খুঁজুন
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ, ১৪৩৩

তারেক রহমানকে খুলনাবাসীর অভিনন্দন হেলালকে পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রী দায়িত্ব অর্পণ

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
তারেক রহমানকে খুলনাবাসীর অভিনন্দন হেলালকে পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রী দায়িত্ব অর্পণ

বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আজিজুল বারী হেলালকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন — যা দেশের পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজায়ন কর্মসূচির জন্য একটি সঠিক ও সময়োপযোগী পদক্ষেপ।

‎বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে — বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের  দায়িত্ব অর্পণ করেছেন।এই নিয়োগটি শুধু একটি পদ নয় — এটি একটি আস্থার প্রতীক, একটি সবুজ প্রতিশ্রুতি, এবং জলবায়ু সংকটের সময়ে দেশের জন্য সঠিক নেতৃত্বের নির্বাচন।

‎খুলনা-৪ আসনের নবনির্বাচিত এমপি আজিজুল বারী হেলাল নির্বাচনী প্রচারণার সময় থেকেই “সবুজ ও সুন্দর সমাজ গঠনের অঙ্গীকার” নিয়ে কাজ করেছেন। তিনি নিজে বলেছেন.“সবুজ ও সুন্দর সমাজ গঠনের অঙ্গীকারেই আমাদের এই উদ্যোগ। আমরা গাছ লাগাবো, নদী রক্ষা করবো, খাল খনন করবো — যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ ও সবুজ পরিবেশে বেড়ে ওঠে।

‎আজিজুল বারী হেলাল তিনি রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় একটি গাছ, একটি জীবন”কর্মসূচি চালু করেছেন, গ্রামের শিশুদের নিয়ে গাছ লাগানোর উৎসব করেছেন, এবং নদী ও খালের দূষণ রোধে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেছেন।বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। তাই পরিবেশ রক্ষা, বনায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

‎আজিজুল বারী হেলালের মতো একজন নেতা, যিনি গ্রামের মানুষের সঙ্গে মিশে কাজ করেন, যিনি সবুজায়নের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, এবং যিনি আইন প্রয়োগের মাধ্যমে জুলুম ও দখলের বিরুদ্ধে রুখে দাঁড়ান— তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসলে দেশের জন্য নতুন আশার আলো আনবেন।

‎বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এই নিয়োগের মাধ্যমে প্রমাণ করেছেন যে, তিনি দেশের ভবিষ্যতের কথা ভাবেন, জনগণের আস্থার মূল্য দেন, এবং সঠিক মানুষকে সঠিক জায়গায় বসানোর ক্ষমতা রাখেন। আজিজুল বারী হেলালকে পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য খুলনা বাসী_ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

‎এটা একটা সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা — কিন্তু এখনও অফিসিয়াল নয়।তবে -সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত এগুলো শুধুমাত্র সম্ভাবনা হিসেবে বিবেচনা করা উচিত। সরকারিভাবে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। এখন পর্যন্ত এমন কোনো প্রজ্ঞাপন আসেনি। শুধু “সূত্র অনুযায়ী, সম্ভাব্য মন্ত্রিসভায় আজিজুল বারী হেলাল থাকতে পারেন — তবে সরকারিভাবে এখনও ঘোষণা হয়নি।

‎এছাড়া সম্ভাব্য মন্ত্রিসভার তালিকায় যাদের নাম-সূত্র অনুযায়ী— কিন্তু এখনও অফিসিয়াল নয়_

‎১. জনাব তারেক রহমান (প্রতিরক্ষা)২.মির্জা ফখরুল ইসলাম (বিমান ও পর্যটন) ৩. খন্দকার মোশারফ হোসেন (বিদ্যুৎ ও জ্বালানি) ৪. আব্দুল মইন খান (তথ্য ও সম্প্রচার)৫. মির্জা আব্বাস (গৃহায়ণ ও গণপূর্ত) ৬. মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বস্ত্র ও পাট)৭. আব্দুল আওয়াল মিন্টু (সমাজকল্যাণ) ৮. আমির খসরু মাহমুদ (বাণিজ্য)৯. সালাহ উদ্দিন আহমেদ (জন প্রশাসন) ১০. আব্দুস সালাম পিন্টু (শিল্প)

‎১১. ড. রেজা কিবরিয়া (অর্থ)১২. হুমায়ুন কবির (পররাষ্ট্র/ টেকনোক্যাট)১৩. এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী (স্বরাষ্ট্র)১৪. মাহবুব উদ্দিন খোকন (আইন, বিচার ও সংসদ)১৫. গয়েস্বর চন্দ্র রায় (সড়ক পরিবহন ও সেতু)১৬. ইকবাল হোসেন মাহমুদ টুকু (কৃষি) ১৭. আমান উল্যাহ আমান (ডাক, টেলি যোগাযোগ) ১৮. ব্যারিস্টার নওশাদ জামির (খাদ্য)১৯. এহসানুল হক মিলন (শিক্ষা)২০. শামা ওবায়েদ (প্রাথমিক ও গণশিক্ষা)

‎২১. ডা. এ জেড এম জাহিদ হোসেন (স্বাস্থ্য ও পরিবার)
‎২২. রুহুল কুদ্দুস তালুকদার (lgrd)২৩. নিতাই রায় (যুব ও ক্রীড়া)২৪. সানজিদা ইসলাম তুলি (মহিলা ও শিশু) ২৫. মোফাজ্জল হোসেন কায়কোবাদ (ধর্ম) ২৬. লুৎফুজ্জামান বাবর (পানি সম্পদ)২৭. শহীদ উদ্দিন চৌধুরী এনি, (প্রবাসী কল্যাণ ও বৈদিশিক)২৮. জয়নুল আবেদীন ফারুক (মৎস)২৯. ফজলুর রহমান (মুক্তিযোদ্ধা বিষয়ক)৩০. নুরুল হক নুরু (নৌ পরিবহন)

‎৩১. আন্দালিব পার্থ (রেলপথ)৩২. জোনায়েদ সাকি (ভূমি)৩৩. হাবিবুর রশীদ (দুর্যোগ ব্যাবস্থাপনা)৩৪. মাহদি আমিন (টেকনোক্যাট, বিজ্ঞান ও প্রযুক্তি)৩৫. ববি হাজ্জাজ (পরিকল্পনা মন্ত্রী)৩৬. আজিজুল বারি হেলাল (পরিবেশ,  বন ও জলবায়ু)৩৭. শিমুল বিশ্বাস (সংস্কৃতি)৩৮. হুম্মাম কাদের (শ্রম ও কর্মসংস্থান)।

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১ টায় পরিষদ সভাকক্ষে মাদারগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান বাবুল। সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

সভায় বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ ওসি স্নেহাশিষ রায়, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মামুন, গুনারীতলা ইউপি প্রশাসক রাসেল দিও, কড়ইচড়া ইউপি প্রশাসক কৃষিবিদ হাবিবুর রহমান, চরপাকেরদহ প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহসহ কাজী ও ইউপি সচিববৃন্দ ।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা শান্তিপূর্ণ ও নিরাপদ মাদারগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

স্টাফ রিপোর্টারঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সাংবাদিক এম এ সালাম রুবেল সহকারী সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

বিএমএসএস দীর্ঘদিন ধরে দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, পেশাগত উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রসারে কাজ করে আসছে। নতুন কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেলের অন্তর্ভুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন সহকর্মীরা।

দায়িত্ব পাওয়ার পর এম এ সালাম রুবেল সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো. ছগির আহমেদ এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তৃণমূল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব।”

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান এবং মহাসচিব মো. ছগির আহমেদ নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন কমিটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে এম এ সালাম রুবেলের এ মনোনয়নে সাংবাদিক, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন।

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

Oplus_131072

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) পুলিশ লাইনস্ ড্রিল শেড-এ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় জুন-২০২৬ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলিজনিত বিদায়ী অতিথি অফিসার ইনচার্জ, (গোপালগঞ্জ সদর থানা) পুলিশ ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আনিসুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

একই দিন পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় জুন-২০২৬ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর (চাউল) বিতরণ ও ইউনিয়ন পরিদর্শন এমপি সুলতান মাহমুদ বাবুর উদ্যোগে চরপুটিমারীর অবহেলিত সড়কে উন্নয়নের ছোঁয়া