খুঁজুন
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

অস্তিত্বের বাহন

জান্নাতুলনেছা তমা
প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৬ পূর্বাহ্ণ
অস্তিত্বের বাহন

অস্তিত্বের বাহন
❤️

একটি পতাকা!
এক টুকরো কাপড়ের ভাজে –
একটি জাতির অস্তিত্ব!
এই-
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় ঐক্যের বীরত্ব!!

দামাল ছেলের প্রাণের দামে
কেনা মাটির মায়ায় সুগন্ধ’
লাশের মিছিল বিনিময় করা
সীমান্ত পাওয়ার আনন্দ”
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় ঐক্যের মহত্ব।

মায়ের পাজড়ে মৃত সন্তান
এতটা ক্ষতের দীর্ঘশ্বাস’
স্তব্ধ অশ্রুর জোয়ারের বানে
ছিনিয়ে আনা স্বাধীন আকাশ
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় ঐক্যের গভীরত্ব।

শতাব্দী’র গায়ে ইতিহাস আদলে
রক্তের দাগে মানচিত্র’
বোবা- কান্না অবলম্বিত ছায়ে
দেশমাতৃকায় মৈত্রীর ঐক্য’
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় পরিচয়ের গুরুত্ব।

ত্যাগের বাহনে প্রাণ – সম্মান
সম্পর্ক – সম্পদ তুচ্ছতায়
স্বদেশ প্রেমের আত্ম গাঁথা’য়
প্রাণের মায়া অকুতোভয়’
এই-
ডিসেম্বর’এর একটি দিনের
ইতিহাসের পাতা’র অমরত্ব।

১৬ তম দিন
একটি তারিখ
কোটি প্রাণের স্পন্দিত সুখ’
গল্প- কবিতা- উপন্যাসে
বাঙালি জাতীয়তার অভিন্ন রূপ
এই –
ডিসেম্বর’এর একটি দিনে
জাতীয় জীবনের এককত্ব।

– শেখ এমিলি
১৬-১২-২০২৪ ❤️

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা।

এ সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়, বিউগলে বাজে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর অধ্যাপক ইউনূস উপদেষ্টা পরিষদের সদস্য, সেনা কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এরআগে, বিজয়ের ৫৪ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানিয়ে পুষ্পস্তবক নিবেদন করেন।

এ সময় রাজধানীর তেজগাঁও পুরাতন বিমান বন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের সম্মান জানান বাংলাদেশ সেনাবাহিনী। কক্সবাজারেও একইসময়ে ৩১ বার তোপধ্বনি দেয়া হয়।

প্রসঙ্গত, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের মধ্য দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই ১৯৭১ সালে এসে পূর্ণাঙ্গ রূপ পায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:৪১ পূর্বাহ্ণ
১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি

দেশবাসিকে জানাই বিজয়ের শুভেচ্ছা এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন ১৬ ই ডিসাম্বর বিজয় দিনের শুভেচ্ছা ও শ্রদ্ধাঞ্জলি পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ