খুঁজুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তাশহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুঃ সোহরাব আলী সরকার কালীগঞ্জ উপজেলা (গাজীপুর) প্রতিনিধিঃ বাংলার রাখাল রাজা খ্যাত, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনায় সামান্য সময় পেয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদেশে শ্রমিক পাঠান। বিভিন্ন সামগ্রী রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেন। আজকে বাংলাদেশের কৃষি, গার্মেন্টস এবং বৈদেশিক মুদ্রা দেশকে এক ধাপ এগিয়ে নিয়েছে এর অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এই সামান্য সময়ের মধ্যে তিনি দেশে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। ১৯৮১ সালের আজকের এই দিনে কালুরঘাট বেতার কেন্দ্রে একদল পথভ্রষ্ট সেনা তাকে রাতের আঁধারে নির্মম ভাবে হত্যা করে। জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে দেশ এক ধাপ পিছিয়ে যায়। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সগযোগী সংগঠনের যৌথ আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।
রবিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার।
পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান সহ জেলা, উপজেলা, পৌরসভার বি এন পি , যুবদল , ছাত্র দলের ও অংশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরিশেষে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. আলী হোসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এর সুস্বাস্থ্য ও কর্মবহুল দীর্ঘায়ু কামনাসহ দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন।

মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

মান্দা উপজেলা প্রতিনিধি:
প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২

নওগাঁর মান্দায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো রামদাসহ দেশীয় অস্ত্র এবং ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চিহ্নিত দুই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​রবিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামে আসামি আরমান আলীর বসতবাড়িতে মান্দা থানা-পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

​গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, কাঞ্চন গ্রামের মো. আফজাল হোসেনের ছেলে মো. আরমান আলী (৩১) এবং মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে মোঃ আইজুল ইসলাম (৪২)।

​পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে রাত ১০টা ৩০ মিনিটে আরমান আলীর বাড়িতে প্রথম দফায় অভিযান চালিয়ে ৭০ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাত ১০টা ৫৫ মিনিটে আরমানের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা (বাটসহ দৈর্ঘ্য ৬৯ সেমি) ও একটি চাইনিজ কুড়াল (এসএস পাইপের বাটসহ দৈর্ঘ্য ৩০ সেমি) জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। আটককৃত উভয়ের নামেই পূর্বে ৪ থেকে ৫টি করে মাদক মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে আরও ২-৩ জন জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

​মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদক কারবারের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে আমাদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

মাহামুদুল হাসান রনি মাদারীপুর প্রতিনিধি,
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি।

 

আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাইর প্রাইভেট কারে অগ্নিসংযোগ।

টেকেরহাটে পীরের বাড়িতে গ্যারেজে রাখা প্রাইভেটকারে অগ্নিসংযোগ, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে গ্যারেজে রাখা একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় , ৬ সেপ্টম্বর ২০২৬, শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টেকেরহাটের পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারীর বাড়ির গ্যারেজে থাকা তার ছোট ছেলে আসাদ আনসারীর প্রাইভেটকারে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

আসাদ আনসারী,আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাই।

আগুনে গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কারা এবং কী কারণে গাড়িটিতে অগ্নিসংযোগ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাজৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মাতোয়ারা বেগমকে সভাপতি এবং সোনিয়া বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌর মহিলা দলের সভাপতি হামিদা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘরামীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, নতুন কমিটির মাধ্যমে ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নবনির্বাচিত সভাপতি মাতোয়ারা বেগম ও সাধারণ সম্পাদক সোনিয়া বেগম দলীয় নেতাকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, আগামী দিনে ওয়ার্ড পর্যায়ে মহিলা দলের কার্যক্রম আরও শক্তিশালী ও সক্রিয়ভাবে পরিচালনা করা হবে।

মান্দায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ২ রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল ২৫ লক্ষ টাকার প্রাইভেট কার গাড়ি। কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন। সভাপতি মাতোয়ারা, সাধারণ সম্পাদক সোনিয়া বেগম কালীগঞ্জে পরিবার পরিকল্পনা সেবায় সংকট, প্রশ্নের মুখে সরবরাহ ব্যবস্থা পতিত ১০০ বিঘা জমিতে মাছ চাষ, বছরে লাভ ৫০ লাখ টাকা