খুঁজুন
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিএনপির চেয়ারপার্সনের রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানে সুস্থতা চেয়ে সুনামগঞ্জে শতাধিক এতিম শিশুর মাঝে ঈদের নতুন জামাকাপড় তুলে দেন এড. নুরুল ইসলাম নুরুল

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ণ
বিএনপির চেয়ারপার্সনের রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানে সুস্থতা চেয়ে সুনামগঞ্জে শতাধিক এতিম শিশুর মাঝে ঈদের নতুন জামাকাপড় তুলে দেন এড. নুরুল ইসলাম নুরুল

লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের র্দীঘায়ূ কামনা করে সুনামগঞ্জ সরকারী শিশু পরিবার বালিকা এতিমখানায় শতাধিক এতিম শিশু ও শিক্ষকদের মাঝে ঈদুল ফিতরের নতুন জামা কাপড়,নগদ একলাখ টাকা ও ইফতার বিতরন করা হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৩টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তুণমূলের বেড়ে উঠা নেতা সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য এড,.নুরুল ইসলাম নুরুলের সার্বিক ব্যবস্থাপনায় শহরের হাছন নগরস্থ সরকারী শিশু বালিকা এতিম খানায় তিনি ব্যক্তিগত তহবিল থেকে এসব এতিম শিশুদের মাঝে ঈদের নতুন জামাকাপড়,ইফতার ও নগদ একলাখ টাকা তুলে দেন।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এড. মাসুক আলমের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪( সদর ও বিশ্বম্ভরপুর) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মানবিক ও দানবীর মানুষ এড. নুরুল ইসলাম নুরুল,সদস্য আ ত ম মিসবাহ,এড. শেরেনুর আলী,মোঃ রেজাউল হক,আবুল কালাম আজাদ,নজরুল ইসলাম,সাইফুল।লাহ হাসান জুনেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমদ, শিক্ষকসহ শতাধিক এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ,মনাজ্জির হোসেন,পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ,প্রথম যুগ্ম আহবায়ক মোর্শেদ আলম,সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিল,যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান দিলু,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল হক কালারচাঁন,মোঃ সুজন মিয়া,সুহেল মিয়া,পৌর ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভসহ জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদলসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের এমন মানবিক কর্মকান্ডে এতিম খানার শিশু শিক্ষার্থী ও শিক্ষক,শিক্ষিকাবৃৃন্দরা নতুন জামাকাপড় পাওয়াতে সন্তোষ প্রকাশ করেন।

অপরদিকে নেতৃবৃন্দরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে এ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের মনোনয়ন প্রদানের জন্য দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয নেতৃবৃন্দের নিকট জোর দাবী জানান।

পরে দলের চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তার সুস্থতা ও তারেক রহমানের র্দীঘায়ূ কামনা করে বিশেস মোনাজাত করা হয়।

শুভ উদ্বোধন

কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশেষ প্রতিনিধি : পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজে ঘেরা একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার প্রত্যয়ে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) ও কুয়াকাটা পৌরসভার পৌর প্রশাসক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামী।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি মানুষের জীবন রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা সকলকে বেশি বেশি গাছ লাগানো এবং রোপণকৃত গাছের পরিচর্যা করার আহ্বান জানান।

কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা, উন্মুক্ত স্থান এবং উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে কুয়াকাটাকে আরও সবুজ, নান্দনিক ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নিজ হাতে গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত সকলের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টি এবং বৃক্ষরোপণ আন্দোলনকে সামাজিক উদ্যোগে পরিণত করার আহ্বান জানানো হয়।

আজকের একটি গাছ, আগামীর নিরাপদ পৃথিবী— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়াকাটা পৌরসভার এ উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকার বাসিন্দা সেলিম হোসেনের চুরি যাওয়া ভ্যানগাড়ির পরিবর্তে নতুন একটি ভ্যানগাড়ি প্রদান করা হয়েছে।

জানা যায়, ব্যাটারিচালিত ভ্যানগাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সেলিম হোসেন। গত ২৮ এপ্রিল রাতে নিজ বাড়ি থেকে তাঁর একমাত্র উপার্জনের অবলম্বন ভ্যানগাড়িটি চুরি হয়ে যায়। এতে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েন তিনি।

সেলিমের এমন দুর্দিনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন হাতীবান্ধা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাই মিয়া। তাঁর ব্যক্তিগত উদ্যোগে নতুন একটি ভ্যানগাড়ির ব্যবস্থা করা হয়।

পরে মিলন বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সেলিম হোসেনের হাতে নতুন ভ্যানগাড়ির চাবি তুলে দেন আব্দুল হাই মিয়া। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আব্দুল হাই মিয়া বলেন, “সেলিম হোসেনের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই ভ্যানগাড়ি। এটি চুরি হওয়ার পর তিনি ও তাঁর পরিবার মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে মানবিক দায়িত্ববোধ থেকে তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে অনেক পরিবারের কষ্ট লাঘব হবে।”

নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত সেলিম হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই ভ্যানটি আমার পরিবারের জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে এবং অন্যদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।

স্টার্টআপ সায়েন্স প্রজেক্টে শিক্ষার্থীদের উদ্ভাবনী নিয়ে কালীগঞ্জে প্রাণবন্ত বিজ্ঞান মেলা জুন ১২, ২০২৬

মু সোহরাব আলি সরকার
প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
স্টার্টআপ সায়েন্স প্রজেক্টে শিক্ষার্থীদের উদ্ভাবনী নিয়ে কালীগঞ্জে প্রাণবন্ত বিজ্ঞান মেলা জুন ১২, ২০২৬

মুঃ সোহরাব আলী সরকার , কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার লক্ষ্যে কালীগঞ্জে “স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট” উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প প্রদর্শিত হয়েছে। দিনব্যাপী এ মেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের তৈরি বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন। মেলার আয়োজন করেন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিসি।
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী উপজেলা চত্বরে “স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট” বিষয়ক উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ এ.কে.এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জিনাত রেহানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন।
মেলার মূল লক্ষ ছিল পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি, রোবোটিক্স, স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা, পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প দর্শনার্থীদের উৎসাহিত করা । শিক্ষার্থীরা তাদের প্রকল্পের কার্যকারিতা ও বাস্তব জীবনে প্রয়োগের সম্ভাবনা তুলে ধরেন। এসময় প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পর্যবেক্ষণ করেন। প্রধান অতিথি বলেন, স্টার্টআপভিত্তিক বিজ্ঞান প্রকল্প তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। তারা নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখতে পারবে। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মাহবুবা আক্তার, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোহাম্মদ ছোলায়মান আলম, খায়রুল এহসান মিন্টু ও ফরিদ আহমেদ মৃধা, পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহীম প্রধান, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, কালিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, কালিগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।
প্রধান অতিথি বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা প্রকল্পগুলোর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পরে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া স্টার্টআপ সায়েন্স প্রজেক্টে শিক্ষার্থীদের উদ্ভাবনী নিয়ে কালীগঞ্জে প্রাণবন্ত বিজ্ঞান মেলা জুন ১২, ২০২৬ নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ৩দিন ব্যাপী প্রাণিস্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্ত পেরিয়ে ভারতে? শীতলকুচিতে আটক হাতীবান্ধার যুবক