পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মালেশিয়া ছাতক প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আউয়াল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুরমা উত্তর ইউনিয়ন সহ সকল ধর্ম প্রাণ মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন ছাতক উপজেলার খুরমা উত্তর ইউনিয়নের আলমপুর গ্রামের কৃতি সন্তান হাজি মকলিছ আলী ফাহিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি,ও মালেশিয়া ছাতক প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আউয়াল।
এক শুভেচ্ছা বার্তায় বলেন , পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।তিনি বলেন, সবাই যেন ভালো ভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারি ,এবং সত্য নায়ের সমাজ গড়তে একে ওপরের সহযোগিতা করতে পারি ।প্রাণপ্রিয় বিশ্বের সকল মুসলিম ভাই ও বোন আনন্দের সঙ্গে ঈদ পালন করুক।এবং সকলের সুসাস্থ কামনা করি।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণপ্রিয় বাংলাদেশ সহ বর্হির বিশ্বের সকলের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন