জামালপুরে ১২ ড্রাম মজুদ থাকা সত্যেও বাইকচালকদের তেল নাই বলায় জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা
জামালপুরে ১২ ড্রামে ২৫০০ লিটার পেট্রোল মজুদ থাকার পরও চালকদের তেল না দেয়ায় জুঁই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জামালপুর জেলা শহরের পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স জুই এন্টারপ্রাইজের সম্মুখে সকাল থেকে মোটসাইকেল চালকেরা ভিড় জমান তেলের জন্য। জুই এন্টারপ্রাইজ থেকে চালকদের জানানো হয় তাদের কাছে কোনো পেট্রোল নেই।
তাদের এ দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট বিএমএসআর আলিফ ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল মাহমুদ ঘটনাস্থলে যান।
শনিবার বেলা ১১ টায়
জুই এন্টারপ্রাইজ সরেজমিনে পরিদর্শন শেষে ১২টি ড্রামে প্রায় ২৫০০ লিটার পেট্রোলের মজুদ পাওয়া যায়।
মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার অপরাধে মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর অধীন ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপস্থিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে তেল বিতরণ শুরু হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিসেট্রট বিএমএসআর আলিফ জানান অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে এবং তেল মজুদ করেও তেল নেই বলা দোকান বা পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।



আপনার মতামত লিখুন