খুঁজুন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ, ১৪৩৩

মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণে মাঠ দিবস অনুষ্ঠিত

সুনামগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণে মাঠ দিবস অনুষ্ঠিত

সুনামগঞ্জ :
প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮:২৬ অপরাহ্ণ
সুনামগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণে মাঠ দিবস অনুষ্ঠিত

Oplus_131072

সুনামগঞ্জ প্রতিনিধি, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে মাশরুম চাষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে উপ সহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেনের সঞ্চালনায় মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশারফ হোসেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি বিভাগের প্রশিক্ষণ অফিসার মোঃ আনোয়ার হোসেন,সুনামগঞ্জ সরকারী কলেজের উদ্ভিদ বিভাগের প্রভাষক মোঃ আবু সাঈদ,সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম,রঙ্গারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই,জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর আহমদ নুর,কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা আলী রাজা,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূরুল আমীন,উপসহকারূ কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য ড. মোঃ মোশারফ হোসেন বলেছেন,কৃষি সমৃদ্ধ অপার সম্ভবনাময় জেলা হচ্ছে এই সুনামগঞ্জ। এখানে মৎস্য,পাথর ধানের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিতে মাশরুম চাষ সুনামগঞ্জের জন্য উপযুক্ত একটি জায়গা। এখানকার মাটিতে যেকোন ধরনের ফলজ,বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদে কৃষক ও কৃষানীদের সম্পৃক্ত করা গেলে তারা লাভবান হবেন এবং দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। এজন্য সরকার হাওরাঞ্চলে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি আরে বলেন লোকমুখে শোনা যায় মাশরুম ফলন লাভজনক হলে খাওয়া নাকি হারাম। কিন্ত জোর দিয়ে উপস্হিত কৃষক কৃষানীদের উদ্দেশ্যে আরো বলেন মাশরুম একটি পুষ্টিকর এবং লাভজনক তাই এগুলো খাওয়া ইসলামের দৃষ্টিতে হালাল। ফলে এই বর্ষার মৌসুমে যেহেতু হাওরে পানি চলে আসায় মাশরুম চাষ করাটা সম্ভব নয় তাই সকলেই নিজ নিজ বাড়ির আঙ্গিনায় অথবা বাড়ির আশপাশে উন্মুক্ত জায়গায় মাশরুম চাষ করেন নিজে পুষ্টিকর খাবার হিসেবে খাবেন এবং বাজারজাত করে সবাই অর্থনৈতিকভাবে লাভবান ও হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আমিনুল ইসলাম আমিন গ্রেফতার

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ পূর্বাহ্ণ
মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আমিনুল ইসলাম আমিন গ্রেফতার

নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলার আসামী আমিনুল ইসলাম আমিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম আমিন উপজেলার ভারশোঁ পশ্চিমপাড়ার আবুল কাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলমের নির্দেশনায় এসআই শাহ আলম ও এসআই ওয়াদুদ তালুকদারের নেতৃত্বে একটি দল রবিবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার নিকট থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা

নওগাঁর মান্দা উপজেলায় পেট্রল না পেয়ে মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শাপলা ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শাপলা ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হবে এমন খবরে ভোররাত থেকেই মোটরসাইকেলের দীর্ঘ সারি পড়ে যায়। সকাল থেকে স্টেশন কর্তৃপক্ষ তেল বিতরণ শুরু করলেও দুপুরের দিকে মজুত শেষ হয়ে যায়। এতে ক্ষুব্ধ কিছু চালক বিক্ষোভে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে বাবু সরদার (২৪), সোহেল রানা (২৮) ও আলমগীর হোসেন (৩৭) নামে তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিরা তাদের মোটরসাইকেলের রেজিস্ট্রেশনসহ ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট প্রদর্শনে ব্যর্থ হন। পরে তাদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আটক ব্যক্তিদের মোটরসাইকেলে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও তারা তেল না পাওয়ার অজুহাতে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মান্দায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী; এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
মান্দায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী; এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের

নওগাঁর মান্দায় মৈনম ইউনিয়নের মৈনম মৌজায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী জানিয়েছে এলাকার সনাতনী ধর্মাবলম্বীরা।

সোমবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় জয়কালী মন্দিরের ভক্তবৃন্দ উপস্থিত হয়ে এই এই দাবি জানান।
সরজমিনে গিয়ে দেখা যায়, জয়কালী মন্দিরের পাশে পুকুরটি ইতিমধ্যেই গভীর এবং এই গভীরতার কারণে মন্দিরের জমি ও গাছ ভেঙ্গে পুকুরের মধ্যে পড়ে গিয়েছে। মন্দিরে যাবার রাস্তাটিও ভাঙ্গার উপক্রম হয়ে আছে। তবে পুকুরের পূর্ব এবং দক্ষিণ পাশে সরকারি পাকা রাস্তা থাকায় পুকুর খনন করলে এগুলো ভেঙ্গে যাবার সম্ভাবনা অধিক রয়েছে।
এ বিষয়ে এলাকার সনাতন ধর্মাবলম্বী রাম রতন মোহন্ত জানান, এই জয়কালী মন্দির প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে এই মন্ডপে পূজা শুরু হয় এবং সপ্তাব্যপী পূজা অর্চনা হয় এতে এলাকার হাজার হাজার মানুষ এখানে আসে এবং পূজা অর্চনা করে। কিন্তু পার্শ্বে পুকুর খনন করলে জায়গাটি ভেঙ্গে যাবে মন্দির রক্ষা করা অসাধ্য হয়ে উঠবে।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিবে বলে জানা গেছে।

মান্দায় ১৪০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আমিনুল ইসলাম আমিন গ্রেফতার মান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলা মান্দায় জয়কালী মন্দির রক্ষায় পুকুর খননে অনুমতি না দেওয়ার দাবী; এলাকার সনাতনী ধর্মাবলম্বীদের ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ