হাকিমপুরে “হিলি উদ্যোক্তার” অফিস উদ্বোধন
মো. লুৎফর রহমান, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: “সততার সাথে আত্মবিশ্বাসের পথে” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বেকার শিক্ষিত নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আনন্দ মুখর পরিবেশে “হিলি উদ্যোক্তা” পরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার(১৫ নভেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদ এর মেইন গেটের সামনে দ্বিতীয় তলায় কেক কেটে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে অফিসের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলায়াত এবং পরে ফিতা কেটে উদ্বোধন করা হয়। এরপর আলোচনা সভায় উদ্যোক্তরা তাদের নিজ নিজ পরিচয় ও কাজের অভিজ্ঞতা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
পরে হিলি উদ্যোক্তা পরিষদের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন সফল উদ্যোক্তা প্রশিক্ষক আমেনা আক্তার শাহাজাদী। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে জাকিয়া খাতুন ডলি ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফার নাম ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুন্নাহার রোজী, হিলি উদ্যোক্তা পরিষদের উপদেষ্টা মেরিন মোস্তফা, বগুড়া মরিয়ম জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাকিব হাসান,মোফাজ্জল হোসেন, হিলি উদ্যোক্তার নবনির্বাচিত সভাপতি জাকিয়া ডলি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার শিফা,উদ্যোক্তা আজিজুল সঞ্চয়, মোকাররম হোসেন, হিলি উদ্যোক্তা সদস্য আনারুল আলম সহ হিলি উদ্যোক্তার সকল সদস্যগণ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাওসার পারভীন লিপি।


আপনার মতামত লিখুন