খুঁজুন
রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৪ শ্রাবণ, ১৪৩৩

রূপসায় নেহালপুর আশ্রয়ণ প্রকল্পবাসী নদী ভাঙ্গনে আতংকিত 

শেখ শহিদুল্লাহ্ আল্ আজাদ, খুলনা থেকে :
প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৭ অপরাহ্ণ
রূপসায় নেহালপুর আশ্রয়ণ প্রকল্পবাসী নদী ভাঙ্গনে আতংকিত 

Oplus_131072

শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা প্রতিনিধি : খুলনা জেলায় রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড নেহালপুর ও দেবীপুর এলাকায় আঠারোবেঁকী নদীর পাশে গড়ে উঠা আশ্রয়ণ প্রকল্পের অধিবাসিরা  নদী ভাঙ্গনের ফলে চরম আতংকে দিনযাপন করছে। এ দিকে আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় প্রথম ধাপে:-২৩টি ও দ্বিতীয় ধাপে ৩৯ টি মোট ৬২ টি ঘর। উক্ত ঘর পেয়ে খুশিতে আত্মহারা সহায় সম্বলহীন মানুষগুলি, সহায় সম্বলহীন মানুষ উপহারের ঘরে বসবাসের পাশাপাশি নদীর পাশ দিয়ে গড়ে তুলছেন কৃষি খামার, এখান থেকে নানা রকম সবজি চাষের মাধ্যমে নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি সে সকল সবজি বাজারে বিক্রয় করে ও অর্জন করেছে মুনাফা। এখানে সাধারণ মানুষের পাশাপাশি রয়েছে দুই টি সুবর্ণ নাগরিক.(প্রতিবন্ধী) পরিবার ও বসবাস করে আসছে সকলে, ঘর পেয়ে সুখে শান্তিতে বসবাস করলেও তাদের আতংক শুধু নদী ভাঙ্গন নিয়ে যেন দিনদিন বেড়েই চলেছে। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে আশ্রয়ণ প্রকল্পে থাকা মানুষ গুলির কৃষি জমি এবং কৃষি জমি শেষ হলেই চলাচলের রাস্তা এবং রাস্তা শেষ হলেই নদী গর্ভে বিলীন হওয়ার আশংকায় সম্বলহীন মানুষের জমিসহ ঘর। রূপসায় নেহালপুর আশ্রয় প্রকল্পে থাকা সুবর্ণ নাগরিকের পরিবারসহ সাধারণ মানুষের কাছে তাঁদের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তাঁরা বলেন, আমাদের বসবাসের জন্য নির্দিষ্ট স্থান ছিলোনা যেখানে আমরা বা আমাদের পরিবার নিয়ে বসবাস করতে পারতাম, সরকারি ভাবে আমাদের বিনামূল্যে প্রদান করেছেন এই স্থানী বাসস্থান। তবে নদী ভাঙ্গনের ফলে আবারও হারানোর পথে আশ্রয়ণ প্রকল্পে বসবাসের জন্য জমি সহ ঘর। ঘর তৈরির সময় আঠারোবেঁকী নদী ভাঙ্গনরোধে পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে অস্থায়ী বাঁধ তৈরি করেন, যা আশ্রয়ণ প্রকল্পে থাকা ৬২ ঘরের তিন ভাগের একভাগ। এ দিকে বাকি দুই ভাগ ভাঙ্গন রোধে রূপসার ৩নং নৈহাটি ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে গাবগাছ ও টিন দিয়ে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছিল, নদী ভাঙ্গনের ফলে অনেক আগেই বিলীন হয়েছে সে বাঁধ। এখন পানি উন্নয়ন বোর্ডের বালুর বস্তুা দিয়ে যে বাঁধ দেওয়া হয়েছিল তা অধিকাংশ স্থান নদী গর্বে বিলীন হয়েছে। প্রায় প্রতিদিনই আঠারোবেঁকী নদীর পাশে আশ্রয়ণ প্রকল্পের কৃষি জমি বড় বড় আকারে ভাঙ্গনের ফলে বিলীন হতে শুরু করেছে। এ দিকে নদী ভাঙ্গনের ফলে দিনদিন এগিয়ে আসছে আশ্রয়ণ প্রকল্পে থাকা অসহায় সহায় সম্বলহীন মানুষের ঘরের দিকে। নদী ভাঙ্গনের ফলে যে কোন সময় আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো বিলীন হতে পারে আঠারোবেঁকী নদী গর্ভে, সকল সময় আতংকিত রয়েছেন, নেহালপুর আশ্রয়ণ প্রকল্পবাসী। আমরা সকল সময় আতংকিত, কখন না জানি জমি সহ ঘর আমাদের শেষ আশ্রয়স্হল ও নদী গর্ভে বিলীন হয়ে যায়। তাঁরা আরও বলেন, আমরা রূপসা উপজেলা প্রশাসনের মাধ্যমে খুলনা পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন করে আসছি। আমাদের জোরদাবী নদী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ সহ  উপযুক্ত ব্যাবস্থা গ্রহণ করা হয়। আমরা যাতে পরিবার নিয়ে এখানে সুখে শান্তিতে বসবাস করতে পারি।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক আইনে ৬ জনের কারাদণ্ড

​মুঃ সোহরাব আলী সরকার ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি//
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক আইনে ৬ জনের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে নারীসহ মোট ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
১৭ জুলাই ২০২৬খ্রি. শুক্রবার দিনব্যাপী উপজেলার সাওরাইদ বাজার এবং বালীগাঁও এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
​আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার সাওরাইদ বাজার ও বালীগাঁও গ্রামে মাদকবিরোধী এ যৌথ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।
​অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা লঙ্ঘনের দায়ে মোট ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। অপরাধের তীব্রতা বিবেচনা করে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তসলিমা বেগম পিতা মৃত ওহিদ সিকদার, ইব্রাহীম পিতা মৃত আমজাদ আলী ,রবিউল পিতা মৃত তারা মিয়া,
সর্বসাং বালিগাওকে ৩ ( তিন) মাস করে, অপরদিকে : মো: মিঠুন পিতা মো: মোসারফ, মানিক মিয়া পিতা মৃত আয়াত আলী, আরিফুল ইসলাম পিতা মৃত রফিজ উদ্দিন সর্ব সাং দিঘুয়া সাওরাইদ মুক্তারপুরকে ১ (এক)মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে গাজীপুর জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। তবে অভিযানে কোনো প্রকার অর্থদণ্ড (জরিমানা) করা হয়নি।
​আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ ইব্রাহীম শেখ। এছাড়া আদালত পরিচালনায় বেঞ্চ সহকারী হিসেবে সার্বিক সহযোগিতা করেন সামসুন নাহার সিমু।
​অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। কালীগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে এবং জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী’ অন্যান্যসহ দুই সপ্তাহে ভর্তি প্রায় ৩ শতাধিক

সাংবাদিক মোহাম্মদ আলি জিন্নাহ্
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী’ অন্যান্যসহ দুই সপ্তাহে ভর্তি প্রায় ৩ শতাধিক

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ সরকারি হাসপাতালে ৭৫ ডায়রিয়া রোগীসহ দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক রোগী ভর্তি ছিল। মঙ্গলবার বিকালে মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ তলা গিয়ে এ চিত্র পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় অধিকাংশ রোগী ডায়রিয়া রোগে আক্রান্ত। মহিলা ও পুরুষ ওয়ার্ড মিলে ৫০ শয্যা থাকলেও হাসপাতালের মেঝেতে ও ভর্তিরত রোগীরা রয়েছে। ডায়রিয়া রোগী ছাড়াও পেট ব্যাথা,ঠান্ডা,জ্বর সহ অন্যান্য রোগে আক্রান্তের সংখ্যা ও কম নয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসেছে এসব রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে ছুটি ও নিয়েছে বেশকিছু রোগী। দাপিয়ে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। মুক্তি (২০) নামে একজন ডেঙ্গু রোগী রয়েছে চিকিৎসাধীন। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ইনচার্জ নুরানি আক্তার জানান বর্তমানে ডায়রিয়া রোগী সংখ্যা বেশী। প্রতিদিন ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে তবে এর মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে। ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ভর্তি ছিল ৭৫ জন ডায়রিয়া রোগী বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন আছে। ১৪ দিনে প্রায় ৩ শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল। আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ আবু রায়হান জানান ডায়রিয়া পানিবাহিত রোগের কারণে হয়ে থাকে। বর্ষা,অতিবৃষ্টির কারণে বাড়ীতে স্থাপনকৃত টিউবওয়েলের গোড়া গুলো জলাবদ্ধতার কারণে অনেকের পানি পেয়েছে। ভর্তিরত রোগীদের চিকিৎসা শুরু করলে ৩ দিনেই ডায়রিয়া রোগী ভালো হয় সর্বোচ্চ এক সপ্তাহ লাগে। ১০০ শয্যা বিশিষ্ট মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান কয়েক দিন আগে প্রচন্ড গরম ছিল, বর্তমানে পানিবাহিত কারণে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরেছে অনেকেই। যেসব রোগী ভর্তি আছে তাদের প্রতিনিয়ত সু চিকিৎসা দিচ্ছে দায়িত্বরত মেডিকেল অফিসার ও নার্সবৃন্দ।

ইসলামপুরে প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

হোসেন আলি শাহ্
প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
ইসলামপুরে প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

হোসেন শাহ ফকির, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সিরাজাবাদ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও মহিলা দলের সহ-সভাপতি নাশিদা সাফিজ বিনতী।

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক সাঈদ খান লোহানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান খান শাহীন ও একেএম শহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, সাবেক সহ-সভাপতি আওয়াল খান লোহানী, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, সহ-সভাপতি ডা. শাহিনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোরাদুজ্জামান মোরাদ।

এ ছাড়া উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক প্রিন্স আলম, দপ্তর সম্পাদক ফিরোজ আহমেদ মিন্টু, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি রেহান আলী, উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু ও সামিউল হক লাভলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা, পৌর যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান শাহীন, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান হাসমত, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক হাসান, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক হোসেন শাহ ফকির, সহ ছাত্রবিষয়ক সম্পাদক হিরু, সাবেক ছাত্রনেতা এ.কে.এম. রোকনুজ্জামান খান রোকন, ছাত্রদলের সাবেক সভাপতি আলীনুর ইসলাম, যুবনেতা মনির খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাজহারুল ইসলাম বিপুল, যুগ্ম আহ্বায়ক সিয়াম আল শাহফুল হক খলিফা সিয়াম, উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি বাদশা, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান বিশাল, শ্রমিক সাবেক সাংগঠনিক সম্পাদক আলী সরকার, সাবেক সহ সভাপতি বাবলু, ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হাসান কায়েস, হিন্দু-বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সভাপতি মহাদেব মহন্ত, সাবেক ছাত্রনেতা মিতুল, রাজু, মামুন এবং ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিঠুনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম খোরশেদুজ্জামান লেবুর রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা এবং বিএনপির প্রতি তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দলের দুঃসময়ে তাঁর ভূমিকা নেতাকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুম খোরশেদুজ্জামান লেবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

হোসেন শাহ ফকির
ইসলামপুর,জামালপুর।

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক আইনে ৬ জনের কারাদণ্ড মাদারগঞ্জ সরকারি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী' অন্যান্যসহ দুই সপ্তাহে ভর্তি প্রায় ৩ শতাধিক ইসলামপুরে প্রয়াত খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত ইসলামপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি