খুঁজুন
সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

কালীগন্জে পুলিশের মাদক অভিযানে আটক ৩

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ
কালীগন্জে পুলিশের মাদক অভিযানে আটক ৩

মুঃ সোহরাব আলী সরকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও চোলাই মদ এবং মাদক বিক্রির টাকাসহ আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার পৌরসভার বাঙ্গালহাওলা ও নাগরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঙ্গালহাওলা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের পূত্র ইয়াসির আরাফাত শেখ (৩৫), ওমর আলীর পূত্র রহিম শেখ (৪৫) এবং নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা হতে চোলাই মদসহ কাসেম কাজির পূত্র হালিম কাজিকে আটক করা হয়।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরাফাত শেখের নিকট হতে ৩৩ টি ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা, রহিম শেখের নিকট হতে ১৮ টি ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা এবং হালিম কাজির নিকট হতে চোলাই মদ উদ্ধার করা হয়। তারা তিন জনই এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ১০(ক) ধারায় মামলা হয়েছে।

মামলা নং২৫(১১)২৪ ও ২৬(১১)২৪। ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন প্রতিবেদককে বলেন, অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ণ
পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে নজিপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারের বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা শহীদ বুদ্ধিজীববীদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউ ম্যাজিস্ট্রেট মোঃ আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: জুয়েল মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশীষ কুমার দেবনাথ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রাশেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগান উপস্থিত ছিলেন।

রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

পাবলিক বাংলা :
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ
রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর : রংপুর।রংপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। গত ৩ মাসে রংপুর মহানগরীসহ উপজেলা পর্যায়ে ১৩টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া ধর্ষণের শিকার হয়েছে ৩৭ জন। তিন মাসে ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

তিনি আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬ জনের খুন হয়েছে। এছাড়া ৩৫টি চুরি, ৪টি অপহরণ ও ৯ জন ধর্ষণের শিকার হয়েছে। নারী নির্যাতনের শিকার হয়েছে ২৮ জন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি।

অক্টোবর মাসে জেলায় ৫ জনের খুন হয়েছে। ৩২টি স্থানে চুরি এবং ৩টি স্থানে সিধেল চুরির ঘটনা ঘটেছে। এ মাসে ৩টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন। ২১টি ধর্ষণের ঘটনার মধ্যে নগরীর বাহিরে উপজেলা পর্যায়ে ঘটেছে ২০টি। এছাড়া অক্টোবরে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি।

নভেম্বর মাসে ২টি খুনের ঘটনা ঘটেছে। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরির ঘটনা ২টি। এ মাসে অপহরণের ঘটনা ঘটছে ৩টি। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাহিরে। এছাড়াও নভেম্বর মাসে ৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন নেতাকর্মী ও সমর্থকরা।

রবিবার বিকেলে কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছার রহমানের নেতৃত্বে উপজেলার ১১নং কালিকাপুর ইউনিয়নের নলতৈড় ও কালিনগর গ্রামে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার রহমান, চকগোপাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী, মান্দা থানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক হাবিবুর রহমান হাবিব, কালিগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হোসেন, মামুন জোয়ারদার, রায়হান হোসেন, মিজান, আব্দুল হান্নানসহ সাবেক ছাত্রনেতা ও মান্দা থানা জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম সম্পাদক যুবনেতা শরিফ উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে বিজয়ী করা জরুরি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রংপুরে তিন মাসে ৩৭ জন ধর্ষণের শিকার ১৩টি খুন ৮৯৯ অপরাধ সংগঠিত মান্দায় ডা. ইকরামুল বারী টিপুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ বড়াইগ্রামে নিখোঁজের তিনদিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ মুক্তিপণের ঘটনায় কালীগঞ্জে ১১ মামলার আসামী সাকিল মোল্লাসহ গ্রেফতার-৩