস্তাফিজুর রহমান খােকন, ইউপি সদস্য বনিউল আমিন, প্রমুখ।

ঘাটাইলে সড়ক দখল করে বসছে হাট-বাজার মাদারগঞ্জে চেয়ারম্যান প্রার্থী'র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে শুভ উদ্বোধন হলো প্রবাসী টিউলিপ প্রিন্টিং প্রেস