খুঁজুন
বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ়, ১৪৩৩

রূপসায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা মূলক মানববন্ধন অনুষ্ঠিত

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৪ অপরাহ্ণ
রূপসায় দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা মূলক মানববন্ধন অনুষ্ঠিত

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনা জেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে এবং রূপসা উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ বাস্তবায়নে ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্ত্বরে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতার লক্ষে মানববন্ধন আলোচনা সভা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। রূপসা উপজেলা চত্ত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কাজদিয়া সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের কলেজ ভবনে রচনা প্রতিয়োগীতা ও আলোচনার মধ্য দিয়ে শেষ হয়। এ সকল কর্যক্রমে রূপসা উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসাসহ ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। ২দিন ব্যাপি এ অনুষ্ঠানের ১ম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন,  কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষা শামসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক সভাপতি শেখ খায়রুল আলম। সাধারণ সম্পাদক  ফরিদ শেখের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নিত্যানোন্দ মন্ডল, উপজেলা দুপ্রক সদস্য শেখ তৈয়েবুর রহমান, ওবায়দুর রাহমান, রুমানা আক্তার, সাংবাদিক মো. আখতার খান, শিক্ষক শামিম হাসান, আ: মতিন, মাওলানা গোলাম মোস্তফা, বিপ্লব  সরকার, শিমুল বিশ্বাস, গাজী বেলাল উদ্দিন, দিপালি রানী বিশ্বাস, স্বপ্না রানী বিশ্বাস, ফাতেমা খাতুন নিপা,আ: কাদের,রাকিবু হাসান, তাপশি রানী মৌলিক, শোভন লাল মালাকার,পলাশ কুমার রায়, জাকির হোসেন প্রমূখ।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন

মো : হোসন শাহ্‌ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন ২০২৬-২৭ অর্থবছরের মোট ৩৯ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৫৩৩ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে পৌর কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।

বাজেট অধিবেশনে পৌর নিবার্হী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর বিএনপি সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুবনেতা এনামুল করিম ডেবিট, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক হোসেন শাহ ফকির, মুনতাসির খান লোহানী সিয়ামসহ অনেকেই বক্তব্য রাখেন।

এসময় পৌর সভার কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য বিভিন্ন নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।২৩.০৬.২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

কুয়াকাটা প্রতিনিধি।
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।।

 

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২-৫_২৬) মাগরিব নামাজ বাদ কুয়াকাটা পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিল শেষে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব
মতিউর রহমান হাওলাদার।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি রাজপথে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় কুয়াকাটা পৌর বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সকল ধরনের নৈরাজ্য প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

ত্রিশাল থেকে-মোহাম্মদ সেলিম
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

 

ময়মনসিংহের ত্রিশালে প্রথম শ্রেণির পৌরসভায় ২০২৬/২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার একটি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে পৌরসভার প্রধান কর্মকর্তা। সোমবার-২২ জুন পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই বাজেট পেশ করেন ত্রিশাল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী।ত্রিশাল পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিনের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, পৌরসভার সহকারী প্রকৌশলী লুৎফুল ইসলাম।বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন,ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিররোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইসলামপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।। ত্রিশাল পৌরসভার ২০২৬/২৭ অর্থবছরের বাজেট ঘোষণা রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু বিদ্যুৎ যেন সোনার হরিণ কখন আসে কখন যায় বলা মুশকিল