খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

কম্বাইন হারভেস্টারে সমলয় চাষাবাদের ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন

কালীগঞ্জে কম্বাইন হারভেস্টারে সমলয় চাষাবাদের ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১০:০৮ অপরাহ্ণ
কালীগঞ্জে কম্বাইন হারভেস্টারে সমলয় চাষাবাদের ধান কর্তনের আনুষ্ঠানিক উদ্বোধন

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে রবি মৌসুমে সমলয় চাষাবাদের আওতায় কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে জমির ধান কর্তন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের উফসী জাতের (ব্রিধান-৯২) আবাদ করা হয়েছে। কৃষি কাজে যান্ত্রিক ব্যবহার বাড়ানোর লক্ষে কৃষকদের উদ্বুদ্ধ করতেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ বিশেষ আয়োজন।
মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ উপজেলার আয়োজনে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে জমির ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আক্তার উজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান ও অতিরিক্ত পরিচালক (শষ্য) সঞ্জয় কুমার পাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।
প্রধান অতিথি তার বক্ত্যবে বলেন, হারভেস্টার প্রতি একর জমির ধান মাত্র ৩০ মিনিটের মধ্যে কাটা, মাড়াই ও বস্তাবন্ধি করা সম্ভব হচ্ছে। এতে কৃষকরাও উপকৃত হচ্ছে এবং অতিরিক্ত মজুরি সাশ্রয় হচ্ছে।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কৃষক-কৃষাণী, স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোর ধানের উফসী জাতের (ব্রিধান-৯২) সমলয় চাষাবাদে ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন করা হয়েছিল।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ