খুঁজুন
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩

রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবীতে মানববন্ধন

রিয়াজুল হক সাগর, রংপুর।
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবীতে মানববন্ধন

 

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খিতাবখাঁ গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবীতে মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী নারী সহ এলাকার প্রায় শতাধিক নারী পুরুষ।
সোমবার ৮ই জুন বিকেল ৫:০০ টায় এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

২০১৭ সালের পাশ্ববর্তী রাজারহাট সদর ইউনিয়নের নাটুয়া মহল গ্রামের হায়দার আলীর মেয়ে সামিনার সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামের সোলেমান মুন্সীর চতুর্থ পুত্র রফিকুল ইসলাম।
বিয়ের পরে তাদের সংসারে রোমানা নামের এক কন্যা সন্তান জন্ম নেয়।
বিয়ের পর রফিকুল ইসলাম তার ভাবীর সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে স্ত্রী সামিনার সাথে দুরত্ব তৈরি করতে থাকেন। এরেই এক পর্যায়ে ২০১৯ সালে তাদের মধ্যে ডিভোর্স হয়। সামিনার ডিভোর্সের পরে ঢাকায় গিয়ে একটি গার্মেন্টসে অপারেটর হিসাবে তিন বছর চাকুরী করেন। এদিকে সামিনার সাবেক স্বামী রফিকুল ইসলাম বিদেশে (মরিচাস) গমন করেন। সামিনার সাবেক স্বামী রফিকুল ইসলাম পুনরায় সামিনার সাথে বিদেশ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করেন।তাদের একমাত্র কন্যা সন্তানের কথা চিন্তা করে পুনরায় স্বামী স্ত্রী রুপে ঘর সংসার করার প্রলোভন দেখান।সামিনা অবুঝ কন্যা সন্তানের কথা চিন্তা করে তার সাবেক স্বামীর কথায় রাজি হন। এরপরে রফিকুল ইসলাম সামিনা কে তার গ্রামের বাড়িতে আসতে বলেন। সামিনা ঢাকায় চাকুরী ছেড়ে রফিকুল ইসলামের গ্রামের বাসায় অবস্থান করতে থাকেন।কয়েকমাস পেরিয়ে গেলে রফিকুল ইসলাম তার বসতবাড়ি পাকা করনের প্রস্তাব সামিনা কে দেন এবং সামিনাকে তার চাকুরীরত অবস্থায় সঞ্চয় করা প্রায় ৪ লক্ষাধিক টাকা বাড়ির কাজের জন্য খরচ করতে বলেন। সাদাসিধে সামিনা তার স্বামীর কথায় রাজি হয়ে নিজ উদ্যোগে তার সঞ্চিত টাকা খরচ করে রফিকুল ইসলামের নিজ বাড়িতে টিনশেডের ঘর ভেঙ্গে ইটের দালাল নির্মাণ করেন। এই দালান নির্মাণের সামিনার সমস্ত জমাকৃত অর্থ খরচ করার পাশাপাশি বাড়ি নির্মাণের রাজমিস্ত্রীদের রান্না বান্না করেও খাওয়ান।
বাড়ির কাজ শেষ হবার পরে সামিনা তার বাবার বাসা নাটিয়া মহলে ঘুরতে যান। সেখান থেকে ঘুরে এসে দেখেন তার নিজ হাতে গড়া বাড়িতে রফিকুল ইসলাম বিদেশ থেকে তার ভাইকে নির্দেশ দিয়ে তালাবন্ধ করে রেখেছেন।
এই ঘটনায় জানাজানি হলে এলাকার সাধারণ নারীপুরুষ ক্ষোভে ফেটে পড়েন।
সামিনা রফিকুল ইসলাম তার বাড়িতে উঠতে না দিয়ে যে অন্যায় করেছেন তার প্রতিবাদে রফিকুল ইসলামের উঠানে এলাকার প্রায় শতাধিক নারীপুরুষ মানববন্ধন করে সামিনা কে স্ত্রী রূপে গ্রহণ করতে রফিকুল ইসলামের প্রতি আহবান জানান।
উক্ত মানববন্ধনে স্থানীয় নারী রোকাইয়া বেগম,আব্দুল লতিফ,নাসির শেখ,আতিয়ার রহমান সহ বেশ কয়েকজন বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা সামিনার সাথে এধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানান।
সেই সাথে একমাত্র কন্যা সন্তান সহ সামিনাকে স্ত্রী রুপে গ্রহণ করার দাবী জানান।
ভুক্তভোগী সামিনা সাংবাদিক কে জানান,আমি ডিভোর্সের পরে আমার একমাত্র কন্যা সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করি।
তিন বছর চাকুরী করে প্রায় ৪ লক্ষাধিক টাকা জমা করি। আমার সাবেক স্বামী রফিকুল ইসলামের প্রলোভনে সব টাকা দিয়ে তার বাড়ি নির্মাণ করি,এই আশায় আমার একমাত্র কন্যা সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকবো বলে।
কিন্তু লোভী রফিকুল ইসলাম বার বার আমার সাথে প্রতারণা করলো। আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এর উপযুক্ত বিচার চাই।

রাজশাহীতে A-EMPOWER প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

গোলাম রাব্বানী:
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
রাজশাহীতে A-EMPOWER প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্পের উদ্যোগে প্রকল্প স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৬ জুন) পরিবার পরিকল্পনা ভবন, রাজশাহীতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ড. জিন্নাত রেহানা। উক্ত সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ নাছির আহমদ, পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস)।

এছাড়াও কমিটির সকল সদস্য (সাবিনা পারভীন, পরিচালক (এমআইএস), মোঃ তসলিম উদ্দিন খান, পরিচালক (আইইএম), বিভাগীয় পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, মোঃ আব্দুর রাজ্জাক, উপপরিচালক, গোলাম মোঃ আজম, উপপরিচালক, শুকলাল বৈদ্য, উপপরিচালক, ডাঃ আ.ন.ম. মোস্তফা কামাল মজুমদার, উপপরিচালক (এমসিএইচ), ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন, সহকারী পরিচালক (এমসিএইচ), ডাঃ মোঃ মাহবুবুল আলম, সহকারী পরিচালক (সিসি), ডাঃ মৌসুমী প্রামানিক, সহকারী পরিচালক (সিসি), ডাঃ আবু সাঈদ মুহাম্মদ মাসুদ, সহকারী পরিচালক (সিসি), ডাঃ শালভিয়া রশিদ, মেডিকেল অফিসার (ক্লিনিক), মোঃ আকরামুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডাসকো ফাউন্ডেশন, ডাঃ নুরুন নাহার, প্রোগ্রাম ডাইরেক্টর, ডাসকো ফাউন্ডেশন এবং WHO প্রতিনিধি) উপস্থিত ছিলেন । সভা শুরুর পূর্বে সম্মানিত মহাপরিচালক সকল সদস্যের উপস্থিতিতে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করে বৃক্ষ রোপন করেন।

সভায় অংশগ্রহণকারীরা A-EMPOWER প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা, ঝড়ে পড়া কিশোর-কিশোরীদের জীবন মান উন্নয়ন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধি এবং টেকসই ফলাফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন সুপারিশ করেন।

সভায় মহাপরিচালক বলেন, A-EMPOWER প্রকল্প কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও অধিকার নিশ্চিতকরণে গ্রামে এবং স্কুলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি প্রকল্পটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করছি।

সভার সভাপতি তার বক্তব্যে বলেন, কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে A-EMPOWER প্রকল্প এ ক্ষেত্রে একটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। আমি বিশ্বাস করি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ডাসকো ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টার মাধ্যমে কিশোর-কিশোরীদের সার্বিক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ বলেন, রাজশাহী বিভাগের কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত, সহজলভ্য এবং কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা বিভাগ ও ডাসকো ফাউন্ডেশনের A-EMPOWER প্রকল্প নিরলসভাবে কাজ করে যাচ্ছে। A-EMPOWER প্রকল্পের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মানসিক স্বাস্থ্য পরামর্শে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

সভা শেষে প্রকল্পের লক্ষ্য অর্জনে সকল সদস্য সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডলের জানাজায় আলহাজ্ব ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ মুসল্লিগণ কানায় কানায় পূর্ণ হয়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডলের জানাজায় আলহাজ্ব ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ মুসল্লিগণ কানায় কানায় পূর্ণ হয়

মোঃ হোসেন শাহ্‌ ফকির ইসলামপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডলের জানাজায় নামাজ আলহাজ্ব ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় মুসল্লিগণ পূর্ণ হয় বীর মুক্তিযোদ্ধা ও ইসলামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মণ্ডলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রীয় সম্মান ও যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত এ জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর সাহসিকতা ও জনকল্যাণে অবদানের কথা স্মরণ করে উপস্থিত ব্যক্তিরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চাউল বিক্রি

প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি ব্যবসায়ীকে অর্থ দন্ড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি ব্যবসায়ীকে অর্থ দন্ড

কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাজীপুর : কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এসময় চালের বস্তায় পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার দায়ে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার অর্থদন্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার জামালপুর বাসাইর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার ও তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
অভিযানে দুটি মামলায় জামালপুরের মেসার্স আফসানা এন্টারপ্রাইজের সিফাতউল্লাহকে তিন হাজার টাকা ও শামিম ষ্টোরের আব্দুল মান্নানকে দশ হাজার টাকাসহ মোট তের হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় এ অর্থ দন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতকে প্রসিকিউটর হিসেবে সহযোগীতা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজিমউল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও আনসার সদস্যবৃন্দ।

রাজশাহীতে A-EMPOWER প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা বারী মন্ডলের জানাজায় আলহাজ্ব ফয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ মুসল্লিগণ কানায় কানায় পূর্ণ হয় প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি ব্যবসায়ীকে অর্থ দন্ড কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভ্যান চুরিতে দিশেহারা সেলিম, পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আব্দুল হাই মিয়া