পত্নীতলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন নওগাঁর ডিসি
নওগাঁর পত্নীতলায় শীতার্ত অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন উন্নয়ন সংস্র কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।
সোমবার (৩০ ডিসেম্বর ) দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে আমবাটী প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মোঃ আলীমুজ্জামান মিলন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, ডাঃ খালিদ সাইফুল্লাহ, সমাজ সেবা অফিসার ফিরোজ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান, প্রকৌশলী ইমতিয়াজ জহিরুল। এ সময় আরও উপস্থিত ছিলেন আমবাটী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আখিঁ আক্তার, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ প্রমূখ। এ সময় ১৭০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ( সোয়েটার) বিতরণ এবং বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও গেইট সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন তিনি। জেলা প্রশাসক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন।
পরে খাসপুকুর পরিদর্শন এবং বিকালে উপজেলা পরিষদের মূল গেইটের শুভ উদ্বোধন, দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ (কম্বল) বিতরণ, প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রকল্পের আওতায় খড় কাটার যান্ত্রিক মেশিন বিতরণ, বিআরডিবি অফিসের আওতায় দুগ্ধ গাভী পালনে ক্ষুদ্র ঋণের নগদ অর্থ বিতরণ করেন ।



আপনার মতামত লিখুন