খুঁজুন
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ়, ১৪৩৩

নলছিটি পৌরসভার সড়কের সংস্কার দাবিতে মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ণ
নলছিটি পৌরসভার সড়কের সংস্কার দাবিতে মানববন্ধন

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি পৌরসভার দীর্ঘদিন পর্যন্ত সংস্কার না হওয়া সড়কগুলোর সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ নাগরিকরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের বাস স্ট্যান্ডে এ মানববন্ধন আয়োজন করা হয়।

এতে কৃষক, শ্রমিক,মজুর,ছাত্র জনতা উপস্থিত ছিলেন।তাদের ডাকেই নলছিটি বাস স্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে বক্তারা তাদের দূর্ভোগের কথা তুলে ধরেন।১৫৯ বছরের পুরনো পৌরসভার এমন বেহাল দশার জবাব চান তারা।দীর্ঘদিন যাবত উন্নয়ন কাজ না করে অর্থ লুটপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত জনতা।প্রায় এক দশকের বেশি সময় যাবৎ পৌরসভার কোনো ওয়ার্ডেরই তেমন উন্নয়ন চোখে পড়ে নি কারও।এরফলে প্রায় প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের অযোগ্য এবং মরনফাদ হয়ে আছে।এসব এলাকার গর্ভবতী নারী,বৃদ্ধ, শিশুদের অসুস্থ অবস্থায় চিকিৎসা নিতে যেতে না পারার করুন হাল তুলে ধরেন।সুর্যপাশা এলাকার এক গর্ভবতী নারীকে হাসপাতালে নেয়ার পথে গাড়ির ঝাকুনীতেই রাস্তায় সন্তান প্রসবের মতো মর্মান্তিক ঘনাগুলোও তুলে ধরেন বক্তারা।তারা নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই রাস্তাঘাটের সংস্কার আদায় করতে প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান।
কোনো উন্নয়ন না হলেও গত কয়েকবছর যাবত বারবারই পৌরসভার নানান দুর্নীতি এবং অনিয়মের তথ্য ফাস হওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কাজ না করেও কাগজে কাজ সম্পন্ন করে বিল উত্তোলন করে নেয়া হয়েছে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে।
এছাড়াও বক্তারা অভিযোগ করেন নলছিটি পৌরসভার গত দশ বছরের আয় ব্যায়ের কোনো হিসাবের কাগজপত্র,স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাপ্ত বরাদ্দ,রাজস্ব আয় এবং তা খরচের গৃহীত প্রকল্পের কোনো ফাইলপত্র পৌরসভায় খুজে পাওয়া যাচ্ছে না। এমন অবহেলা এবং অনিয়ম চলতে থাকার ঘটনায় তারা ক্ষোভ এবং বিস্ময় প্রকাশ করেন।এবং আগামী তিন দিনের মধ্যে গোপন করা ফাইল পত্র পৌরসভায় ফেরত দিয়ে না আসলে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দেন বক্তারা।
পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সম্পদের পাহাড় গড়ার গোপন রহস্যও জানতে চান তারা।এছাড়াও আগামী সাত দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না করে উত্তোলন করে নেয়া অর্থে ফের সড়ক সংস্কার কাজ শুরু করার এবং সল্প সময়ে তা সম্পন্ন করার তাগিদ দিয়ে কাজ শুরু করতে দশ দিনের আল্টিমেটামও দেন নাগরিকরা।
এতে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন সুজন সভাপতি খলিলুর রহমান মৃধা, উপজেলার সমাজসেবক এফ এইচ রিভান, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, ব্যবসায়ী মনির হোসেন, আকশ তালুকদার, ছাত্র জনতার পক্ষে খালিদ সাইফুল্লাহ, সেচ্ছাসেবী ইমরান হোসেন, ওয়ার্কশপ কর্মী নাসির হোসেন, সুর্যপাশা এলাকার গোলাম মোস্তফা, চ্যারাগ আলী,ভ্যান চালকদের পক্ষ থেকে সোহাগ হোসেন, ইজিবাইক চালকদের পক্ষে মো:খোকন, আল আমিন হোসেন, মোটরসাইকেল শ্রমিকদের পক্ষে মো:বাচ্চু প্রমুখ।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে কৃষক, শ্রমিক, মজুর,ছাত্র জনতার প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

মো : হোসন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন ২০২৬-২৭ অর্থবছরের মোট ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।

বাজেট অধিবেশনে পৌর নিবার্হী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুবনেতা এনামুল করিম ডেবিট, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক হোসেন শাহ ফকির, মুনতাসির খান লোহানী সিয়ামসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় পৌর সভার কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।২৩.০৬.২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

কুয়াকাটা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

 

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২-৫_২৬) মাগরিব নামাজ বাদ কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব
মতিউর রহমান হাওলাদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় কুয়াকাটা পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ত্রিশাল থেকে-মোহাম্মদ সেলিম
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

 

ময়মনসিংহের ত্রিশালে প্রথম শ্রেণির পৌরসভায় ২০২৬/২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে পৌরসভার প্রধান কর্মকর্তা। সোমবার-২২ জুন পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই বাজেট পেশ করেন ত্রিশাল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।ত্রিশাল পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিনের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম।বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিররোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিদ্যুৎ যেন সোনার হরিণ কখন আসে কখন যায় বলা মুশকিল