খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

বড়াইগ্রামে নিজ শয়ন কক্ষ হতে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

মোঃ রেজাউল করিম মৃধা নাটোর প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ণ
বড়াইগ্রামে নিজ শয়ন কক্ষ হতে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে যুবদল নেতা আয়নাল হক (৪২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে লাশের দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা খুঁজতে খুঁজতে  আয়নালের নিজ বাড়িতে তার শয়ন কক্ষের মেঝেতে লাশটি পড়ে থাকতে দেখতে পায়। এ সময় দরজা খোলা ছিলো। পরে খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত আয়নাল হক উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নোটাবাড়িয়া গ্রামের কালিরঘুন এলাকার মৃত জলিল প্রামাণিকের ছেলে। সে উপজেলা মাঝগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক এবং  বনপাড়া বাইপাস বাস কাউন্টারের স্টাফ ছিলেন।

মাঝগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খোকন   বলেন, আয়নুল বর্তমানে তার বাড়িতে একাই বসবাস করতো। বৈবাহিক জীবনে সে এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলো। ছেলে মাদ্রাসায় পড়ার সুবাদে পাবনাতে থাকে  এবং মেয়েকেও বিয়ে দিয়েছেন । প্রায় সাত মাস আগে আইনুলের স্ত্রী পারিবারিক কলহের কারণে বাড়ি ছেড়ে তার বাবার বাড়িতে চলে গেছেন। এলাকা বাসী সুত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার দিকে আয়নুল কে এলাকায় দেখা গেলেও পরবর্তীতে আর দেখা যায় নাই।তবে আজ সকালে  গন্ধ পেয়ে  প্রতিবেশীরা  তার বাড়িতে গিয়ে দেখে যে, সে লাশ হয়ে পড়ে আছে।এমন অবস্থা দেখে তারা পুলিশে খবর দেয়।
স্হানীয় বিএনপির নেতা রুস্তম আলী জানান , তার এই মৃত্যু সম্ভবতঃ দুই তিন দিন আগেই হয়েছে। যার ফলে এই লাশে পচন ধরে ফুলে গিয়ে দুর্গন্ধ বের হয়েছে ।
নিহত আয়নুলের মেয়ে হাবিছা বেগম বলেন, আমার বাবা আমার কোন খোজ খবরই রাখে নাই। তাই তার সাথে আমার কোন যোগাযোগ ছিলোনা । এমনকি আমার মায়ের সাথে বাবার এখন পর্যন্ত কোনো বিবাহ বিচ্ছেদ হয়নি।
উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল জানান, গত বুধবার থেকে আয়নাল হকের খোঁজ ছিলো না। শনিবার নিজ বাড়ি থেকে তার মরদেহ  উদ্ধার করা হয়৷
প্রতিবেশী সাইফুল ইসলাম জানান,  গত ৭ মাস ধরে তার স্ত্রী বাপের বাড়িতে অবস্থান করছিলো এবং তার দুই সন্তানের মধ্যে ছোট ছেলে একটি আবাসিক মাদ্রাসায় পড়াশোনা করে ও মেয়ে বিয়ে হয়ে তার শ্বশুর বাড়িতে থাকে। পক্ষান্তরে বর্তমানে আয়নাল তার নিজ বাড়িতে একাই বসবাস করতো।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তার এই মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে । লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  আপাততঃ থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ