খুঁজুন
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ়, ১৪৩৩

কমিটি বাতিলের জন্য অভিযোগ দায়ের

শান্তিগঞ্জের সাংহাই হাওরে ৩নং পিআইসি কমিটিতে ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া শিক্ষকের নাম ব্যবহার করে পাওয়া কমিটি বাতিলের জন্য অভিযোগ দায়ের

সুনামগঞ্জ থেকে :
প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৪:০৪ অপরাহ্ণ
শান্তিগঞ্জের সাংহাই হাওরে ৩নং পিআইসি কমিটিতে ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া শিক্ষকের নাম ব্যবহার করে পাওয়া কমিটি বাতিলের জন্য অভিযোগ দায়ের

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সাংহাই হাওরে ৩নং প্রকল্প বাস্তবায়ন কমিটি(পিআইসি) কমিটিতে দুইজন সদস্য ভূয়া মুক্তিযোদ্ধা ও শিক্ষকের নাম ব্যবহার করে জাল জালিয়াতি মাধ্যমে কমিটির অনুমোদন করে নিয়েছেন।

এমন অভিযোগ এনে গতকাল রবিবার (২২ ডিসেম্বর) উপজেলার জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী এই কমিটি বাতিল করে নতুন কমিটি প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, চলতি বছর র ফসল রক্ষা বাধেঁর জন্য জয়কলস ইউপির সাংহাই হাওরে ৩নং প্রকল্প বাস্তবায়ন কমিটির(পিআইসিতে) সভাপতি গিয়াস উদ্দিনের কমিটির ৪নং সদস্য জামলাবাজ গ্রামের আজাদ মিয়ার ছেলে সিএনজি চালক শাহীনুর আলম তুহিন(৩০) তাকে বীর মুক্তিযোদ্ধা বানিয়ে,৫নং সদস্য একই গ্রামের মৃত বাতির আলীর ছেলে মোঃ মণির উদ্দিনকে শিক্ষক বানিয়ে গত ১১ ডিসেম্বর শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সদস্য সচিব কর্তৃক স্বাক্ষর করে অুনমোদন নিয়েছেন। প্রকৃতপক্ষে শাহীনুর আলম তুহিন কোন মুক্তিযোদ্ধা নন তিনি প্রকৃতপক্ষে একজন সিএনজি চালক,আর মোঃ মণির উদ্দিন শিক্ষন নন তবে একজন মুক্তিযোদ্ধা বলে জানা গেছে।

এছাড়াও কমিটির ৩নং সদস্য কিজির আহমদ বিগত স্বৈরাচারী সরকারের একজন দোসর এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের অনুগত বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এমন জাল জালিয়াতির আশ্রয় নিয়ে বিগত স্বৈরাচারী আওয়ামীলীগের দোসররা একত্রিত হয়ে এই কমিটির অনুমোদন নিয়েছেন। এই কমিটি দ্রæত বাতিল করে নতুন কমিটি প্রদানের প্রস্তারনা অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে অভিযুক্ত পিআইসি কমিটির ৪নং সদস্য শাহীনুর আলম তুহিনের সাথে যোগাযোগ করা হলে এবং তিনি মুক্তিযোদ্ধা কিনা জানতে চাইলে তিনি মুক্তিযোদ্ধা নন বলে জানান। তিনি একজন সিএনজির চালক কিন্তু কে বা কারা তার নামের সাথে মুক্তিযোদ্ধা শব্দটি ব্যবহার করেছেন তিনি জানেন না।

এ ব্যাপারে কমিটির অপর ৫নং সদস্য মোঃ মণির উদ্দিন জানান তিনি কোন শিক্ষক নন তবে তিনি রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তবে কমিটিতে তার নামের সাথে শিক্ষক শব্দটি ব্যবহার করেছেন তিনি অবগত নন।

এ ব্যাপারে অভিযোগকারী জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী জানান,এই কমিটির অধিকাংশ লোকজনই বিগত আওয়ামী ফ্যাসিস সরকারের কর্মী। তারা ভূয়া মুক্তিযোদ্ধা ও ভূয়া শিক্ষকের নাম ব্যবহার করে যে কমিটি অনুমোদন নিয়েছেন তারা লুটপাঠের জন্য কমিটির সভাপতি তার পছন্দের লোকজনকে কমিটিতে অর্ন্তভূক্ত করেছেন। তাছাড়া ভূয়া মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে প্রতারনার যেমন আশ্রয় নিয়েছেন তেমনি সত্যিকারের মুক্তিযোদ্ধাদের অসম্মান ও অবমূল্যায়ন করা হয়েছে। অবিলম্বে এই ভূয়া কমিটি বাতিল করে নতুনভাবে যাচাই বাছাই করে কমিটি গঠনের দাবী জানান।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী( এসও) মোঃ মামুন মিয়া জানান স্ব স্ব এলাকার প্রতিটি কমিটিতে স্থানীয় বিভিন্ন পেশার লোকজনকে অর্ন্তভূক্ত করার বিধান রয়েছে। তবে এই কমিটিতে যারা ভূয়া মুক্তিযোদ্ধা এবং ভূয়া শিক্ষকের নাম ব্যবহার করে কমিটির সদস্য হয়েছেন সেটা ইউএনও স্যারের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া জানান,অভিযোগ দেয়া হলে বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী প্রমানিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী এলাকার বাসিন্দা মোরশেদ আলম একজন ব্যাটারিচালিত ভ্যানচালক। দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে উপার্জিত আয়েই চলছিল তার ছয় সদস্যের পরিবারের জীবিকা। কিন্তু একটি ভ্যান চুরির ঘটনায় আজ তিনি ও তার পরিবার চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

জানা যায়, গত ২০ জুন রাত প্রায় ১০টার দিকে উপজেলার মিলন বাজার এলাকায় নিজের ব্যাটারিচালিত ভ্যানটি রেখে দিনের ভাড়ার টাকা তুলতে যান মোরশেদ আলম। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, অজ্ঞাত ব্যক্তি তার একমাত্র উপার্জনের মাধ্যম ভ্যানগাড়িটি চুরি করে নিয়ে গেছে। ভ্যানটি খুঁজে পেতে তিনি বাজারের বিভিন্ন স্থান ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবার নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েন।

সরেজমিনে মোরশেদ আলমের বাড়িতে গিয়ে দেখা যায়, ভাঙাচোরা ও জরাজীর্ণ একটি ঘরে মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করছেন তিনি। ঘরের পাশাপাশি রান্নাঘরের অবস্থাও অত্যন্ত নাজুক। ভাঙা টিনের বেড়া ও ঝুঁকিপূর্ণ পরিবেশে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি।
উপার্জনের একমাত্র অবলম্বন হারিয়ে বর্তমানে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে মোরশেদ আলমকে। পরিবার-পরিজনের মুখে দুমুঠো খাবার তুলে দিতেও হিমশিম খেতে হচ্ছে তার।

মোরশেদ আলমের প্রত্যাশা, এলাকার সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা তার দুর্দশার কথা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। একটি ব্যাটারিচালিত ভ্যান পেলে তিনি পুনরায় কর্মে ফিরতে পারবেন এবং পরিবারের জীবিকা নির্বাহের পথ সুগম হবে।

স্থানীয় ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, “মোরশেদ আলম অত্যন্ত দরিদ্র একজন মানুষ। ভ্যান চালিয়েই তার সংসার চলতো। ভ্যানটি চুরি হওয়ার পর তিনি কর্মহীন হয়ে পড়েছেন। সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রশাসনের কাছে তার জন্য একটি ভ্যানের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি।”

স্থানীয়দের দাবি, অসহায় এই পরিবারের পাশে সরকার, জনপ্রতিনিধি ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে মোরশেদ আলম আবারও স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

গোলাম রাব্বানী :
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত

দাতা সংস্থা নেটস্ বাংলাদেশ ও বিএমজেড সহায়তায় ডাসকো ফাউন্ডেশন কর্তৃক বাস্তায়িত অগ্রযাত্রা প্রকল্পের উদ্যোগে (২৪ জুন) বুধবার নাচোল উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস -২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপজেলার ৪ নং নেজামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজন করা হয়েছে।
দিবস পালন অনুষ্টানে উপস্থিত ছিলেন অত্র পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল হক, ইউপি সদস্য মোঃ আঃ জব্বার, মোঃ বাবুল হক, মোঃ এমদাদুল হক ও নারী সদস্য মোসাঃ গুলনাহার বেগম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসের শিশু সুরক্ষা বিষয়ক কর্মী মোঃ শহিদুল ইসলাম ও ইউনিয়ন সমাজকর্মী মোঃ জহির উদ্দিন। প্রকল্পের এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর মোসাঃ নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় শুরু হয় এবং লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম বাস্তাবায়ন ও দিবস পালন প্রত্যাশা উপস্থাপন করেন নাচোল ইউনিটের ইউনিট ম্যানেজার আবু হেনা মোহাম্মদ ফিরোজ ইউএম মোঃ রায়হান মন্ডল, এফ এফ মোঃ রেজাউল করিম ও মোঃ নাসির ।
দিবস পালনের কর্মসূচীর মধ্যে র‌্যালী, আলোচনা সভা ও সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ আয়োজন করা হয়।
কর্মসূচীতে প্রকল্পের সুফলভোগী ও জনপ্রতিনিধি সহ প্রায় ১০০ এর অধিক মানুষের উপস্থিতি ছিল।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

মো : হোসন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন ২০২৬-২৭ অর্থবছরের মোট ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।

বাজেট অধিবেশনে পৌর নিবার্হী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুবনেতা এনামুল করিম ডেবিট, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক হোসেন শাহ ফকির, মুনতাসির খান লোহানী সিয়ামসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় পৌর সভার কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।২৩.০৬.২০২৬

ভ্যান হারিয়ে দিশেহারা ভ্যানচালক মোরশেদ, ভাঙা ঘরে পরিবার নিয়ে কাটাচ্ছে মানবেতর জীবন নাচোলে বিশ্ব পরিবেশ দিবস পালিত ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা