খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

২৮ মাস পর মাদ্রাসায় যোগদান করেছেন সহকারী শিক্ষক 

মিথ্যা অভিযোগে ২৮ মাস পর মাদ্রাসায় যোগদান করেছেন সহকারী শিক্ষক 

ঝালকাটি থেকে :
প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ
মিথ্যা অভিযোগে ২৮ মাস পর মাদ্রাসায় যোগদান করেছেন সহকারী শিক্ষক 

ঝালকাঠি প্রতিনিধিঃ আমুর এপিএসের মিথ্যা অভিযোগে ঝালকাঠির রাজাপুরের জীবনদাশকাঠি এনএএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান দীর্ঘ ২৮ মাস পরে আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসায় যোগদান করেছেন

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে তিনি মাদ্রাসায় যোগদান করেন। এরআগে ২৪ ডিসেম্বর লিখিত ভাবে যোগদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আলতাব হোসেন সিকদার, সহকারী মৌলবী মো. আনোয়ার হোসেন, মো. মাসুদুর রহমান, মো. লোকমান হোসেন, সহকারী জয় মন্ডল, মো. মোশারেফ হোসেন, মো. নূরুলহক হোসেন। এছাড়াও সাবেক অধ্যক্ষ নূরুল আলম, মাদ্রাসার দাতা সদস্য আব্দুল আজিজ আকন, নান্নু সিকদার, সাবেক ইউপি সদস্য বাবুল তালুকদার, ফোরকান তালুকদার, শিক্ষার্থীসহ স্থানীয় প্রায় শতাধিক লোক।

জানাগেছে, সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমুর এপিএস দাবি করা আবুল কালাম আজাদ তালুকদার ক্ষমতার বলে ওই মাদ্রাসার সভাপতি হয়ে নিয়োগ বানিজ্য করেন, তার প্রতিবাদ করায় সহকারী শিক্ষক মো. মজিবুর রহমানের বিরুদ্ধে উপজেলার, পিরোজপুর দুদক, মাদ্রাসার শিক্ষা বোর্ডসহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের কারণে তার সহকারী শিক্ষক  চাকুরি সাময়িক ভাবে স্থগিত করা হয়। এরপর দুদক, উপজেলা ও জেলা শিক্ষা অফিসার, নির্বাহী কর্মকর্তাসহ সকল দপ্তরের কর্মকর্তারা তদন্ত করে এবং উভয় পক্ষের কাগজপত্র দেখে অভিযোগের সততা না পাওয়া অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়া সহকারী শিক্ষক পদে মো. মজিবুর রহমানকে বহাল রেখে নোটিশ করা হয়। গত ২৩ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাহুল চন্দ ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও মো. মজিবুর রহমানকে নিয়ে একটি সভা করেন। এরপর তার সহকারী শিক্ষক পদবী বহাল রেখে রেজুলেশন করে তাকে লিখিত ভাবে যোগদান করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ২৪ তারিখ ডিসেম্বর লিখিত ভাবে যোগদান করেন।

এবিষয়ে সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, বেআইনি ভাবে আমাকে দীর্ঘ ২৮ মাস হেয় প্রতিপন্ন করা হয়েছে। বেতন না পাওয়ায় আমার ছেলে মেয়েসহ পরিবারের সবাই অনেক কষ্টে জীবনযাপন করেছি। এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় আইনি লড়াইয়ে জয়লাভ করেছি।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ