খুঁজুন
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ়, ১৪৩৩

যমুনা চরের নিরীহ কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

ইসলামপুরে যমুনা চরের নিরীহ কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

ইসলামপুর থেকে :
প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
ইসলামপুরে যমুনা চরের নিরীহ কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন 

মোঃ হোসেন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরের সাপধরী ইউনিয়নে দূর্গম যমুনা  চরাঞ্চলের চেঙ্গানিয়া গ্রামের নিরীহ কৃষকদের উপর নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামের মো: ওয়াহেদুজ্জামানের দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মিথ্যা মামলা ও ভূয়া তদন্ত প্রতিবেদন প্রত্যাহারের দাবীতে শুক্রবার দুপুরে চেঙ্গানীয়া যমুনা চরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানাগেছে,ইসলামপুরের কাঠমা কৃষ্ণনগর মৌজার দূর্গম চরাঞ্চলের ফসলি ভূমির মালিকানা ও দখল নিয়ে স্থানীয় কাঠমা ও চেঙ্গানিয়া গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

চরাঞ্চলের নিরীহ কৃষকদের নিজ বসতভিটা ও তাদের জন্মভূমি থেকে বিতারিত করতে ষড়যন্ত্রমূলক ভাবে নোয়ারপাড়া ইউনিয়নের কাঠমা গ্রামের ওয়াহেদুজ্জামান গত ২১ ডিসেম্বর মামলা দায়ের করেন। সি.আর মামলা নম্বর – ৩৯(০১)২০২৫, তারিখ- ১৪/০১/২০২৫ ইং। ওই মামলায় কাঠমা গ্রামের মো: লাঞ্জু,মো: অদু,মো: হাছান আলী,এবং সাপধরী ইউনিয়নের  চেঙ্গানিয়া গ্রামের আব্দুল হক বাক্কা,হেকমত আলী,লোকমান আলী ও সৈয়দুজ্জামান সহ ১৯ জনকে নামীয় এবং ১৬ জনকে বেনামীয় উল্লেখ করে মোট ৩৫ জনকে আসামী করা হয়।

আসামীদের বিরুদ্ধে কাঠমা কৃষ্ণনগর মৌজায় থাকা তার নিজের ও মামলার সাক্ষীদের ভোগ দখলীয় ৫০ একর পৈতৃক ভূসম্পত্তি জবর দখলসহ ওই জমিতে তাদের চাষ করা অন্তত:৩৬ লাখ ৭৬ হাজার ৪শ টাকা মুল্যের মরিচ, পিঁয়াজ,বাদাম ও মাস কালাইসহ বিভিন্ন ফসল জোর পূর্বক তুলে নেওয়ার কথা লিপিবদ্ধ করা হয়। মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন,বানোয়াট ও সাজানো নাটক বলে দাবী জানান চেঙ্গানিয়া গ্রামের বিক্ষোভকারী নিরীহ কৃষক ও এলাকাবাসী।

নিরীহ কৃষক হেকমত প্রামানিক,লোকমান আলী,হামিদ ও সৈয়দুজ্জামান বলেন- মামলাটির তদন্তকারী কর্মকর্তা ইসলামপুর থানার এস আই আব্দুল হাই কোন প্রকার সুষ্ঠু তদন্ত ছাড়াই আদালতে ভূয়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। মূলত পৈতৃক ভিটামাটি থেকে উচ্ছেদ করার উদ্যেশ্যে ষড়যন্ত্র মূলকভাবে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

এ সময় এলাকাবাসী মামলাটি পূণরায় তদন্ত ও সঠিকতা যাচাই করে সঠিক প্রতিবেদনের দাবী জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইসলামপুর থানা এস আই আব্দুল হাই এর সাথে মোঠফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এ ব্যাপারে ওসি স্যারে সাথে কথা বলেন।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

মো : হোসন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন ২০২৬-২৭ অর্থবছরের মোট ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।

বাজেট অধিবেশনে পৌর নিবার্হী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুবনেতা এনামুল করিম ডেবিট, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক হোসেন শাহ ফকির, মুনতাসির খান লোহানী সিয়ামসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় পৌর সভার কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।২৩.০৬.২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

কুয়াকাটা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

 

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২-৫_২৬) মাগরিব নামাজ বাদ কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব
মতিউর রহমান হাওলাদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় কুয়াকাটা পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ত্রিশাল থেকে-মোহাম্মদ সেলিম
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

 

ময়মনসিংহের ত্রিশালে প্রথম শ্রেণির পৌরসভায় ২০২৬/২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে পৌরসভার প্রধান কর্মকর্তা। সোমবার-২২ জুন পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই বাজেট পেশ করেন ত্রিশাল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।ত্রিশাল পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিনের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম।বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিররোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিদ্যুৎ যেন সোনার হরিণ কখন আসে কখন যায় বলা মুশকিল