খুঁজুন
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কিশোর ও তরুণ সমাজ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি শক্তিশালী করার আহবান জানিয়ে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের বিবৃতি

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৬:০৪ পূর্বাহ্ণ
কিশোর ও তরুণ সমাজ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি শক্তিশালী করার আহবান জানিয়ে প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের বিবৃতি

নওগাঁ প্রতিনিধি: আমরা বেসরকারি সংস্থা সমুহের প্রতিনিধিরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, তামাক কোম্পানিগুলো প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিরোধীতার সাথে সাথে, সিগারেট কোম্পানিগুলো ই-সিগারেট, ভেপিং নিষিদ্ধের বিরুদ্ধে জোর প্রচারণা চালাচ্ছে। তামাক কোম্পানিগুলো বেপরোয়াভাবে ক্ষতিকর এই পণ্যের প্রচার- প্রচারণার মাধ্যমে তরুণ প্রজন্মকে সিগারেটে ও ই-সিগারেটে আসক্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কোম্পানিগুলোর পৃষ্ঠপোষকতায় নাটক, সিনেমায় জনপ্রিয় অভিনয় শিল্পীদের ধূমপান প্রদর্শন আশঙ্কাজনক হারে বেড়েছে। বর্তমানে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের ধূমপানে উৎসাহিত করতে ধূমপানসহ তামাকজাত দ্রব্যের ব্যবহারের দৃশ্য দেখানো হচ্ছে । এছাড়া দেশের শিশু-কিশোর ও তরুণদের ধূমপানে আকৃষ্ট করতে তামাক কোম্পানি রেষ্টুরেন্টে তৈরি করছে ধূমপানের স্থান। ভেপিং বা ই-সিগারেট (বাংলাদেশে এখনো সেভাবে যার ব্যবহার নেই) ব্যবহারের জন্য তৈরি করেছে ভেপিং মেলা। সিগারেট কোম্পানি ব্যবসার জন্য অর্থনীতির নামে হাজার কিশোর তরুণদের স্বাস্থ্য ধ্বংসের খেলায় লিপ্ত। বাংলাদের প্রায় ৪৯% জনগোষ্ঠী তরুণ। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মের রক্ষায় এখনই আইনী বাধ্যবাধকতার মাধ্যমে ই-সিগারেট আমদানি, রপ্তানি, পরিবহন, বিক্রয়, বিতরণ, সংরক্ষণ, এবং বিজ্ঞাপন নিষিদ্ধ করা উচিৎ।

আমরা আরো লক্ষ্য করেছি যে, তামাক কোম্পানিগুলো প্রচার করছে আইন প্রণয়ন বা শক্তিশালী করা হলে সরকারের রাজস্ব কমে যায়। প্রকৃতপক্ষে ২০০৫ সালে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে আইন প্রণয়ন এবং ২০১৩ সালে আইন সংশোধন হবার পর এসময়কালে তামাক হতে রাজস্ব প্রায় ১১গুণ বৃদ্ধি পেয়েছে এবং তামাকের ব্যবহারও কমে এসেছে। সুতরাং এটি প্রমাণিত যে, আইন প্রণয়ন করা হলে তামাকের ব্যবহার কমে কিন্তু সরকারের রাজস্ব কোনভাবেই কমে না। বরং সিগারেট কোম্পানিগুলোর বিভিন্ন কৌশলে রাজস্ব ফাঁকির কারণে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে তারা সর্বোচ্চ খুচরা ‍মূল্যে সিগারেট বিক্রি না করে ফাঁকি দিচ্ছে প্রায় ৫০০০ কোটি টাকা রাজস্ব ।

দেশের ৭০ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ । অসংক্রামক রোগের অন্যতম প্রধান কারণ তামাক। সিগারেট সেবনের কারণে দেশে প্রতিবছর অকালে প্রাণ হারায় ১ লক্ষ ৬১ হাজার মানুষ। এমতাবস্থায় নতুন বাংলাদেশে গড়ার যাত্রায় জনস্বাস্থ্য রক্ষায় চেষ্টাকে অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া জরুরী। প্রজন্ম মানবিক অধিকার উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে সিগারেট কোম্পানিগুলোর উপর উচ্চ হারে অধিক কর আরোপের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের মাধ্যমে যুব সমাজকে রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি।

নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ৩দিন ব্যাপী প্রাণিস্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ৩দিন ব্যাপী প্রাণিস্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কারিগরি সহযোগিতায় ৩দিন ব্যাপী প্রাণিস্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি গত ৮ জুন সোমবার শুরু হয়ে ১০ জুন বুধবার শেষ হয়।

প্রশিক্ষণটি পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আবু আনাছ এবং ভেটেরিনারি সার্জন ডাঃ তানজিয়া আক্তার।

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন বিএমজেড এবং নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের আত্রাই এবং রাণীনগর উপজেলার প্রাণিস্বাস্থ্য কর্মীগণ।

প্রশিক্ষণটিতে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার মোঃ আহসান হাবিব মল্লিক, আত্রাই ইউনিট ম্যানেজার আব্দুর রউফ মিলন, এ্যাডভোকেসী ফ্যাসিলিটেটর গোলাম রাব্বানীসহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তাবৃন্দ।

সীমান্ত পেরিয়ে ভারতে? শীতলকুচিতে আটক হাতীবান্ধার যুবক

সিরাজুল ইসলাম-লালমনিরহাট।
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ২:২০ পূর্বাহ্ণ
সীমান্ত পেরিয়ে ভারতে? শীতলকুচিতে আটক হাতীবান্ধার যুবক

 

ভারতের শীতলকুচি সীমান্ত এলাকায় বাংলাদেশি সন্দেহে এক যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটক যুবকের নাম নুরুজ্জামান। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার বাসিন্দা এবং শফিকুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি আশপাশের কোথাও অবস্থান করছেন। কিন্তু দিন গড়িয়ে বিকেলে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে তারা জানতে পারেন যে, নুরুজ্জামানকে ভারতের শীতলকুচি এলাকায় বিএসএফ আটক করেছে।
নুরুজ্জামানের বাবা শফিকুল ইসলাম পেশায় একজন কলা বিক্রেতা। তিনি জানান, তার ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাঝে মধ্যেই বাড়ি থেকে বের হয়ে যেতেন। তবে এবার সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাওয়ার ঘটনায় পরিবার গভীর উদ্বেগের মধ্যে রয়েছে।

 

রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন

 

রংপুর সদর উপজেলায় জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ,মেধা বিকাশ ও সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকে বেগবান করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘উপজেলা পাবলিক লাইব্রেরি, রংপুর সদর’। রংপুর সদর উপজেলা পাগলাপীর কলেজ ক্যাম্পাসের পুরাতন লাইব্রেরি ভবনে নবনির্মিত এই পাবলিক লাইব্রেরিটির শুভ উদ্বোধন করা হয়। আজ সোমবার দুপুর ১২টায় লাইব্রেরি প্রাঙ্গণে রংপুর সদর উপজেলা পরিষদের বিশেষ উদ্যোগে ও ব্যবস্থাপনায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন দিগন্তের উন্মোচন করা হয়। রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে লাইব্রেরিটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। রংপুর সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আফতাবুজ্জামানের সুচারু সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে দেশের গণমাধ্যম, রাজনীতি, প্রশাসন ও শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাবের রংপুর সদর উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান এবং সদর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিউদ্দিন মুখদুমি। বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি একটি মেধাভিত্তিক সমাজ গঠনে লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেন। ​রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মাসুদ রানা এবং রংপুর সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাজহারুল ইসলাম। তারা প্রত্যেকেই তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এবং সুস্থ মননশীল সমাজ গঠনে বই পড়ার অভ্যাস গড়ার তাগিদ দেন। এছাড়া প্রশাসনিক ও একাডেমিক কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: দুলাল হোসেন, পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়নুল আবেদীন এবং পাগলাপীর ডিএস দাখিল মাদ্রাসার সহকারী সুপার শাহজাহান। ​লাইব্রেরি প্রতিষ্ঠার এই ঐতিহাসিক মুহূর্তে সংহতি প্রকাশ করে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল কাদের,সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের, বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর উপজেলার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু, রংপুর সদর উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক প্রভাষক আব্দুল হাদি,হরিদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আব্দুর রাসেল,খলেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসান সাগর,উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান শ্রবন ও যুগ্ম আহবায়ক ফিরোজ কবির। ​এছাড়াও নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা শুভ ও কারিমুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে উপস্থিত হয়ে লাইব্রেরি প্রতিষ্ঠার এই উদ্যোগকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল কাহার, জিয়ারুল ইসলাম জিয়াম,সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিমসহ পাগলাপীর স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা।
​অনুষ্ঠানের শেষভাগে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এই চমৎকার ও যুগোপযোগী উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানান। উপস্থিত তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষণীয় বার্তা দিয়ে তিনি বলেন, “একটি প্রগতিশীল ও আলোকিত সমাজ গঠনে লাইব্রেরির বিকল্প নেই। বর্তমান যুগে তরুণ প্রজন্ম যেভাবে প্রযুক্তির অপব্যবহার ও মোবাইল আসক্তিতে নিমজ্জিত হচ্ছে, তা থেকে তাদের ফিরিয়ে আনতে বইয়ের পাতা অনন্য ভূমিকা রাখতে পারে।” ​তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই পাবলিক লাইব্রেরি অত্র অঞ্চলের শিক্ষার্থী ও সাধারণ মানুষের জ্ঞানচর্চার পরিধি বাড়াতে এবং একটি মেধাভিত্তিক প্রজন্ম গড়ে তুলতে বাতিঘর হিসেবে কাজ করবে। জেলা প্রশাসক স্থানীয় সর্বস্তরের জনগণকে লাইব্রেরিটি নিয়মিত ব্যবহারের আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

নওগাঁয় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ৩দিন ব্যাপী প্রাণিস্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সীমান্ত পেরিয়ে ভারতে? শীতলকুচিতে আটক হাতীবান্ধার যুবক রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন চিকিৎসার টাকার অভাবে বিছানায় জুলহাস, বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবীতে মানববন্ধন