খুঁজুন
রবিবার, ৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভাসমান হাসপাতাল এখন কালীগঞ্জে

জীবন বাচাতে আলো ছড়াতে ইমপ্যাক্ট ‘জীবন তরী’ ভাসমান হাসপাতাল এখন কালীগঞ্জে

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ
জীবন বাচাতে আলো ছড়াতে ইমপ্যাক্ট ‘জীবন তরী’ ভাসমান হাসপাতাল এখন কালীগঞ্জে

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ নদীমাতৃক বাংলাদেশের নদীর পার ধরে ভেসে বেড়াচ্ছে একটি হাসপাতাল। ভাবতে অবাক হলেও এটি চালু আছে প্রায় দুই দশকেরও বেশী সময় ধরে। দাতব্য হাসপাতালটি ভাসমান একটি জাহাজের ওপর প্রতিষ্ঠিত। এটি দেশের বিভিন্ন জেলা-উপজেলার একাধিক স্থানে নোঙর ফেলে সুবিধাবঞ্চিত জনসাধারণের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। গ্রামের মানুষের চিকিৎসার জন্য ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ (আই.এফ.বি) নামের একটি বেসরকারি সংস্থা জাহাজের ওপর ভাসমান হাসপাতালটি চালু করে।
১৯৯৩ সালের ২৫ জুলাই সংস্থাটি ট্রাস্ট হিসেবে নিবন্ধন পায়। ইমপ্যাক্ট ফাউন্ডেশন ১৯৯৯ সালের এপ্রিল মাসে ‘জীবন তরী’ নামে যাত্রা করে ভাসমান হাসপাতাল চালু করে। দেশের নদী ধারের মানুষ যারা শহর বা নগরে খুব কমই যেতে পারে তাদের চিকিৎসাসেবা প্রদানের জন্য এটি মুলত প্রতিষ্ঠিত হয়েছে।
সম্প্রতি এ হাসপাতালটি সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার পৌর সভার খাদ্য গুদাম এলাকার শীতলক্ষ্যা নদীর ঘাটে নোঙ্গর করে চিকিৎসা সেবা দিতে শুরু করেছে। এর আগে ২০১৩ ও ২০১৮ সালে এই ঘাটে চিকিৎসা সেবা দিয়েছিল ভাসমান এই হাসপাতালটি।
বোরবার (১১ মে) সরেজমিনে দেখা যায়, রোগীরা লাইনে দাঁড়িয়ে ৫০ টাকা দিয়ে টিকিট কাটছে। আবার ভাসমান সিঁড়ি দিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালের ভেতরে রয়েছে তিন শয্যাবিশিষ্ট অপারেশন পরবর্তী রোগীদের জন্য একটি কক্ষ। শীতার্তপ নিয়ন্ত্রিত একটি অপারেশন থিয়েটার ও রোগীদের জন্য পৃথক বেড রয়েছে। তাছাড়া এক্স-রে, প্যাথলজিক্যাল ল্যাব, বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য আলাদা কক্ষ এবং বহিঃবিভাগীয় রোগীদের জন্য অপেক্ষা করার একটি কক্ষ রয়েছে। ভাসমান এ হাসপাতালে বাঁধা রয়েছে দুটি স্পিডবোড যা রোগীদের আনা-নেয়ার জন্য জরুরী রোগীদের আনা-নেয়ার জন্য ব্যবহার করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা একাধিক রোগী জানায়, ভাসমান হাসপাতালে কম খরচে উন্নত চিকিৎসা পাই তাই এসেছি। তারা আরোও বলেন, মানুষ হাসপাতালে যায় চিকিৎসা নিতে, কিন্তু হাসপাতাল রোগীর বাড়ির ঘাটে আসে তা আগে কখনো দেখিনি।
ভাসমান হাসপাতালের প্রশাসক এ.কে.এম সহিদুল হক একান্ত সাক্ষাতকারে প্রতিবেদককে বলেন, নদীর পাড় এলাকায় বসবাসকারী সুবিধাবঞ্চিত দরিদ্র রোগীদের স্বল্প খরচে চিকিৎসা সেবা দেয়া হয়। নাক, কান, গলার চিকিৎসা, অপারেশন এবং চক্ষু রোগের চিকিৎসা,অপারেশন ও সহায়ক সামগ্রীর ব্যবস্থা রয়েছে। এখানে অর্থোপেডিক চিকিৎসা, ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের চিকিৎসাসহ অন্যান্য সেবা দেয়া হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চিকিৎসা সেবা চালু রয়েছে। এখানে কমপক্ষে এক থেকে দেড় বছর অবস্থান করার কথা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ প্রতিবেদককে বলেন, জীবন তরীর উদ্যোগ যত ছোটই হোক না কেন, দিন দিন অসুস্থ মানুষের জীবনে আশার আলো ছড়াচ্ছে। স্বল্প মূল্যে সাধারণের মাঝে চিকিৎসা সেবা পৌছে দিতে ভাসমান হাসপাতালটি এখানে স্থান পেয়েছে। সাধারণের মাঝে এর খবরটি পৌছে দিতে গণমাধ্যমের সহযোগীতা ব্যক্ত করেন তিনি।

কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার

 

বিশ্বকাপকে সামনে রেখে কুড়িগ্রাম জেলায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ভোগডাঙ্গা মডেল কলেজ মাঠে সূর্য তরুণ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।

খেলায় আর্জেন্টিনা সমর্থকদের ২-০ গোলে পরাজিত করে ব্রাজিল সমর্থকরা জয়লাভ করে। ম্যাচের প্রথমার্ধে রাজু আহমেদের করা একমাত্র গোলে এগিয়ে যায় ব্রাজিল সমর্থকরা। প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা দল।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলামের দুর্দান্ত শটে আরও একটি গোল হলে ব্যবধান দাঁড়ায় ২-০। নির্ধারিত সময়ের খেলায় আর কোনো গোল না হওয়ায় এই ব্যবধানেই জয় নিশ্চিত করে ব্রাজিল সমর্থকরা।

খেলাটি উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫শতাধিক দর্শক মাঠে ভিড় জমান। খেলায় প্রতিটি আক্রমণ ও পাল্টা আক্রমণে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলের জার্সি পরে অনেক সমর্থক মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।

খেলা দেখতে আসা কয়েকজন দর্শক জানান, “বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে আলাদা উত্তেজনা কাজ করে। এই ধরনের আয়োজন আমাদের জন্য বাড়তি আনন্দের সুযোগ তৈরি করে।”

অন্যদিকে ব্রাজিল সমর্থক এক দর্শক বলেন, “আজকের জয়ে আমরা অনেক খুশি। এভাবে আমরা এবার বিশ্বকাপেও জয়লাভ করবো।

আর্জেন্টিনা সমর্থকরা পরাজিত হলেও তারা খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, “হার-জিত থাকবেই, তবে খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আয়োজকরা জানান, বিশ্বকাপকে ঘিরে দেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থক। খেলাধুলার মাধ্যমে আনন্দ ও সম্প্রীতি ছড়িয়ে দিতে এমন আয়োজন করা হয়েছে।

ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন

মোঃহোসন শাহ্‌ ফকির ইসলামপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন

 

জামালপুরের ইসলামপুর উপজেলার ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মোঃ রুবেল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে তার প্রার্থিতার ঘোষণা দেন।

মোঃ রুবেল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, মরহুম শাহ আলী মোল্লার সুযোগ্য পুত্র। তিনি বলেন, তার পিতা দীর্ঘ ১৮ বছর জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ধারণ করে সততা, নিষ্ঠা ও জনসেবার মনোভাব নিয়ে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। পিতার সেই আদর্শ ও জনসেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় থেকেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

প্রার্থিতা ঘোষণাকালে রুবেল ইসলাম বলেন, “আমাদের প্রিয় নেতা ও ইসলামপুরের অভিভাবক আলহাজ সুলতান মাহমুদ বাবু মহোদয়ের দিকনির্দেশনায় আমি ১২ নম্বর চরগোয়ালিনী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, ইসলামপুর উপজেলায় যে উন্নয়নের ধারা সূচিত হয়েছে, নির্বাচিত হলে সেই উন্নয়নের সুফল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পৌঁছে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রুবেল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভের জন্য চরগোয়ালিনী ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এলাকার জনগণ তাকে তাদের মূল্যবান ভোট দিয়ে সেবার সুযোগ প্রদান করবেন।

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক

 

ঠাকুরগাঁওয়ে ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে পাচঁ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে ভূল্লী থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুরে  নবগঠিত ভূল্লী উপজেলায় ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার কৃতরা হলেন,হলেন মানিক হোসেন (৪৩), হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), আশরাফুল ইসলাম (৪৭), মনোয়ার হোসেন (৪০) এবং মোখলেছ (৪৮)। তাদের মধ্যে হাবিবুর রহমান ৫ নং শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বলে জানা গেছে।

ভুল্লি থানা পুলিশ সূত্রে জানা যায়, বিদেশি ডলার বিক্রয়ের নামে প্রতারণার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান নিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে রয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন আজাহার আলী (৫৪), এবং গোলাম মোস্তফা (৫৫)। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিদেশি ডলার, সাতটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত ও নথিপত্র যাচাই করে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার ইসলামপুরের চরগোয়ালিনীতে চেয়ারম্যান পদে লড়বেন রুবেল ইসলাম, গড়তে চান আধুনিক ইউনিয়ন ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক রাজারহাটে মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি করে রাখে সন্তান ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা প্রদান